মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
কোন প্রশ্ন আছে?
প্রশ্ন :- তিনি কি অবতার নাকি অবতারী?
জয়পতাকা স্বামী:- দেখো চৈতন্য মহাপ্রভু, তিনি কৃপা প্রদান করতেন যা অন্যভাবে আশা অনেক কঠিন। আসলে ভগবানের জন্য কোন অসুরকে হত্যা করা বা তাঁর অসীম শক্তি আছে বলে পৃথিবীকে তুলে ধরা, তা এমন কোন চমত্কার বিষয় নয়। কিন্তু বদ্ধ জীবকে শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করা, তা সত্যিই বিস্ময়কর কিছু!
প্রশ্ন:- যাই হয়ে যাক না কেন কিভাবে আমরা সব সময় আমাদের সাধনায় দৃঢ় থাকব? — কেয়া রানী, দামোদর দেশ।
জয়পতাকা স্বামী:- দেখো তুমি যদি কৃষ্ণের শ্রীপাদপদ্মের অমৃত আস্বাদন কর, আর তা চৈতন্য মহাপ্রভুর থেকে প্রাপ্ত হওয়া যাবে, তাহলে এর থেকে ভালো কি হতে পারে? তাই আমরা কৃষ্ণকে গ্রহণ করি এবং আমরা তাঁর শ্রীপাদপদ্ম থেকে অমৃত বিন্দু গ্রহণ করি, যা অমূল্য বস্তু। তাই আমরা তাঁর শ্রীপাদপদ্মের অমৃত আস্বাদনের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর এই অপূর্ব উপহারের প্রশংসা করার সুযোগ লাভ করছি।
প্রশ্ন:- বৃন্দাবনের গোস্বামীগুনের শ্রীবিগ্রহে রাধারানীর তিলক আছে, কিন্তু ইসকনের তা নেই। আপনি কি তা কৃপা করে বর্ণনা করে বলবেন? — গোলকপ্রিয়া গৌরাঙ্গি দেবী দাসী, জার্মানি।
জয়পতাকা স্বামী:- তুমি কোন পূজারীকে জিজ্ঞেস করতে পার। আমরা জানি যে কিছু শ্রীবিগ্রহের ক্ষেত্রে তারা তা নিবেদন করে এবং কিছুজনের ক্ষেত্রে তারা তা করে না। কিন্তু এর কারণ কি আছে, হয়ত পূজারীরা সেই রহস্য জানেন।
প্রশ্ন:- চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণপদ্মের আশ্রয় গ্রহণ করার সঠিক পন্থা কি? — অক্ষর গোবিন্দ দাস, উজ্জয়নী।
জয়পতাকা স্বামী:- তোমার তা ভুল পথে গ্রহণ করা উচিত না! আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার শ্রীপাদপদ্মে আমাদের প্রণাম নিবেদন করতে চাই। যদি আমরা তা বিনয়ী মানসিকতায় করি এবং আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করি, তাহলে তা উচিত হবে। এমন এক পরিস্থিতি ছিল, যখন এক ব্রহ্মচারী চৈতন্য মহাপ্রভুর সাথে ভ্রমণ করছিলেন এবং চৈতন্য মহাপ্রভু তাকে কিছু হরিতকি আনার জন্য বলেন। তারপর তিনি গ্রামে যান এবং কিছু হরিতকি নিয়ে এসে তা চৈতন্য মহাপ্রভুকে দিয়ে দেন। পরের দিন চৈতন্য মহাপ্রভু আবার কিছু হরিতকি চান, সেই সময় সেই গর্বান্বিত ব্রহ্মচারী তার পকেট থেকে তা বের করেন এবং চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, “গতকাল এটা আনতে কত সময় লেগেছিল, আজকে কিভাবে তুমি এত তাড়াতাড়ি দিতে সক্ষম হলে?” তিনি বললেন, “আমি আমার কাছে কিছু রেখে দিয়েছিলাম।” চৈতন্য মহাপ্রভু বললেন, “ওহ! তার মানে তোমার গৃহস্থের মানসিকতা আছে, কারণ গৃহস্থরা প্রয়োজনীয় দিনের জন্য কিছু সংরক্ষণ করে রাখে, কিন্তু সন্ন্যাসীদের ক্ষেত্রে কৃষ্ণ যা কিছু দেন, তারা কেবল তাই গ্রহণ করেন, তাই তোমাকে বিবাহিত হতে হবে।” তাই তাকে বিবাহ করতে বলা হয়েছিল কারণ তিনি কিছু হরিতকি সংরক্ষণ করার চেষ্টা করেছিলেন। চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কঠোর নিয়ম-নিষ্ঠ কিন্তু অন্যদিকে আবার তিনি অত্যন্ত নমনীয়।
অগ্রদ্বীপে কিছুটা উজানের দিকে একজন তিনি গৃহস্থ হয়েছিলেন, তার স্ত্রী মারা গিয়েছিল, তার সন্তান মারা গিয়েছিল, তখন তিনি বললেন, “যখন আমি যোগ্য ছিলাম না, তখন আপনি আমাকে গৃহস্থ হতে বললেন, এখন যখন আমি মারা যাব, তখন কে আমার শ্রাদ্ধ করবে?” তখন ভগবান বললেন, “আমি তোমার পুত্র।” তিনি বললেন, “তুমি সেই ধরনের পুত্র না।” ভগবান বললেন, “না আমি এটা করব।” তাই তিনি সেই গ্রামীণ নেত্রীদের সাক্ষী হিসেবে ডাকেন, তিনি তাদেরকে তার মৃত্যুবার্ষিকীতে বলেন যে, “আমাকে তার সমাধিতে নিয়ে চলো এবং আমি তার পিণ্ড দান করব।” এমনকি আজও পর্যন্ত তা হয়, আমি সেখানে সাফারিতে গিয়েছিলাম এবং তারা আমাকে একটি ঘরে ডেকেছিলেন। শ্রীবিগ্রহ আসেন পিণ্ড দান করতে এটি এক বিস্ময়কর বিষয়! এই লীলা গোপীনাথ জীর শ্রীবিগ্রহ তাঁর ভক্তের জন্য করেছিলেন। হরে কৃষ্ণ!
Lecture Suggetions
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ