কেয়া রাণী: কোন অবিশ্বাসী ব্যক্তিকে প্রচার করা কি অপরাধ, এমনকি যখন তারা ভক্তদের বা আমাদের আন্দোলন সম্পর্কে ভুল ধারণা পোষণ করে? কৃপাপূর্বক আমাদের আলোকপাত করুন।
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- আমার স্নেহের কেয়া রাণী, দিব্য-পবিত্র নামের দশবিধ অপরাধের মধ্যে, কোন শ্রদ্ধাহীন অপরাধী ব্যক্তির কাছে দিব্য-পবিত্র নামের মহিমা প্রচার করা নিষিদ্ধ আছে। সুতরাং যদি কোন ব্যক্তি শ্রবণ করতে ইচ্ছুক হয় তবে তা ঠিক আছে, কিন্তু যদি কোন ব্যক্তি বাধা দেয় বা না শোনে তবে এটি উপযুক্ত নয়।
অনন্ত-লীলা গোপাল দাস: আমরা কি শাস্ত্র-গ্রন্থের সমস্ত অঙ্গ ও কারিগরি দিক্গুলি বোঝার চেষ্টা করব নাকি শুধু শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করব?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করে, আপনি দর্শনের বিভিন্ন বিষয়গুলি অনায়াসেই বুঝতে পারবেন। ঠিক যেমনটি তাৎপর্যে, শ্রীল প্রভুপাদ বেদান্ত-সূত্রের ওপর বলেছেন। অনুরূপভাবে, তিনি বিভিন্ন বিষয়ে ওপর বলেছেন, তাই আমাদের এটি ভাবা উচিত নয় যে শুধুমাত্র শ্রীল প্রভুপাদ গ্রন্থ পাঠে আমাদের কোনো না কোনোভাবে অভাব থাকছে। হরেকৃষ্ণ!
বিনীতা গন্ধর্বিকা দেবী দাসী, কলেজ স্টেশন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র: আমরা যদি কৃষ্ণভাবনায় মগ্ন থাকি তাহলে প্রযুক্তিগত বিবরণ সম্পর্কে আমাদের উদ্বিগ্ন হওয়ার দরকার কি? আমরা বিভিন্ন অধ্যায় শ্রবণ ও পাঠ করি, কিন্তু আমরা যা শ্রবণ করি এবং পাঠ করি তা যদি আমরা না বুঝি তবে কি হবে? এছাড়াও আমাদের মনোভাবটি ঠিক কেমন হওয়া উচিত?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- প্রযুক্তিগত বিশদ বিবরণ যদি শ্রীল প্রভুপাদ দ্বারা দেওয়া হয়ে থাকে তা হলে কেন আমরা সেগুলি বোঝার চেষ্টা করব না? আমাদের ভ্রম দূর করার জন্য তিনি সেগুলি দিয়েছেন। তাই এটি অভিজ্ঞতার অংশ- পাঠ করা এবং তাঁর নির্দেশনা পাওয়া হলো অভিজ্ঞতার অংশ। তাই আমি খুব খুশি যে আপনি পাঠ করছেন এবং অংশগ্রহণ করছেন। যদি এমন কিছু থেকে থাকে যা আপনি বুঝতে পারেননি, তা হলে আপনি সর্বদাই আমাকে লিখতে পারেন।
বর্ষা: আজকের তরুণরা কীভাবে সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয়ে থাকতে পারে?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- দেখুন, যেমনটি আমাদের বলা হয়েছে যে প্রজল্পে জড়াবেন না। অনর্থক বিষয় নিয়ে আলোচনা করা কেবল আমাদের সময়ের অপচয়। তাই আমরা কি পড়ব তা যদি নির্বাচন করতে পারি তা হলে স্বাভাবিকভাবেই আমরা সোশ্যাল মিডিয়াকে নির্দিষ্ট কিছু জিনিসের মধ্যেই সীমাবদ্ধ রাখব। আর যেহেতু মানুষ হিসাবে আমাদের কাছে শুধুমাত্র কিছু নির্দিষ্ট সময় আছে, তাই আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। তাই মানুষ যদি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ে তাহলে সেটি কেবলই প্রজল্পই ছাড়া আর কী? যদি এটি প্রজল্পের মধ্যে পড়ে তবে তা বাদ দেওয়াই উচিত।
পূর্ণানন্দিনী মাধবী দেবী দাসী: ভগবদ্গীতায় বলা হয়েছে সততম কীর্তয়ন্তো মাম – শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা জপ করো। অনেক প্রবচনেই আমরা শুনতে পাই গাড়ি চালানোর সময়, কাজ করার সময় আমাদের জপ করা উচিত নয়। এই দিক্টি কীভাবে আমাদের মিলিয়ে দেখা উচিত?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- আপনি দেখুন, লোকেরা কথা বলছে, আপনি যখন শহরের মধ্যে গাড়ি চালাচ্ছেন তখন আপনার জপ জপ করা উচিত নয়। আপনি জপ করতে পারেন কিন্তু আপনার এটি গণনা করা উচিত নয়। কিন্তু আপনি মহাসড়কে থাকলে কাউন্টার মেশিনে জপ করতে পারেন। এটি নির্ভর করে,আমরা মনোযোগ দিতে চাই কিনা। শহরের মধ্য দিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে বারংবার থামা-যাওয়া লাল বাতি, সবুজ বাতির আলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করা কঠিন। ভক্তরা জপ করতে করতে পদচারণা করেন, শ্রীল প্রভুপাদ জপ করে পদচারণা করতেন। আর তিনি হাঁটার সময় জপ করতেন। তাই আমি মনে করি যে কখন জপ করতে হবে তারা তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে পরামর্শ দিচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাঁটার সময় শ্রীল প্রভুপাদ জপ করতেন। তিনি গাড়ি চালাননি তাই বলা মুশকিল। তবে মূলত, আমার পরামর্শ হলো শিষ্যরা যখন শহরের মধ্যে গাড়ি চালাবে তখন জপ গণনা থেকে এড়াতে পারে, তবে আন্তঃরাজ্যে তারা জপ করতে পারে।
আজ বিজয়া একাদশী। এই একাদশীতে ভগবান শ্রীরামচন্দ্র বিজয়ী হন। তাই আপনারাও এই বিজয়া একাদশীর মাহাত্য পাঠ করতে পারেন। আর আজ আমরা প্রার্থনা করতে চাই, আমরা ইউক্রেনের ভক্তদের প্রতি আমাদের এই ব্রতের ফলাফল অর্পণ করতে পারি এবং আমরাও আশা করি যে রাশিয়ায় আমাদের ভক্তরা যেন এই যুদ্ধে স্তব্ধ হবেন না। আমরা দেখেছি যে রাশিয়ায় কিছু মানুষ বিক্ষোভ করছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনে আমার একজন শিষ্য ছিল, তাকে দুবার গুলি করা হয়েছিল। একবার কাঁধে এবং একবার বাহুতে কিন্তু কার্যত সে বেঁচে আছে, তার তিন সন্তান এবং স্ত্রী রয়েছে। সে কোন এক গ্রামে থাকে। তিনি বলেছিলেন যে তারা স্নাইপার। যাই হোক, আসুন এই বিজয়া একাদশীতে আমরা প্রার্থনা করি এবং আশা করি যে কৃষ্ণ যদি চান তা হলে এই যুদ্ধের দ্রুত সমাধান হোক্। হরেকৃষ্ণ!
Lecture Suggetions
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
20230104 পঞ্চ-ক্রোস পরিক্রমা
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address