জয়পতাকা স্বামী: আমি ডাক্তারকে কথা দিয়েছি যে আমি দশটার(রাত্রি) মধ্যে শেষ করব।
তুমি যেই ভাষায় প্রশ্ন করবে, আমি সেই ভাষায় উত্তর দেব।
প্রশ্ন: হরে কৃষ্ণ গুরুদেব, আপনার শ্রীপাদপদ্মে দণ্ডবৎ প্রণাম। দয়া করে আমার বিনম্র প্রণতি গ্রহণ করুন। কিভাবে নিজেকে প্রাতঃকালীন কার্যসূচী, নাম জপের মতো ক্রিয়ার প্রতি অনুপ্রাণিত রাখব? আমার প্রাতঃকালীন নিত্যকর্ম ব্যাঘাত ঘটে, এছাড়াও কিভাবে ভালো জপ করব? — আপনার তুচ্ছ সেবক, পঙ্কজ-নেত্র ব্রজেশ দাস।
জয়পতাকা স্বামী: ওঁ তৎ সৎ! ভক্তিমূলক সেবার বিভিন্ন স্তর আছে, প্রথম পর্যায়ে আমাদের কিছু নিয়মনীতি থাকে যা আমরা অনুশীলন করি, সেটি বিধি-ভক্তি হিসেবে পরিচিত। যখন বিধি-ভক্তি স্বতঃস্ফূর্ত হয়ে যায়, তখন আমরা সেটিকে রাগ হিসেবে বিবেচনা করতে পারি। যখন আমাদের প্রকৃতই কৃষ্ণের প্রতি প্রেম থাকে, তখন আসলে ভক্তিমূলক সেবা রাগ মার্গে উপনীত হয় এবং তখন আমরা ভাব স্তরে আসি। এর মানে হচ্ছে আমাদের কৃষ্ণের প্রতি প্রেম রয়েছে এবং যখন সেই ভাব আরো অধিক উন্নত হয়, তখন তা প্রেমে পর্যবসিত হয়। আমরা আশা করি যে তোমরা সবাই ভাব স্তরে উপনীত হবে। তাহলে তখন আর তুমি এইরকম ধরনের প্রশ্ন করবে না!
প্রশ্ন: হরে কৃষ্ণ গুরুমহারাজ, দয়া করে আপনার শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। প্রিয় গুরুমহারাজ, আপনি সবসময় মহিলাদের কৃষ্ণভাবনামৃতের সক্রিয় সেবায় অংশ নিতে উৎসাহিত করেন। যখন একজন মাতাজি রাস্তায় গ্রন্থ বিতরণ করতে যান, তাকে হয়ত অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাই তাদের কি কেবল মহিলাদের কাছেই যাওয়া উচিত বা একজন মহিলার ক্ষেত্রে কৃষ্ণভাবনামৃত প্রচারের সর্বশ্রেষ্ঠ পন্থাগুলি কি কি? —আপনার তুচ্ছ দাস, ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী
জয়পতাকা স্বামী: কটা বাজে?
ভক্তবৃন্দ: ৯:৫০ (রাত্রি)
জয়পতাকা স্বামী: পাশ্চাত্যে তারা মহিলাদের সাথে মিশতে অভ্যস্ত। পাশ্চাত্যে মহিলারা পুরুষদের কাছেও গ্রন্থ বিতরণ করেন, কিন্তু এখানে তুমি যেমন অনুভব করো তার ওপর নির্ভর করছে এবং যদি সম্ভব হয় তাহলে তুমি পুরুষ, মহিলা, সবার কাছেই গ্রন্থ বিতরণ করতে পারো, কিন্তু অন্তত ভারতে মহিলারা অন্যান্য মহিলাদের কাছে গ্রন্থ বিতরণ করতে পারে। শ্রীচৈতন্য চরিতামৃতের ভূমিকার অংশে শ্রীল প্রভুপাদ বলছেন যে, শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর এই আন্দোলন পুরুষ, মহিলা সকলের জন্যই উপযুক্ত করেছেন। শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধের একটি তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন—পুরুষ, মহিলা, শূদ্র, যাইহোক না কেন যদি তারা কৃষ্ণভাবনাময় হয়, তাহলে তারা সকলেই সমান।
পরবর্তী প্রশ্ন।
প্রশ্ন: কখনো কখনো আমরা দেখি যে কিছু ভক্তরা দশক ধরে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করছেন, কিন্তু যখন তারা সেই স্তর থেকে অধঃপতিত হয়, তখন সাময়িকভাবে আমরা নিজেদের অনুপ্রেরণা হারিয়ে ফেলি এই চিন্তা করে যে যদি তাদের পতন হয়, তাহলে আমরা আর কে? তাই কিভাবে সবসময় মায়া থেকে দূরে থাকা যাবে? কিভাবে জীবনের লক্ষ্য কখনও ভুলে না থাকা যাবে? মায়া খুবই সূক্ষ্ম এবং শক্তিশালী।
জয়পতাকা স্বামী: নবদ্বীপে নটি দ্বীপ আছে এবং তাদের মধ্যে একটি হচ্ছে সীমন্ত দ্বীপ। তিনি হচ্ছেন এই জড়জগতের দেবী, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের ধুলি গ্রহণ করেছেন। যদি কেউ অসাবধান হয়… তাহলে তার ক্ষেত্রে মায়া অত্যন্ত শক্তিশালী এবং তিনি ব্যক্তিদেরকে পরীক্ষা করেন, তিনি হয়তো কষ্ট দিয়ে বা জড়াজাগতিক প্রলোভন দিয়ে পরীক্ষা করবেন। তাই কাউকে দুঃখ এবং আনন্দ সহ্য করার বিষয়ে প্রস্তুত থাকতে হবে।
কটা বাজে?
ভক্তবৃন্দ: ১০টা (রাত্রি)
জয়পতাকা স্বামী: তোমাদের ধন্যবাদ! আমি ডাক্তারকে কথা দিয়েছি যে আমি দশটার সময় বিদায় নেব। কালকে আমাদের বিকেল ৫-৬:৩০ পর্যন্ত জি.বি.সি. বৈঠক আছে এবং আমি আশা করছি আমি এখানে সন্ধ্যে ৭টার সময় চলে আসব। তোমাদেরকে ধন্যবাদ!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees