Text Size

২০২৩১০২৬ ইসকন সেশাদৃপুরম ভক্তগোষ্ঠীর প্রতি প্রদত্ত বার্তা

26 Oct 2023|Bengali|Public Address|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
   হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- আমি নিতাই গৌর, জগন্নাথ বলদেব সুভদ্রা, শ্রীরাধাকৃষ্ণ এবং লক্ষ্মী নরসিংহদেবকে এখানে দর্শন করে অত্যন্ত আনন্দিত। মহাবরাহ দাস জিজ্ঞেস করছিল যে আমি এই স্থানে থাকতে চাই নাকি অন্যত্র। আমার ডাক্তারদের এবং ফিসিওথেরাপিস্টের সাথে পরামর্শ করার পর আমরা একটি স্থান বাছাই করেছি। কিন্তু আমি এই অতীব সুন্দর শ্রীবিগ্রহগণকে দেখতে চাইছিলাম। জগন্নাথ বলদেব সুভদ্রা, রাধা কৃষ্ণ, লক্ষী নরসিংহ এবং অন্যান্য শ্রীবিগ্রহ নিতাই গৌর, গৌরাঙ্গি, বেঙ্গালুরু-ঈশ্বর! আগেই বিকেল ৫:৩০-এ সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু আমি এত ভক্তদের দেখতে পারব আশা করিনি।

কৃষ্ণ, তিনি রথযাত্রার সময় বৃন্দাবন থেকে নীলাচলে যান এবং একবার বৃন্দাবনে ফিরে যান। কিন্তু তিনি তাঁর সুমধুর হাস্য এবং তাঁর মহানন্দ সকল ভক্তদের প্রদান করেন। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তাঁরা আবির্ভূত হয়েছেন হরিনাম প্রচার করার জন্য। তাই, আমাদের জন্য জপ করার এটি এক বিশেষ সুযোগ: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

প্রত্যেকদিন আমি ৫:৩০ সময় স্নান করি। আজকে এখানে আসার আগে আমি স্নান করেছি, আমার বিশেষ ওষুধ খয়েছি। এবং তারপর এখানে দর্শন করতে এসেছি আর এরপর আমি প্রসাদ পাব। আমি আমার দামোদর মাস একাদশী থেকে শুরু করি, আপনারা এটা পূর্ণিমা থেকে শুরু করতে পারেন। আমি একাদশী থেকে শুরু করি, কারণ এটা সরল ও মনে রাখা সহজ। আসলে এই শ্রীবিগ্রহ অত্যন্ত সুন্দর, আমি এখানে আসতে পেরে ও তাঁদের দর্শন গ্রহণ করতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান। আমি একটি ছবি দেখেছি, যেখানে কৃষ্ণ তাঁর গোপসখাদের আলিঙ্গন করছিলেন, কৃষ্ণকে বলা হয় রসশেখর, তাঁর মধ্যে সকল রস আছে। এবং তিনি তাঁর বাল্যলীলা শ্রবন করছিলেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তিনি হাসছিলেন, তিনি মহা আনন্দে ছিলেন। শ্রীল প্রভুপাদ বলছিলেন যে কিভাবে গৃহস্থদের দায়িত্ব অনেক মহান। একজন গৃহস্ত তাঁর গৃহে প্রার্থনা করে, “দয়া করে আমাকে সাহায্য করুন যাতে কেউ আমার থেকে কিছু চুরি না করে” বাগানের পাশে সেখানে এক চোর আছে যে প্রার্থনা করছে, “দয়া করে আমাকে চুরি করতে সাহায্য করুন!” খুব কঠিন কাজ! আমরা এই জন্য শুনি যে সিংহ হরিণ খেতে চায়, আর হরিণ অনেক প্রার্থনা করছে সিংহের থেকে বাঁচার জন্য। অবশ্য, একজন শুদ্ধ ভক্ত কৃষ্ণের কাছে ভক্তিমূলক সেবা প্রার্থনা করে। এখানে সেই হরিণ শোনে যে খরগোশ সসসসসস আওয়াজ করছে এবং তাকে সতর্ক করছে যে সিংহ আসছে। তখন সে দৌড়ে চলে যায়। অবশ্য, আমরা কেবল জপ করি — হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি দয়া করে ঘোষণা করো যে আমার ভক্তের কখনও বিনাশ হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। এত ভক্তদের হরে কৃষ্ণ জপ করতে দেখে কত ভালো লাগছে। আপনি ভগবান জগন্নাথদেবের জন্য, শ্রীবিগ্রহের জন্য যত সেবা করবেন, তা ততই দিব্য।

আমার মনে হয় এখন আমার রাতের প্রসাদ পাওয়া উচিত। হরিবোল!

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions