Text Size

২০২৩১০০২ দীক্ষানুষ্ঠানে প্রদত্ত বক্তব্য

2 Oct 2023|Duration: 00:24:33|Bengali|Initiation Address|Bangalore, India

নিন্মোক্ত দীক্ষা অনুষ্ঠানের প্রবচনটি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ ২ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ, ব্যাঙ্গালোর, ভারতে প্রদান করেছেন। এই প্রবচন ইসকন শ্রী নরসিংহ গিরিধারী মন্দির, ব্যাঙ্গালোর, ভারতে প্রদান করা হয়েছিল।

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
   হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- [হঠাৎ শুরু] আসলে আমরা ভগবানের কৃপা, তাঁর বিভিন্ন প্রতিনিধিদের মাধ্যমে লাভ করি। ভগবান নরসিংহদেব তিনি সকল প্রকারের বাধাবিঘ্ন অপসারিত করার বিষয়ে সুবিখ্যাত। এবং বিশেষ গন্ধর্বিকা গিরিধারী শ্রীবিগ্রহ আমাদের ভক্তিকে অত্যন্ত সুমধুর করার জন্য সুবিখ্যাত। এবং চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সহজে যাওয়ার অনুমতি প্রদান করেছেন, সেই জন্য আমাদের প্রত্যেকদিন চৈতন্য মহাপ্রভুর নাম জপ করা উচিত। অনেক ইসকন মন্দিরের তাদের চৈতন্য মহাপ্রভু এবং অন্যান্য শ্রীবিগ্রহ ডানদিকে আছে, আমি তাদেরকে বলেছি যে নিতাই গৌরের কৃপায় আমরা রাধাকৃষ্ণ, সীতারাম আদি ভগবানকে লাভ করি। কারা বাংলা জানে? আমরা উত্তর ভারতীয় ভক্তদের জন্য হিন্দিতে বলছি। চৈতন্য মহাপ্রভু তিনি সমগ্র ভারতে ভ্রমণ করেছিলেন, এবং সেই সময় সমগ্র ভারতে মানুষেরা সংস্কৃততে কথা বলতেন। অবশ্য চৈতন্য মহাপ্রভু বাংলা জানতেন, আপনি যেই ভাষাই জানুন না কেন, মূল বিষয়টি হচ্ছে আমাদের সব সময় হরে কৃষ্ণ জপ করা উচিত। আমি খুব সুন্দর সুমধুর হরে কৃষ্ণ কীর্তন শুনলাম, কে তা কীর্তন করছিল? এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর গুহ্য বিষয়, তিনি আমাদের সকলকে পবিত্র নাম জপ করার নির্দেশ দিয়েছেন, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কেউ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের সুপ্ত প্রেম জাগরিত করতে পারবে। আজকে যারা দীক্ষা নিতে যাচ্ছে, তারা প্রত্যেকদিন ১৬ মালা জপ করার বিষয়ে সহমত প্রকাশ করছে, তাই আপনারা কি ১৬ মালা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে চান? দীক্ষার ক্ষেত্রে, আপনাদেরকে এটি বলতে হবে যে, “দয়া করে আমাকে দীক্ষা প্রদান করুন!” সাধারণত আপনারা বলবেন এবং আমি শুনব, কিন্তু যেহেতু আমাদের এখানে বিভিন্ন ভাষা আছে, তাই এখানে বিভিন্ন মানুষেরা আছে, যারা এটি শুনছে। এখন আপনারা সবাই কি সেই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন যে আপনারা বাজে স্বভাব ত্যাগ করবেন? হাত তুলুন যারা প্রতিজ্ঞা গ্রহণ করেছেন! যারা প্রতিজ্ঞা গ্রহণ করেননি, দয়া করে তারা হাত তুলুন! কেউ কি হাত তুলতে চান? দেখুন জগাই মাধাই বিভিন্ন বাজে কার্য করছিল, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তিনি তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু একটি শর্ত আছে যে এইসব কার্য তারা যাতে আবার না করে। তাই আপনারা যা কিছু অপরাধ করেছেন তা ক্ষমা হয়ে যাবে, কিন্তু আপনাদের প্রতিজ্ঞা করতে হবে যে আপনারা আর সেই সব করবেন না। চারজন উঠে দাঁড়িয়েছেন! দেখুন, আমি আপনাদের হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো। যখন আমি হরেকৃষ্ণ মহামন্ত্র বলবো, তখন কেউ তা পুনরাবৃত্তি করবে না। আপনারা আমার বলার পর তা পুনরাবৃত্তি করতে পারেন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষায়, তিনি শিক্ষা দিয়েছেন — “নাম্নামকারি বহুধা নিজসর্বশক্তি” — কৃষ্ণের সর্ব শক্তি তাঁর নামের মধ্যে আছে। তাই জানার জন্য এটা এক অনেক বড় রহস্য। এবং আপনারা যে কোন স্থানে, যে কোন সময়, কেবল তাঁর নাম উচ্চারণের মাধ্যমে কৃষ্ণের শরণ গ্রহণ করতে পারেন। তাই দয়া করে শুনুন —  হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions