ভবতারিণী রাধিকা দেবী দাসী: গুরুর প্রতি আন্তরিকতা কি আমাদের অতীত কর্মের উপর ভিত্তি করে হয়?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- গুরুর প্রতি আমাদের আন্তরিকতা হলো চিন্ময়। যদি কারও কর্মফল খুব ভাল থাকে তবে তা সাহায্য করতে পারে। কিন্তু সাধারণত, কারও আন্তরিকতাটি হলো স্বতন্ত্র ধরনের কিছু বিষয়।
বর্ষা, মাদুরাই, ভারতবর্ষ: আমাদের কি আমাদের জীবনকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে নাকি কৃষ্ণই একে এগিয়ে নেবেন?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:-যদি কেউ গৃহস্থ হন বা গৃহস্থ হতে চলেছেন, তাহলে সাধারণত তারা তাদের জীবনকে সামনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আর কেউ যদি ব্রহ্মচারী বা সন্ন্যাসী হন, তাহলে তাঁরা তাঁদের জীবন কৃষ্ণের হাতে ছেড়ে দিতে পারেন। কিন্তু এমনকি যদি আমরা আমাদের জীবনে পরিকল্পনা করি, তবুও আমরা কৃষ্ণের উপর নির্ভরশীল থাকি।
হরিহর কৃষ্ণ চৈতন্য দাস: ভগবান এবং তাঁর শুদ্ধ ভক্তদের সবার প্রতি করুণা আছে কিন্তু কেউ যদি আমার প্রতি অন্যায় করে, সেই ছাপটি চিরকাল স্থায়ী হয়। আমার কিভাবে নিজেকে সংশোধন করা উচিত? অনুগ্রহপূর্বক আলোকপাত করুন।
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:-আপনার সাথে যে ভুল হয়েছে তা চিরদিন মনে রাখার কোন কারণ নেই। আপনিও ভাবতে পারেন, আমি বলতে চাচ্ছি, আপনি হয়তো অল্প সময়ের জন্য তা মনে রাখতে পারেন আর তারপর ভুলে যান। আমরা অন্যের ভুল থেকেই তো শিখতে পারি।
রম্যা শুভাঙ্গদা দেবী দাসী, নিউ পানিহাটি ধাম, আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র: আপনার প্রদত্ত বহু নির্দেশের মধ্যে কোথাও কি এমন একটি নির্দেশনা রয়েছে যেটি যদি আপনার শিষ্যরা অনুসরণ করেন তবে আপনি খুব খুশি হবেন। শ্রীল গুরুমহারাজ, আপনি কি কৃপা করে আমাদের জানাতে পারেন সেই নির্দেশটি কি হবে?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- আমি কখনোই এরকম ভাবি না, আর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার মনে যা আসে, আমি তাই বলি। কিন্তু আমরা সেটিই করতে চাই যা গুরু ও কৃষ্ণকে সন্তুষ্ট করে। জড় জগতে, জড়বাদীরা তাদের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে। পারমার্থিক জগতে আমরা কৃষ্ণের প্রীতিবিধান করার চেষ্টা করি এবং জড় জগতে আমরা কৃষ্ণের প্রতিনিধি হিসাবে গুরুদেবের সেবা করি। তাই, আপনার প্রশ্ন অনুযায়ী এমন কোন্ নির্দেশনাটি আছে, আমি শিষ্যদের প্রচারে সাহায্য করার জন্য এবং যারা প্রন্থ পাঠ করেন, যারা প্রচারে সাহায্য করেন, তাদের শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করার অনুরোধ করছি, তাতেই আমি খুব খুশি।
কৃষ্ণ করুণামূর্তি দাস: মায়ের গর্ভে থাকা শিশু, ভগবান কৃষ্ণকে স্মরণ করে, কিন্তু যখন সে (স্ত্রী) / (পুং) মাতৃ গর্ভ থেকে বেরিয়ে আসে তখন ভগবান কৃষ্ণকে ভুলে যায়। যদি বিস্মৃতি ভগবান কৃষ্ণের কৃপা হয়, তাহলে জীব কীভাবে এর জন্য দায়ী হয়? কৃপা করে আমাদের আলোকপাত করুন।
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- কৃষ্ণ করুণামূর্তি দাস, আমরা পুনরায় জন্মগ্রহণ করি আর এই আত্মা হলো নিত্য। সুতরাং তারপর যখন আমরা মরে যাই দেহটি মারা যায়, তখন আত্মা অন্য দেহে চলে যায় এবং স্থানান্তরিত হয়। সুতরাং, আমরা একটি নতুন জীবন দিয়ে শুরু করি এবং এটি হলো কৃষ্ণের করুণা, কারণ আমরা যদি আমাদের পূর্ববর্তী জীবনের স্মৃতিতে জড়িয়ে পড়ি তবে এটি একটি ঝামেলার সৃষ্টি হবে। তাই কৃষ্ণের কৃপা হলো প্রতিটি জীবন আমরা নতুন করে শুরু করি। অবশ্যই, যদি আমরা কৃষ্ণভাবনার অনুসরণ করি আমরা চিন্ময় জগতে ফিরে যাই আমাদের আর পুনরায় জন্ম নিতে হবে না। এখন কোনটি আপনার পছন্দ? হরিবোল!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
20230104 পঞ্চ-ক্রোস পরিক্রমা
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ