Text Size

২০২৩১১২৯ প্রশ্ন-উত্তর পর্ব

29 Nov 2023|Duration: 00:06:15|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

কোন প্রশ্ন আছে?

প্রশ্ন:- আমরা কিভাবে চৈতন্য মহাপ্রভুর ভাব লাভ করতে পারব?

জয়পতাকা স্বামী:- তুমি দেখো যে কিভাবে এই আচার্য তিনি কেবল চৈতন্য মহাপ্রভুর শরণ গ্রহণ করতে চান।  তিনি উপলব্ধি করেছেন যে চৈতন্য মহাপ্রভু তিনি সব কিছু তাঁর চক্ষু দিয়ে দর্শন করার আশীর্বাদ প্রদান করেন। যদি আমরা বিষয়গুলিকে সাহিত্যিকভাবে গ্রহণ করতে চাই, তাহলে তার জন্য আমাদের চৈতন্য মহাপ্রভুর কৃপা দরকার। দেখো পূর্বের শ্লোকে এটি বলা হয়েছে যে কিভাবে মানুষেরা তারা সাধনা ভক্তির মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং এমন আরো কিছু করে, কিন্তু তিনি বলেছেন যে তারা প্রচেষ্টা করতে পারে, তবে আমি কেবল চৈতন্য মহাপ্রভুর কৃপার ওপর নির্ভরশীল। যদি আমাদের সেই ভাব থাকে যে আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই, তাহলে তা সম্ভব। তুমি কি মনে করো? গৌরাঙ্গ! নিত্যানন্দ! হরিবোল! শেষ প্রশ্ন।

যদি আমরা বুঝতে পারি যে কিভাবে চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন সব থেকে কৃপালু। তিনি দেখেন না যে তুমি যোগ্য কিনা, তিনি কৃষ্ণ প্রেম প্রত্যেককে অবাধে প্রদান করেন। সেই জন্য আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর শরণ গ্রহণ করতে চাই।

প্রশ্ন:- মায়া আমাদেরকে আক্রমণ করছে, এর থেকে কিভাবে বের হব?

জয়পতাকা স্বামী:- একটি শ্লোক আগে আমরা পড়লাম, যেখানে এটি বলা হয়েছে যে আমরা মায়ার দ্বারা আক্রান্ত। যদি আমাদের ইন্দ্রিয়তৃপ্তির বাসনা বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের কেবল চৈতন্য মহাপ্রভুর শরণ গ্রহণ করা উচিত। গৌরাঙ্গের কৃপায় ইন্দ্রিয়তৃপ্তির বাসনা দূরীভূত হবে।

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions