Text Size

২০২৩১২০২ প্রশ্ন-উত্তর পর্ব

2 Dec 2023|Duration: 00:19:44|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
   হরি ওঁ তৎ সৎ

প্রশ্ন:- প্রথমে আপনি সবসময় কৃষ্ণকে স্মরণের করা ও কখনও কৃষ্ণকে ভুলে না যাওয়ার কথা বলছিলেন। স্মরণের জন্য নটি পন্থা আছে, তবে যাই হোক, যখন পবিত্র নাম জপ করে ভগবানকে ডাকার কথা হয়, তখন সেক্ষেত্রে তোতা পাখির মত নাম জপ না করে, অর্থাৎ নাম অপরাধ না করে; যে সম্পর্কে আমার মনে হয় শ্রী শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী মহারাজ বলেছিলেন যে এতে নাম অপরাধের ব্যাপার আছে। তাই, আমরা কিভাবে তোতা পাখির মত জপ না করে, প্রকৃতই জপ করব যে আমরা কৃষ্ণের পবিত্র নাম ঠিক ভাবে শ্রবণ করব?

জয়পতাকা স্বামী:- বলা হয়েছে যে কৃষ্ণের পবিত্র নাম জপ করা, কৃষ্ণকে স্মরণ করা হচ্ছে সর্বোত্তম ঔষধ। সঠিক যে শব্দটি ব্যবহার করা হয়েছে, তা হচ্ছে সংক্রমণ নিরাময়কারী ঔষধ (অ্যান্টিসেপটিক)। এখনকার দিনে তারা আপনাদের কিছু বিশেষ ঔষধ দিতে চায়, তারা সেটাকে কি বলে? অ্যান্টিবায়োটিক। সবথেকে বিশোধক বস্তু হচ্ছে পবিত্র নাম জপ করা। হরে কৃষ্ণ! অপরাধযুক্ত নাম জপ করতে করতে তুমি স্পষ্ট নাম জপের স্তরে আসবে। স্পষ্ট স্তর থেকে অবশেষে অপরাধমুক্ত নাম জপ করবে। এমন নয় যে অক্রূর পাপ মুক্ত ছিলেন, কিন্তু কৃষ্ণের সঙ্গ লাভের প্রভাবে তিনি শুদ্ধ হয়েছিলেন।

অন্য কোন প্রশ্ন আছে?

প্রশ্ন:- এই গীতা ম্যারাথন মাস, কিভাবে গীতা প্রচারকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাব যদি একটু উপদেশ দেন। 

জয়পতাকা স্বামী:- প্রত্যেকের একটি সংকল্প গ্রহণ করা উচিত। কিছু স্থানে তারা যা করছে, তা হচ্ছে, তারা ছোট ছোট দল গঠন করছে, গতবছর দক্ষিণ আমেরিকাতে ৬০টি দল ছিল। এই বছর লক্ষ্য হচ্ছে এর দ্বিগুণ করা। বিশেষ গণিতচর্চা করে তারা ১৩০টি দল করবে। এই ডিসেম্বর মাসে অনেক মানুষেরা মায়াপুরে আসে। তারা প্রসাদ গ্রহণ করে, এবং আশা করি তারা গীতাও নেবে।

সাম্প্রতিক বোম্বেতে স্থিত BBT (ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট) অডিও গ্রন্থ প্রকাশ করেছে। এর নাম হচ্ছে ট্রানসেন্ড। সব বাংলা গ্রন্থের জন্য মূল্য হচ্ছে কেবল ৫০০০ টাকা। শুধু অডিও না, পুরো লিখিত সবও পাওয়া যাবে। আমি চিন্তা করছিলাম যে কিছু মানুষেরা বলে — আমি অশিক্ষিত,  আমি কেবল ৪ ক্লাস অব্দি পড়াশোনা করেছি, আমি ভক্তি শাস্ত্রী করতে পারব না। কিন্তু আমি ব্রাহ্মণ দীক্ষা চাই। এখন আমাদের কাছে এই অডিও গ্রন্থ আছে, আপনাকে পড়া বা লেখা জানতে হবে না আপনাকে কেবল শুনতে হবে। এবং তারপর আপনি অডিওর মতোই পরীক্ষাও দিতে পারবেন। তারা বলছিলেন যে গ্রন্থের ১০ শতাংশ পয়েন্ট তা সকলেই পাবে। ব্রহ্মচারীরা তা মন্দিরকে দেবে, এবং যদি গৃহস্থের অর্থের প্রয়োজন হয় তাহলে তারা ১০%, ৫০০ টাকা নিতে পারে। ইংরেজি গ্রন্থগুলির এর থেকে বেশি দাম। কারণ ইংরেজিতে আরো গ্রন্থ আছে। ৮০টি গ্রন্থ ইংরেজিতে আছে। বাংলাতে কেবল ৫৬টি আছে। এটি ভারতীয় BBT কর্তৃক করা হয়েছে, এবং  মালায়ম ভাষা বাদে ভারতীয় ১১টি ভাষায় করা হয়েছে। এটা আরেকটা কাহিনী। এই রহস্যটা অন্যান্য বিবেটিরা নিতে পারে এবং তারা রাশিয়ান ভাষা বা অন্যান্য ভাষায় তা করতে পারে — জাপানিস, চাইনিস ইত্যাদি যেকোনো ভাষায়। এখন কেবল ভারতীয় BBT-র দ্বারা এটি হয়েছে। হরিবোল!

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions