অভয়চরণ নিমাই দাস: বহুদিন ধরে আমার মনে একটা প্রশ্ন ছিল এবং বিশেষ করে অতিমারীর সময়। তাই যখন আমি কিছু ভক্তের স্বাস্থ্য পরিস্থিতির গুরুত্বপূর্ণ সময়ের কথা শুনি তখন কখনও কখনও মনে হয় যে তিনি (স্ত্রী/পুং) এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা বেঁচে থাকার পরিবর্তে তাদের দেহ ছেড়ে দেওয়ার দিকেই বেশি প্রবণতা বলে মনে হয়। কৃষ্ণভাবনাগত উপায়ে এটিকে কীভাবে বুঝবেন বা দেখবেন?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- যেহেতু অনেকগুলি কারণ রয়েছে - বয়সগত, স্বাস্থ্যগত, ও বিভিন্ন পরিস্থিতি রয়েছে, কেউ হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারে এবং ভাবতে পারে যে এটি আশাহীন, আর তারা তাদের জীবনের অন্তিম দিকে এসে কৃষ্ণকে স্মরণ করতে চাইতে পারে। সাধারণত, আমাদের বেঁচে থাকার চেষ্টা করা উচিত এবং কৃষ্ণের উপর নির্ভরশীল হওয়া উচিত। যদি আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে আমরা আমাদের জীবনের শেষ মুহুর্তে কৃষ্ণকে স্মরণ করার চেষ্টা করি। তবে সাধারণত, আমরা বেঁচে থাকারই চেষ্টা করে থাকি।
ভক্ত কাঞ্চন: কীভাবে ভয়কে জয় করা যায় এবং শ্রীপাদপদ্মে পূর্ণ আত্মসমর্পণের লক্ষণই বা কি?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- দেখুন, এই জড়জগৎ হলো ভয় ও কষ্টের স্থান। দুঃখালয়ং অশাশ্বতং। তাই আমরা কৃষ্ণের উপর নির্ভরশীল থাকি। বাংলায় একটি প্রবাদ আছে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যখন কৃষ্ণ তোমাকে রক্ষা করেন, কে তোমাকে কষ্ট দিতে পারে? এবং কৃষ্ণ যখন তোমাকে আঘাত করেন, কে তোমাকে রক্ষা করতে পারে? সুতরাং, সেইভাবেই আমরা কৃষ্ণের উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করি।
হেমাঙ্গ গৌরচন্দ্র দাস:- কীভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আরও কৃতজ্ঞ হতে পারি যেহেতু মানুষ হিসাবে আমাদের স্বাভাবিক প্রবণতা হলো অপরের সমালোচনা করার দিকে। আর আমাদের চারিপাশের ত্রুটি-বিচ্যুতিগুলি দেখে আমাদের সদ্গুণের পোষণ করতে আমরা অপছন্দ করছি?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- এমন নয় যে আমাদের সমালোচনা করার প্রবণতা তৈরি করতে হবে, আমরা ভক্তদেরও প্রশংসা করতে পারি। ঠিক যেমন, মাছি তারা খোসপাঁচড়া এবং ক্ষত, শরীরের পচা ঘায়ের কাছে উড়ে যায়. কিন্তু মৌমাছি মধু সংগ্রহের জন্য যায়। তাই, আমরা মৌমাছির মতো হতে চাই, মাছির মতো নয়। আমরা অন্যের ভালো গুণগুলো দেখতে চাই, খারাপ গুণগুলো নয়।
যশোদানন্দন মাধব দাস:- আমি অবসর গ্রহণ করেছি এবং আমার সন্তানরা স্বাবলম্বী হয়েছে, তাই আমি কীভাবে তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করব কারণ আমি আমার পারমার্থিক জীবনের প্রতি মনোনিবেশ করতে এবং তাদের থেকে নিজেকে আলাদা রাখা কঠিন মনে করছি?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- আপনি আপনার সন্তানদের গড়ে তোলার চেষ্টা করুন যাতে তারা কৃষ্ণভাবনা অনুশীলন করে এবং এটি আপনার জন্য একটি ভাল সেবা। এবং আপনাকে অন্য লোকেদের কাছেও পৌঁছাতে ও তাদেরকে সহায়তা করার চেষ্টা করা উচিত। কখনও কখনও অন্য লোকেরা আপনার নিজের সন্তানদের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। আমি আজ নিচে গিয়েছিলাম, এবং আমি একজন ভদ্রমহিলাকে দেখলাম যার সাথে আমার গতকাল দেখা হয়েছিল, এবং তিনি ইতিমধ্যে জপ করতে শুরু করেছেন। আমি যখন ফিরে আসি, আমি এক দম্পতির সাথে দেখা করি, স্বামী হাসপাতালে ছিলেন এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাই তিনি প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট জপ করেন এবং স্ত্রী প্রতিদিন পাঁচ মিনিট জপ করেন। তাই আপনি যদি প্রচার করার সুযোগ পেতে চান তা হলে প্রচুর সুযোগ রয়েছে।
অনুত্তমা রাধা, জার্মানি:- আমরা ব্রহ্ম ও স্বতন্ত্র, কিন্তু ব্রহ্ম হলো নিরাকার। কিভাবে এটি সঠিকভাবে বুঝতে হবে?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- আপনি দেখুন, কৃষ্ণ পরব্রহ্ম নামে পরিচিত। তিনি হচ্ছেন পরমব্রহ্ম। তাই ব্রহ্ম নিরাকার হতে পারেন কিন্তু পরমব্রহ্ম হলেন ব্যক্তি। তাই আমরা কৃষ্ণকে একজন চিন্ময় ব্যক্তি রূপে বোঝার চেষ্টা করি।
লক্ষ্মী রাধা দেবী দাসী:- যখন কোণ মানুষ দুর্ঘটনা, বা খুন হয়ে বা আত্মহত্যা করে অকালে দেহ ত্যাগ করে, তখন সেই আত্মার মঙ্গলের জন্য আমাদের কী করা উচিত? আমরা যদি তুলসী কাঠ, জপ, বৃন্দাবনের ধূলিকণা, গঙ্গাজল ইত্যাদি দিয়ে বৈষ্ণবীয় পদ্ধতিতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করি তবে কি আত্মা একই উপকার পাবেন এবং চিন্ময় ধামে ফিরে যাবে? আমাদের ভক্তগোষ্ঠীর মধ্যে একজন সদস্য ছিলেন যিনি সম্প্রতি এইভাবে তার দেহ ত্যাগ করেছিলেন।
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- আমরা আত্মাকে সবচেয়ে শুভ উপায়ে পাঠানোর চেষ্টা করি। এমনও হতে পারে যে এই সমস্ত কিছু দিয়ে একটি আত্মা ঈশ্বরের কাছে ফিরে যেতে পারে। এমন অনেক কারণ থাকতে পারে যা আমরা জানি না। কিন্তু এভাবে আমরা আত্মার মঙ্গলের জন্য যা করতে পারি তাই করছি। আর তাই গঙ্গার জল ও অন্যান্য পবিত্র জিনিস রাখলে অবশ্যই উপকার হবে। আমরা শুনেছি যে কীভাবে একটি পাখি একটি সাপ ধরেছিল এবং এটি মারা যাওয়ার পরে তা খেয়েছিল। সাপের লেজ গঙ্গার জল স্পর্শ করেছিল এবং তাই সাপটি মুক্তিলাভ করেছিল। তাই সাধারণত সাপ ঈর্ষাপরায়ণ হয়, কারণ ছাড়াই দংশন করে। তাই প্রয়াত আত্মার জন্য আমরা যা করতে পারি তাই করি।
ললিতাঙ্গী রাধা দেবী দাসী, কানাডা:- একজন ভক্তকে মুদি দোকানের বিলিং কাউন্টারে কর্মরত থেকে মাংস ও ডিম স্ক্যান করতে হয়। তাকে (স্ত্রী) কি পাপের ফল বহন করতে হবে? আপনি কি তাকে কিছু পরামর্শ দিতে পারেন গুরু মহারাজ?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- মনুর কোড অনুসারে, ছয়জন ব্যক্তি আছে যারা কর্মফল প্রাপ্ত হয়। তাই মনুর এই নির্দেশগুলি বিশ্লেষণ করুন এবং দেখুন যে বিলিং কাউন্টারে কর্মরত ভক্ত সেই ছয়টির মধ্যে অন্তর্ভুক্ত কিনা।
ঠিক আছে!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
20230104 পঞ্চ-ক্রোস পরিক্রমা
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ