সমস্ত গৌরব শ্রীল প্রভুপাদের! সমস্ত গৌরব নবদ্বীপ মণ্ডল পরিক্রমার!
কিছু যুগ আগে, শুকদেব গোস্বামী গৌর ভাগবতের উপর প্রবচন দিচ্ছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করছিলেন। যখন দেবাদিদেব শিব এই বিষয়ে শুনেছিলেন, তখন তিনি এটিতে অংশগ্রহণ করতে চান। তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। তাই কৈলাস থেকে তিনি সত্যলোকে এসেছিলেন। তিনি মনে করেছিলেন যে তিনি খুব ধীরগতিতে যাচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন যে তিনি কি ব্রহ্মার হংসকে নিতে পারবেন নাকি, যেহেতু হংস নন্দী ষারের থেকে বেশি তাড়াতাড়ি যেতে সক্ষম। তাই, ব্রহ্মা তাকে তার হংস প্রদান করেন। এবং তারপর দেবাদিদেব শুকদেব গোস্বামী অন্যান্য সাধুদের সেই সভায় উপস্থিত হন। এবং যখন সাধুরা ব্রহ্মার হংসকে সেখানে দেখেন, তখন তারা ভেবেছিলেন যে ব্রহ্মা এসেছেন। তারা সকলেই উঠে দাড়ায়। এবং তারপর তারা হংসের পিছনে দেবাদিদেব শিবকে দেখে আশ্চর্যান্বিত হন। এবং সেই সময় থেকে, সেখানে ভগবান শিবের হংসে অধিরোহী রূপে এক শ্রী বিগ্রহ আছে, এই কারণে তিনি হংস বাহন রূপে পরিচিত। ভগবান শিব হংসকে তার বাহন অর্থাৎ বাহকরূপে গ্রহণ করেছেন।
ভগবান শিবের শ্রী বিগ্রহ, প্রস্তর রূপে, ও হংসকে গোমতী নদীতে রাখা হত। এবং কিছু বছর আগে এটা চুরি হয়ে যায়। যেহেতু এটা কলিযুগ, সাধারণত কেউ বিগ্রহ চুরি করবেনা। তো, এরপর, পুলিশ সেই বিগ্রহকে মন্দিরে রাখতে বলে। তাই, যখন আমরা নৈমিষারণ্যে যাই, তখন আমরা হংস বাহন মন্দিরের সামনে দিয়ে যাই।
একসময়, আমরা হংস বাহন মন্দিরে যাচ্ছিলাম। কিন্তু গাড়ির ছিদ্র দিয়ে সমস্ত গঙ্গার জল বেরিয়ে গেছিল। তাই, আমরা চিন্তা করছিলাম যে কি করা যায়! তারপর আমরা পুষ্কর তীর্থ যাই, যেটা সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। আমরা পুষ্কর তীর্থ থেকে জল নেই, ও হংস বাহনে ফিরে আসি। সেখানে ভক্তদের এক বিশাল লাইন ছিল, এবং পদ্ধতিটি ছিল যে আপনি হংস বাহন এর উপর কেবল এক ফোঁটা জল দেবেন। এবং যদি ভগবান শিব আপনার মনস্কামনা পূর্ণ করেন, তাহলে পুষ্প ফুটে যাবে। এবং যদি তিনি তা পূর্ণ না করেন, তাহলে ফুলটি নিচে পড়ে যাবে। আমরা স্তব করছিলাম এবং ভগবান শিবের দর্শনের অপেক্ষা করছিলাম। পূজারী বাইরে আসলেন এবং তিনি বললেন, “ভজন করা বন্ধ করুন!” তাই আমরা খুব আস্তে আস্তে জপ করতে থাকি। তারপর দেবাদিদেব শিব কাউকে আশীর্বাদ প্রদান করছিলেন না। পূজারী আমাদের কাছে এলেন এবং তিনি বললেন, “ভজন করুন! ভজন করুন!” আমরা ভজন করছিলাম এবং অবশেষে পূজারী বললেন, “ভিতরে আসুন!” এবং তারপর আমরা সেই জল ভগবান শিব কে নিবেদন করি। আমরা জপ করছিলাম এবং তাই ভগবান শিব, তিনি সেই ফুলটি ফুটিয়ে দেন। তাই পূজারী অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। কখনো কখনো, আমরা হংস বাহনকে মায়পুরে নিয়ে আসতাম এবং জনসাধারণ হংস বাহনকে দর্শন করতেন।
নবদ্বীপ ধামের এই পবিত্র স্থানে থাকতে পেরে, আপনারা সকলেই অত্যন্ত ভাগ্যবান, সমস্ত পবিত্র তীর্থগুলি এই স্থানে প্রকাশিত হয়েছে। এবং এই স্থান নৈমিষারণ্য থেকে ভিন্ন নয়। হরে কৃষ্ণ! হরিবোল!
Lecture Suggetions
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20230104 পঞ্চ-ক্রোস পরিক্রমা
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ