মুখম করোতি বাচালম পংগুম লংঘায়তে গিরিম
ইয়াত-কৃপা তম অহং বন্দে শ্রী-গুরু দীনা তারিণম
পরমানন্দ-মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম
তারিৎ সতীহি
জয়পতাকা স্বামী: আজ ব্যাস-পূজা নয়। আজ অধিবাস । আপনারা শুনেছেন এই অধিবাসে কীর্তন কীভাবে হয় – আনন্দের সীমা নৈ, নিরানন্দ দূরে যাই ! তাই, এই কীর্তন আমাদের পরম আনন্দ দেয়! হরি বোল! এখন, আগামীকালের ব্যাস-পূজা অনুষ্ঠানের জন্য মনকে একাগ্র বা স্থির করার উদ্দেশ্যে এই অধিবাস অনুষ্ঠানটি করা হয়। তাই, দেবতাদের বিশ্রামের জন্য ফিরে যেতে হয়। শাস্ত্রে বলা আছে যে, মা, বাবা, স্বামী, গুরু —প্রজাকে উদ্ধার করবেন। শ্রীল প্রভুপাদের কৃপায়, রাধা মাধবের কৃপায়, পঞ্চ-তত্ত্ব এবং ভগবান নৃসিংহদেবের কৃপায় আমরা তা করতে পারি। আমি বলছিলাম, তাঁদের কৃপায় আমরা এটা করতে পারব। কিন্তু তার জন্য তোমাদের সবাইকে আমার দেওয়া নির্দেশাবলী অনুসরণ করতে হবে। আমি আমার শিষ্যদের দেখাশোনার জন্য ই-কেয়ার ব্যবস্থা চালু করেছি। কিন্তু তারা আমাকে বলে যে তারা সব শিষ্যের কাছে পৌঁছাতে পারে না! আমি জানি না তারা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি না? এটা কীভাবে সম্ভব হবে, আমি জানি না।
আপনারা শ্রীমৎ ব্রজবিলাস প্রভুর কাছ থেকে শুনেছেন যে, বিভিন্ন ভক্তদের মহান অবদান ও সাহায্যের ফলেই কীভাবে টিওভিপি মন্দির এবং বৈদিক প্ল্যানেটেরিয়ামের কাজ ধীরে ধীরে শেষ হচ্ছে। গৌরমণ্ডলভূমির বিভিন্ন শ্রীপাতের সংস্কারকাজে সাহায্যের জন্য বহু লোক এগিয়ে এসেছেন।
আমি দেখেছি, শ্রীল প্রভুপাদ তাঁর গ্রন্থসমূহ অনুবাদ করতে ও ভাষ্য রচনা করতে সারারাত পরিশ্রম করতেন। আমি অত্যন্ত ভাগ্যবান যে পরম পূজ্য শ্রী এ. সি. ভক্তিবদন্ত স্বামী প্রভুপাদের কিছুটা ব্যক্তিগত সান্নিধ্য লাভ করেছিলাম! কিন্তু, শ্রীল প্রভুপাদের গ্রন্থসমূহের মাধ্যমে আমরা এখনও তাঁর সঙ্গ পেতে পারি! আমি আশা করি আপনারা সকলে শ্রীল প্রভুপাদের গ্রন্থসমূহ পাঠ করবেন এবং এইভাবে আপনাদের জীবন পূর্ণতা লাভ করবে।
আজ সকালে আমি শ্রীমদ্ভাগবতমের ক্লাস নিয়েছি এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা বর্ণনা করেছি । আমরা যদি হরে কৃষ্ণ জপ করি, তবে অনেক উপকার হয়। আমার মানে, অন্য কোনো পদ্ধতি নেই, এটিই সবচেয়ে করুণাময় পদ্ধতি। তাই, আমি আশা করি যে সবাই পবিত্র নামের প্রতি অপরাধ পরিহার করে অত্যন্ত আন্তরিকতার সাথে জপমালা পাঠ করবেন। এখন, আমি শ্রীল প্রভুপাদের ইচ্ছা যথাসম্ভব পূরণ করতে চাই। তিনি আমাকে বলেছিলেন যে তিনি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান নিয়ে কিছু করতে চান, কারণ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জগৎকে অনেক কিছু দিয়েছেন! কৃষ্ণ-কথা দেশ থেকে বলরাম গোবিন্দ দাস এবং অন্যান্যরা এই প্রকল্পে সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন। আমি শুনেছি যে এখানেই কোথাও বীর নগর প্রকল্পের (শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান) একটি বুথ আছে। তাই, আপনারা সেই বুথে গিয়ে বিভিন্ন উপায়ে কীভাবে সাহায্য করতে পারেন তা জেনে নিতে পারেন। আমি চাই আপনারা প্রত্যেকে প্রতিদিন নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন! তাই আমরা আগামীকাল এ বিষয়ে আরও আলোচনা করব!
সকলের মঙ্গল হোক! কৃষ্ণে মতির্ অস্তু !
হ্যারিবল!
Lecture Suggetions
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ