মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দ মাধবম্ শ্রীচৈতন্য-ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
জয়পতাকা স্বামী : প্রথমবার নবদ্বীপ মন্ডল পরিক্রমায়, শ্রীল প্রভুপাদ সকল ভক্তবৃন্দকে নিয়ে গিয়েছিলেন। আজ দুপুরে তোমরা গোদ্রুম দ্বীপে গিয়েছিলে এবং কয়েকজন ভক্ত শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষত্তম স্বামী মহারাজের থেকে প্রবচন শুনেছেন। গোদ্রুম দ্বীপ প্রসঙ্গে, আমার নরসিংহ পল্লী সম্বন্ধে বলার কথা। আমরা নরসিংহ পল্লীতে উগ্র নরসিংহ দেবের শ্রীবিগ্রহ দেখতে পাই। এবং ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট, শ্রী শ্রীমৎ সুভগ স্বামীর তত্ত্বাবধানে একটি কীর্তন কক্ষ নির্মাণ করেছে। ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট, প্রায় প্রত্যেক দ্বীপেই, অনেকগুলি সেবা গ্রহণ করেছে। নরসিংহ দেব আহভলায় অবস্থানের পর এই পৃথিবীর উপর দিয়ে ধাবিত হচ্ছিলেন এবং তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই নবদ্দীপ স্থানটি হল তাঁর বাসভূমি। তিনি সেখানে অবতরণ করেন। এবং ইন্দ্র ও অন্যান্য দেবতারা পাহাড়ের উপর তাদের কুটির নির্মাণ করেন। অতঃপর এটি শুধু নরসিংহ পল্লী নামে পরিচিত নয় এটি দেব পল্লী নামেও সুপরিচিত। এর আগে নরসিংহ দেব হিরণ্যকশিপুকে মুক্তি দান করেন এবং কেউই তাঁর নিকটে যেতে সক্ষম হয়নি, তিনি অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় ছিলেন। কিন্তু এখানে তিনি অনেক প্রশান্ত ছিলেন ও দেবতাদের নিবেদিত ভোগ গ্রহণ করেছিলেন। এমনকি, এখানে একটি সরোবর আছে যা মন্দাকিনী সরোবর নামে সুপরিচিত ও এটি খুব পবিত্র স্থান। একবার ভগবান শ্রীকৃষ্ণ রাধারাণীকে বলেছিলেন যে তিনি সমস্ত পবিত্র তীর্থকে এখানে নবদ্বীপে আনবেন। অতএব, এই নরসিংহ পল্লী হল ভগবান নৃসিংহদেবের পবিত্র স্থান। এটি নবদ্বীপ ধামের দূরবর্তী পূর্ব সীমানায় অবস্থিত। আমাদের কাছে নরসিংহ দেব উৎসব শ্রীবিগ্রহ রূপে আছেন। নরসিংহ দেব, তিনি উগ্র নরসিংহ রূপে প্রকটিত হয়েছিলেন কিন্তু তবুও, ভক্তগণ তাঁকে পূজা নিবেদন করেছিলেন। আমরা পূজারীদের কাছ থেকে শুনেছি যে এই স্থানে অনেক বাঘ ছিল। সেই কারণে আমরা দিনের বেলা নরসিংহ দেবের পূজা করতে যেতাম এবং রাত্রে বাঘেরা বাইরে বের হত। আমরা নরসিংহ দেবের শ্রীবিগ্রহ এবং গোদ্রুম দ্বীপে নরসিংহ পল্লীর দর্শন পেয়ে অত্যন্ত ভাগ্যবান। গোদ্রুম দ্বীপ হল কীর্তন ক্ষেত্র। এখন, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী গোদ্রুম দ্বীপের অন্যান্য স্থানগুলি সম্পর্কে বলবেন। তাই আমি ওনাকে মাইক্রোফোনটি দিচ্ছি।
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
20230104 পঞ্চ-ক্রোস পরিক্রমা
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ