Text Size

২০২৩১১২৫ প্রশ্ন-উত্তর পর্ব

25 Nov 2023|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
   হরি ওঁ তৎ সৎ

দুটো প্রশ্ন —

প্রশ্ন:- আমরা যখন চোখ বন্ধ করে হরে কৃষ্ণ জপ করি, তখন আমরা যদি ভাবি যে আমরা কোন সেবা করছি, তাহলে তা কি কোন অপরাধ?  
জয়পতাকা স্বামী:- যদি আমরা হরিনাম করি, তাহলে তা খারাপ নয়। যদি আমরা হরিনাম না করি, তাহলে সেটা এবং এর বাইরে অন্য কিছু ভাবা খারাপ। তাই হরি নামের সাথে কৃষ্ণ চিন্তন করা ভালো।

প্রশ্ন:- চৈতন্য ভাগবতে ২৭ অধ্যায় ৪৭-৪৮ শ্লোকে যেখানে চৈতন্য মহাপ্রভু শচীমাতার তাঁর সন্ন্যাস গ্রহণের বিষয়ে জানার পর, তাঁকে সান্তনা দিচ্ছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন যে তাঁর আর দুটি অবতারে শচীমাতা তাঁর মাতা হবেন। প্রথম হচ্ছে ধরিত্রীর পুত্র রূপে মহাপ্রভুর শ্রীবিগ্রহের এবং মহাপ্রভুর পবিত্র নাম। তাই, ভূদেবী বা ধরিত্রী দেবী হচ্ছেন বিষ্ণুর স্ত্রী, কিন্তু মহাপ্রভু বলেছেন যে শচীমাতা ধরিত্রী রূপে তার মাতা হবেন। যদি ধরিত্রী তাঁর মাতা হন, তবে আমরা বুঝি যে ধরিত্রী হচ্ছেন বিষ্ণুর পত্নী, তাই এটা কিভাবে হতে পারে? 
জয়পতাকা স্বামী:- দেখ আজকে আমরা চৈতন্যচরিতামৃত থেকে পড়ছিলাম। এর থেকে কোথায় এই প্রশ্ন আছে? তোমার যদি এটির থেকে কোন প্রশ্ন থাকে, তাহলে তোমার তা জিজ্ঞেস করা উচিত। কিন্তু তুমি যদি অন্য প্রশ্ন জিজ্ঞেস কর, তাহলে লোকেদের মন বিমুখ হবে। মহান ব্যক্তিবর্গ যেমন শিব, শুকদেব গোস্বামী, নারদ, উদ্ধব, তারা চৈতন্য মহাপ্রভুর সমীপবর্তী হওয়ার চেষ্টা করছেন, তাই সেই লেখক বলেছেন যে আমিও চৈতন্য মহাপ্রভুর কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আমি ততটা দূরে থাকব না, যদি এই অন্যান্য মহান ব্যক্তিবর্গ তাঁকে দর্শন করতে সক্ষম হন। তোমার যদি এই শ্লোকের উপর কোন প্রশ্ন থাকে, তাহলে তুমি তা জিজ্ঞেস করতে পার। আজকে আমি তিনটি শ্লোক পড়েছি, এই তিনটি শ্লোকের উপর কোন প্রশ্ন আছে কি?

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions