Text Size

২০২৩১২১৪ শ্রী গঙ্গা মাতা মন্দিরে ভাগবত-কথা উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ

14 Dec 2023|Duration: 00:22:44|Bengali|Public Address|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

 ২০২৩১২১৪ শ্রী গঙ্গা মাতা মন্দিরে ভাগবত-কথা উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ

মুকম করোতি বাচালম পংগুম লংঘায়তে গিরিম
য়ত্-কৃপা তম অহম বন্দে শ্রী-গুরুম দিন-তারণম্
পরমানন্দম মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম
হরিঃ ওঁ তত সত!

জয়পতাকা স্বামী:- আজকে আমাদের ক্লাস বিকেল ৬:৩০ এ আছে। আমি হয়ত খুব বেশি বলতে পারব না, যাইহোক শ্রীমদ্ভাগবত অধ্যায়ন করা খুব ভালো এবং যারা গঙ্গার এক ক্রোশের মধ্যে অবস্থান করছে, তারা এক লক্ষ গুন ফল পায়। শ্রীমদ্ভাগবতে বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বে তাঁর বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হন। এই পৃথিবীতে তিনি বিভিন্ন লীলা করেন। এই স্থানটি হচ্ছে নবদ্বীপ ধাম, এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তিনি ভগবান, কিন্তু তিনি ছন্ন অবতার রূপে এসেছিলেন। এইধাম রাধারানীর দ্বারা সৃষ্টি হয়েছিল এবং শ্রীকৃষ্ণ এটি দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই ধাম বৃন্দাবনের থেকে অভিন্ন হবে। তাই আপনাদের নবদ্বীপ ধামে গঙ্গার ধারে বসে ভাগবত কথা শ্রবণ করা অতি বিশেষ! এইভাবে আমরা ভগবানের সঙ্গে সবসময় থাকতে পারি। সাধারণত সাধারণ মানুষ তাদের কর্ম অনুসারে জন্ম-মৃত্যু চক্রে আবর্তিত হয়, কিন্তু যদি আমরা সবসময় কৃষ্ণের কথা চিন্তা করি, তার লীলা কীর্তন করি এবং কৃষ্ণের সত্যতা অনুধাবন করি, তাহলে কৃষ্ণ চতুর্থ অধ্যায় বলেছেন যে এই জীবনের শেষে আমরা কৃষ্ণলোকে চলে যেতে পারব।

আমি খুবই সন্তুষ্ট যে আপনারা সবাই এত উৎসাহ নিয়ে ভাগবত কথা শ্রবণ করছেন। এইভাবে কৃষ্ণ অত্যন্ত খুশি হবেন। আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘটি হচ্ছে যে আমরা সবসময় কৃষ্ণের কথা চিন্তা করি, সবসময় কৃষ্ণের চেতনায় থাকি। এইভাবে ভাগবতম হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পর্কে বলা। শুকদেব গোস্বামী লিখেছেন যে ভগবদগীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে উচ্চারিত কথা এবং ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে বলা কথা। এই ভাগবত সপ্তাহের ভক্তদের গুরু তার প্রথম দীক্ষা শ্রীল প্রভুপাদের থেকে নিয়েছিলেন এবং দ্বিতীয় দীক্ষা আমার থেকে নিয়েছেন। তাই যারা এই শ্রীমদ্ভাগবত শ্রবণ করছে, আমি তাদেরকে শুভেচ্ছা ও আশীর্বাদ প্রদান করছি — কৃষ্ণের মতি রস্তু!

আমি আরো দীর্ঘক্ষণ থাকতে পারতাম, কিন্তু এটা ঘোষণা করা হয়ে গেছে যে আমার বিকেলের ক্লাস ৬টা থেকে হবে।

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 19/3/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions