Text Size

২০২৩০৬১৫ জে.এস.এস.এস সাক্ষাতকারে ভক্তদের প্রদত্ত প্রবচন

15 Jun 2023|Duration: 00:09:46|Bengali||Bhaktivedanta Manor, London

 মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
 যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
 পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
 হরি ওঁ তৎ সৎ 

জয়পতাকা স্বামী:- আমি শুনলাম যে তোমাদের এখানে জে.এস.এস.এস বৈঠক হচ্ছে। অবশ্য ইসকনে আমাদের বিভিন্ন সমরূপ ব্যবস্থাপনা আছে, এবং সমরূপ কর্তৃপক্ষ আছে। তাই আমরা প্রত্যেক মন্দির অধ্যক্ষকে এবং অন্যান্যদের প্রদত্ত পন্থাকে সম্মান করতে চাই এবং আমাদের এক ভিন্ন গুরুবর্গের সংস্থা আছে, আমরা দেখতে চাই যে সকল গুরুকে যাতে সম্মান প্রদান করা হয়, একই সাথে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে চাই যে প্রত্যেকে যাতে খুব সুন্দরভাবে তাদের কৃষ্ণভাবনামৃতে উন্নতি করতে পারে। এবং আমার এটি দেখার একটি দায়িত্ব আছে যে সকল শিষ্যরা — দীক্ষা, শিক্ষা, আকাঙ্ক্ষী, অন্যান্যরা যাতে এই জীবনেই ভগবত ধামে ফিরে যায় এবং তোমরা যদি শ্রীল প্রভুপাদের বাণী প্রচারে সাহায্য করতে পার, তাহলে তা খুবই লাভজনক হবে। যেহেতু আমরা একটি ব্যক্তিগত আন্দোলনে আছি, শ্রীল প্রভুপাদ বলেছেন যে আমরা পরমেশ্বর ভগবানে বিশ্বাস করি। এবং এটি উল্লেখ করা হয়েছে যে আমরা অত্যাধিক ব্যক্তিগত, তাই এটা স্বাভাবিক যে ভক্তদের তাদের নিজেদের গুরুদেবের সাথে কিছু ব্যক্তিগত সম্পর্ক থাকবে এবং এই পরিবেশে গুরু কি করছেন সেই সম্পর্কে জানা হয়ত ভালো এবং সেই সমস্ত ভক্তদের সাথে সংযুক্ত থাকা ভাল যারা গুরুর সাথে সংযুক্ত আছেন। আমাদের জয়পতাকা স্বামী অ্যাপ আছে, প্রত্যেকের কাছে কি সেই অ্যাপটা আছে? যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি তা অ্যাপল এবং গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পার।  আমরা সেখানে আমাদের বিভিন্ন উপলব্ধি প্রদান করার চেষ্টা করি, যাতে ভক্তরা বুঝতে পারেন যে আমরা কি করছি। আমরা চাই প্রত্যেকেই যাতে অত্যন্ত কৃষ্ণভাবনাময় হয়। 

আমি আমেরিকার ডালাসে সাধুসঙ্গ অনুষ্ঠানে ছিলাম, আমি সেখানে প্রথমবারের জন্য নিমন্ত্রিত হয়েছিলাম, এটা হচ্ছে তাদের দশম বার্ষিকী। শ্রী শ্রীমদ শচীনন্দন মহারাজ আমাকে প্রত্যেকের সামনে জিজ্ঞেস করেছিলেন, সেখানে প্রায় তিন হাজার ভক্তরা ছিলেন, তিনি বললেন, “আপনি কেমন আছেন? [হাসি] তাই আমি আমার বিভিন্ন শারীরিক সমস্যার কথা উল্লেখ করলাম, কিন্তু আমি বলেছিলাম যে আমি এই কৃষ্ণভাবনামৃতে খুব ভালো আছি। গতরাতে আমরা শ্যামসুন্দর প্রভুর সাথে আলোচনা করছিলাম যে কিভাবে তিনি অন্যান্য ভক্তদের সাথে লন্ডনে প্রচার শুরু করেছিলেন এবং কিভাবে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় তারা সমস্ত বাঁধা-বিঘ্ন অতিক্রম করতে পেরেছিলেন ও ইংল্যান্ড যাত্রার প্রসার দেখে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। তবে যাইহোক, আমি খুব খুশি হয়েছি যে তোমরা সবাই এখানে সমবেত হয়েছ। আমি আশা করি তোমাদের খুব ভালো সন্ধ্যা কাটবে এবং আমরা চাই যে নিতাই গৌরের ভবিষ্যৎবাণী করা শ্রীল প্রভুপাদের বাণী যাতে সর্বত্র প্রচারিত হয়। নিতাই গৌরের যে বাণী, তা শ্রীল প্রভুপাদ পাশ্চাত্যে নিয়ে এসেছিলেন। আমি তোমাদের সকল ভক্তদের দেখে খুব খুশি হয়েছি। হরে কৃষ্ণ!

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 25/11/23
Verifyed by
Reviewed by

Lecture Suggetions