মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
জয়পতাকা স্বামী:- আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এই পঞ্চক্রোশ পরিক্রমা আবার করছেন। আমরা জানি যে নবদ্বীপ পরিক্রমা করা, প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞ থেকে বেশি ফল।এখন, নিশ্চই শুনবেন জগন্নাথের মাহাত্ম্য। আমি ভাবছি আপনারা ইতিপূর্বেই নিশ্চয়ই জগন্নাথদেবের মহিমা শ্রবণ করেছেন। এখানে চৈতন্য মহাপ্রভু এবং সীমন্তিনী দেবীর শ্রীবিগ্রহ আছে। সেখানে কোন একটা স্থানে একটি রেখা আছে যা সীমন্ত দ্বীপ এবং অন্তর্দ্বীপকে আলাদা করে। কারণ শ্রীধর অঙ্গন যা কয়েকশ মিটার দূরে অন্তর্দ্বীপের মধ্যে অবস্থিত। এবং এটা হচ্ছে সীমন্তদ্বীপ, এর মানে এর মধ্যেই লাইন আছে। যাইহোক, প্রধানত পঞ্চক্রোশের ধারণাটি হলো যে আমাদের অন্তর্দ্বীপের পরিক্রমা করতে হবে। প্রযুক্তিগতভাবে, আমার মনে হয় রাধামাধব রুদ্রদ্বীপে এবং পঞ্চতত্ত্ব অন্তর্দ্বীপে অবস্থান করছেন। এবং ভগবান নরসিংহ দেব এই দুই দ্বীপের সীমারেখার ওপর অবস্থান করছেন। যাই হোক, আপনারা অন্তর্দ্বীপের স্থানগুলিতে যাত্রা করছেন এবং অনেক কৃপা প্রাপ্ত হচ্ছেন।
এখানে আপনি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন, এবং ইনি হলেন অত্যন্ত করুণাময়! এখন এইখানে, পুরাতন জগন্নাথ মন্দির রয়েছে। এবং আমরা দেখলাম যে জগন্নাথ দেব, তিনি মন্দিরে ছিলেন ও আমরা মন্দিরে গিয়েছিলাম ততক্ষনে তিনি আর নেই! জগন্নাথ দেব কোথায়? জগন্নাথ কোথায়? বলদেব কোথায়? সুভদ্রা কোথায়? তারপর দেখি যে তারা মধ্যে হাঁটছিলেন। তারা বললেন, আমরা ভোগ খেতে যাচ্ছি রাধা মাধবের সঙ্গে। কারণ জগন্নাথ দেবের আদি জমিটিতে ২১ বা ২২ জন ভাগীদার ছিলেন। এবং আমাদের কাছে দুই বা তিন জন বাদে বাকি ২০ জনের সই ছিল। তাই আমি পূজারীকে বলেছিলাম যে আমাদের শুধু শেষ তিন জনকে দিয়ে সই করানো বাকি এবং যতক্ষণ না তাদের সই পাচ্ছি ততক্ষণ পূজা শুরু করবেন না। কিন্তু পূজারী তিনি ইতিমধ্যেই এখানে পূজা শুরু করে দিয়েছিলেন, এবং তিনি আমাকে তা বলেননি। এরপর, তিনি তা বন্ধ করে দিয়েছিলেন। জগন্নাথ ভাবছিলেন, আমাদের খেতে দিল, আবার তখন রাধামাধব মন্দির থেকে ভোগ নিয়ে এসে অর্পণ করত, এখন তিনি বন্ধ করলেন। আমি বলেছিলাম, একবার আমরা সেবা শুরু করলে, আমরা বন্ধ করি না। তিনি ভয় পেয়েছিলেন যে অনুমতি ছাড়াই তিনি পূজা শুরু করে দিয়েছেন এবং তাই তিনি তা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু সেটা ছিল ভুল সিদ্ধান্ত। যাই হোক, এটি শ্রী বিগ্রহগণ অত্যন্ত সক্রিয়, বাংলায় যাকে বলে ‘জাগ্রত’। আপনি এই শ্রী বিগ্রহগণের অনেক অনেক লীলা শুনতে পারবেন।
আমি জানি না তিনি আপনাদের কি কি বলেছেন, তবে আমি আপনাদেরকে একটি ঘটনা বলব যেখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল।
একসময়, পূজারী এসেছিলেন এবং ভুল করে তিনি চরণামৃততে লবণ দিয়ে ফেলেছিলেন। এখন তিনি সাইকেল করে মন্দির, আমাদের রাধামাধব মন্দিরে যাচ্ছেন। এবং একজন পাগল লোক শুয়ে ছিল রাস্তায়। যখন তিনি যাচ্ছিলেন তখন সেই উন্মত্ত ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সাইকেল থেকে ছুঁড়ে ফেলে। পূজারী মাটিতে পড়েছিলেন এবং ভাবছিলেন নিশ্চয়ই আমি জগন্নাথ দেবের প্রতি কোন অপরাধ করেছি। তিনি এসছে তারপর অনেক কিছু দেখে বুঝতে পেরেছেন যে চরণামৃততে লবণ দিয়েছেন। এই শ্রীবিগ্রহ অত্যন্ত চমৎকার এবং তাঁরা ভাববিনিময় করেন, কিন্তু আপনি যদি কোন ভুল করেন তাহলেও তাঁরা সেই ভাববিনিময় করবে! যাই হোক আপনারা বিভিন্ন পবিত্র স্থানগুলিতে যেতে চলেছেন, এবং আপনারা অন্তর্দ্বীপকে পরিক্রমা করবেন। এবং যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করতে চাই, তাহলে তাঁকে আন্তরিকভাবে স্মরণ করার এটি এক ভালো সুযোগ। আমি অন্যদের বলার সুযোগ দিতে চাই, শুধু এটাই বলার যে আপনারা যা করছেন তা অত্যন্ত পবিত্র কার্য।
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ