মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎ-কৃপা তম্ অহং বন্দে শ্রী-গুরুং দীন-তারণম্
হরিঃ ওঁ তৎ সৎ
আমরা একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব করব। আমি বর্তমানে চেন্নাইতে অজিত গোপীনাথ প্রভুর বাড়িতে আছি। আমি হাসপাতাল থেকে ছুটি পেয়েছি এবং বাড়িতে ক্রমে ক্রমে স্বাস্থ্য ফিরে পেয়েছি। এবং জিনিসগুলি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ওঁ তৎ সৎ!
আজ গোবিন্দ মাসের প্রথম দিন। এটি একটি অত্যন্ত শুভ মাস। এই মাসে গৌর পূর্ণিমা পড়ে এবং আমরা শুধু নিত্যানন্দ ত্রয়োদশী পালন করি, যিনি আমাদের আদিগুরু এবং আমরা তাঁর ব্যাস-পূজা পালন করার চেষ্টা করি, আমরা অভিষেক করি, আমরা পুষ্পাঞ্জলি এবং বিভিন্ন অনুষ্ঠান ও পূজা করি। কারও কোন প্রশ্ন আছে?
মায়াপুরেশ্বরী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী, যুক্তরাষ্ট: আমরা কীভাবে কৃষ্ণভাবনাকে সকলের কাছে সহজলভ্য করতে পারি যাদের মধ্যে শেখার অসুবিধা এবং বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- প্রথমত, আমরা সকল মানুষের কাছে পৌঁছতে চাই, এবং কীভাবে শিখতে অসুবিধা হচ্ছে এমন সমস্ত লোকদের এতে প্রবেশ করাতে হবে, এটি এমন কিছু যা লোকেরা নিশ্চিত করবে। আমরা দেখেছি যে ডাউনস সিনড্রোমে আক্রান্ত কিছু শিশু, তারা খুব কৃষ্ণভাবনাময় হয়ে উঠেছে। এবং যাদের শেখার প্রতিবন্ধকতা আছে তাদের জন্য সাথে আমি বিশেষভাবে কথা বলতে পারি না। তবে যাদের কিছু অভিজ্ঞতা আছে, তারা বলতে পারেন। অবশ্যই, কোনো অসুবিধা ছাড়াই অনেক লোক আছে, এবং কীভাবে তাদের কৃষ্ণভাবনা গ্রহণ করতে সাহায্য করা যায়, এক অর্থে এটিই আমাদের অগ্রাধিকার। কিন্তু তখন, তাদেরও বিশেষ শেখার প্রতিবন্ধকতা রয়েছে, কীভাবে সেগুলি বের করা যায় তা একটি পৃথক বিষয়।
মহা বরাহ দাস:- চেন্নাইতে একজন মাতাজি, অনুত্তমা মাতাজি, যিনি বধিরদের কাছে প্রচার করেন। চেন্নাই ও মুম্বাইতে একদল ভক্ত আছেন যারা প্রচার করছেন। তারা সাংকেতিক ভাষা ব্যবহার করে এবং এই ধরনের প্রতিবন্ধী লোকদের কাছে প্রচার করে। আমরা আপনার সাথে তার যোগাযোগ শেয়ার করব এবং আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন।
সেবা পালক নিতাই দাস: যদি একজন ব্রহ্মচারী আশ্রমের ভিতর থেকে অনেক বাধার সম্মুখীন হন, এবং উত্তেজিত মন তাঁর ভক্তি সম্পাদন করাকে কষ্টদায়ক করে তোলে, তাহলে তার কি আশ্রম পরিবর্তন করা উচিত বা কী করা উচিত?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- নিউইয়র্কে কেউ একজন এমন প্রশ্ন করেছিলেন এবং শ্রীল প্রভুপাদ একবার বলেছিলেন যে কেউ যদি ভাবে আমি ব্রহ্মচারী হব নাকি আমার গৃহস্থ আশ্রম নেওয়া উচিত, সেক্ষেত্রে তাকে গৃহস্থ আশ্রম নেওয়া উচিত। কিন্তু ব্রহ্মচারী হওয়ার কারণে, তিনি দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেন এবং যদি কেউ অনুভব করেন যে আমার কি করা উচিত, এটা বা ওটা, তাহলে তাদের ব্রহ্মচারী হওয়ার জন্য যথেষ্ট সংকল্প নেই। কিন্তু আপনার বিশেষ অসুবিধা কি, আপনি আমাকে একটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, এবং আপনি যদি আমাকে একটি ব্যক্তিগত চিঠি লেখেন এবং আমার সংশ্লিষ্ট সচিবকে মনে করিয়ে দেন তাহলে আমি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে উত্তর দিতে সক্ষম হব।
হর্ষিতা শর্মা, দিল্লি (আশ্রিত শিষ্যা): কিভাবে আমাদের সময়কে প্রাধান্য দেওয়া যায় এবং পরিচালনা করা যায়, আমাদের নিজস্ব সাধনা, জাগতিক কর্তব্য এবং ভক্তিবৃক্ষ সদস্যদের প্রতি কিভাবে প্রতিদিন সময় দেওয়া?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- এই সমস্ত জিনিসের ভারসাম্য বজায় রাখার সময়, মায়ার জন্য খুব বেশি সময় থাকে না। সুতরাং এটি খুব ভাল, এবং আপনার ১৬মালা জপ করতে আপনার প্রতিদিন একসাথে দুই ঘন্টা বা তারও বেশি সময় লাগবে। কিছু অভিজ্ঞতা দিয়ে আপনি একটু দ্রুত করতে পারেন। তাহলে আপনাকে প্রতিদিন কিছু না কিছু পাঠ করতে হবে, শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী। অন্যান্য ক্রিয়াকলাপ, জাগতিক ক্রিয়াকলাপ এবং ভক্তিবৃক্ষ সদস্যদের যত্ন করা, এগুলি আপনাকে মায়ার থেকে দূরে সরিয়ে রাখবে। এবং তাই এটি একটি খুব সুন্দর কার্যকলাপ যে আপনি এতকিছুর দায়িত্ব গ্রহণ করছেন।
দীপদাত্রী গৌরাঙ্গী দেবী দাসী, যুক্তরাষ্ট্র: একটি পাঠে আমরা শুনেছিলাম শ্রীনিত্যান প্রভুর কৃপা পেতে হলে আমাদের গুরুকৃপা লাভ হবে। কীভাবে আমরা গুরুকৃপা পাওয়ার জন্য যোগ্য হতে পারি?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- চেন্নাইতে আমার একজন ডাক্তার আছেন, তাঁর নাম দীপশ্রী। যাইহোক, আমরা দেখতে চাই সবাই হরেকৃষ্ণ জপ করতে এবং ভগবদ্ভক্তিমূলক সেবায় নিয়োজিত আছেন। শ্রীনিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। তাই পারমার্থিক গুরু স্বভাবতই শ্রীনিত্যান প্রভুর সাথেই সম্পর্কযুক্ত। তাই গুরুকৃপা লাভ করা তেমন কঠিন নয় এবং কেউ যদি গুরুকৃপা লাভের চেষ্টা করে, প্রচারের মাধ্যমে, বদ্ধজীবাত্মাদের কৃষ্ণ দান করে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার ১৮তম অধ্যায়ে বলেছেন যে যাঁরা আমার এই বাণী প্রচার করেন তাঁরা আমার কাছে সবচেয়ে প্রিয়। তাই স্বাভাবিকভাবেই, আমরা কৃপা লাভ করি।
সচ্চিদানন্দ গৌরচন্দ্র দাস, নেপাল: কিভাবে কৃষ্ণভাবনায় অলসতা থেকে মুক্ত হওয়া যায়?
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- চমৎকার প্রশ্ন। আমাদের প্রবণতা কেবল আমাদের পারমার্থিক জীবনকে অবহেলা করা। কিন্তু স্বাভাবিকভাবেই আমরা জানি যে মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত এবং তাতে খুবই কম সুযোগ। আর একটি যে মুহূর্তটি চলে যায়, আমরা কোটি টাকা বা মিলিয়ন ডলার বা পাউন্ড দিয়েও তাকে ফিরিয়ে আনতে পারি না। তাই স্বাভাবিকভাবেই, আমরা সমস্ত শক্তি এবং সম্পদ ব্যবহার করতে চাই এবং এই জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হতে চাই। যদি আমরা ভেবে দেখি যে আমরা গুরু এবং কৃষ্ণের কাছে কতই না ঋণী, তাহলে স্বাভাবিকভাবেই আমরা আমাদের ঋণ শোধ করতে চাইব। তাহলে অলসতার সময় কোথায়? নেপালে জন্ম নেওয়া, হরেকৃষ্ণ জপ করার এবং কৃষ্ণভাবনাময় হওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ। আপনি খবরে দেখতে পাচ্ছেন কিভাবে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য জায়গায় বিভিন্ন অভ্যুত্থান ঘটিয়েছে। তাই আপনি নেপালে থাকা খুবই ভাগ্যবান ব্যক্তি। নারকীয় জায়গায় জন্ম নেওয়ার সুযোগ কেন নেবেন?
প্রশ্ন (স্প্যানিশ) এভারলাইন গেরাল্ডো, বোগোটা, দক্ষিণ আমেরিকা:
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- ভক্তদের সাথে অনুকূল সম্পর্ক গড়ে তোলা খুব একটা কঠিন নয়। শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকে বলা হয়েছে অন্যকে সম্মান দিন এবং নিজের জন্য সম্মান আশা করবেন না। সুতরাং আপনি যদি এই পদ্ধতিটি অনুসরণ করেন তবে আপনি অনেক বন্ধু তৈরি করবেন। এবং লোকেরা সর্বদা তাদের প্রশংসা করার জন্য কাউকে খুঁজছে। তাই আপনি যদি অন্যের প্রশংসা করেন, তাহলে স্বাভাবিকভাবেই তারা আপনার প্রশংসা করবে। তাই, আপনার প্রশ্ন পেয়ে আমি খুব খুশি। এবং আমি ইংরেজি বলছি যাতে অন্য সবাই উত্তর শুনতে পারে। কারণ আমি ইংরেজিতে কথা বললে আমার অনুবাদক আরও ভাল বলতে পারে।
প্রশ্ন: আমরা কিভাবে জানব যে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট এবং আমরা আমাদের কৃষ্ণভাবনায় উন্নতি করছি? – মেধাবিনী সখী দেবী দাসী।
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ:- তুমি যদি আমার নির্দেশ পালন করো তাহলে স্বাভাবিকভাবেই তুমি আমাকে খুশি করবে। এবং সত্যিই কোন সন্দেহ থাকা উচিত নয় কিন্তু তুমি সবসময় আমাকে লিখতে পার এবং তুমি যদি এই ধরনের প্রশ্নোত্তর পছন্দ কর, তাহলে যোগাযোগকারীকে বলবে, তুমি এই ধরনের একটি নিয়মিত অনুষ্ঠান পেতে চাও।
প্রতিলিখন সমাপ্ত
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20230104 পঞ্চ-ক্রোস পরিক্রমা
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২