মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
জয়পতাকা স্বামী:- কারা এখন হরিনাম দীক্ষা নিতে চলেছে? কারা আশ্রয় নেবে? এবং কারা পরিদর্শন করতে এসেছে? প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমাদের ভক্তরাও আশ্রয় এবং দীক্ষা গ্রহণ করছে। ভক্তরা যারা দীক্ষা নেবে, তারা কি তাদের প্রতিজ্ঞা গ্রহণ করেছে? যারা তাদের প্রতিজ্ঞা গ্রহণ করেনি, হাত তুলুন! শ্রীবিগ্রহগণ আধ্যাত্মিক জগত থেকে এসেছেন, তাঁরা আপনাদের সেবা গ্রহণ করতে এসেছেন। বেশিরভাগ মানুষেরা ভগবানের কাছে জাগতিক আশীর্বাদ প্রার্থনা করে, কিন্তু ভগবানের ভক্তরা তারা ভগবানকে সেবা নিবেদন করতে চায়। এটি চৈতন্য মহাপ্রভুর দ্বারা অত্যন্ত প্রশংসিত। এই জড়জগতে মানুষেরা তারা কৃষ্ণের সাথে তাদের সম্পর্ক সম্বন্ধে ভাবে না কিন্তু কৃষ্ণের সাথে আমাদের সম্পর্কই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের কৃষ্ণের সাথে অত্যন্ত গভীর সম্বন্ধ থাকা প্রয়োজন। এইভাবে ভগবান তিনি দেখেন যে আমরা তাঁর ঐকান্তিক ভক্ত। এমন নয় যে ভগবানের কিছু প্রয়োজন আছে, কিন্তু আমাদের ভগবানকে নিবেদন করার প্রয়োজন আছে।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি সমগ্র বিশ্বে ১৪ বার ভ্রমণ করেছেন এবং তিনি ভক্তি যোগের এই পন্থা শিক্ষা দিয়েছেন, যেখানে আপনি জপকীর্তন করেন, নৃত্য করেন এবং ভক্তিযোগের বাণী শ্রবণ করেন। এইভাবে আমাদের প্রত্যেক কার্য ভগবানের নিকটস্থ হয়, তাই শ্রীবিগ্রহগণ আপনাকে তাদের সেবকরূপে গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। কৃষ্ণ অর্জুনকে বলেছেন “ন মে ভক্তঃ প্রণশ্যতি” — আমার ভক্তের কখনও বিনাশ হবে না। আমরা ভগবানের সেবা করতে চাই, আমরা ভগবানকে আমাদের সেবা করতে বলতে চাই না। যদি আপনি কিছু প্রার্থনা করেন, তাহলে কৃষ্ণভাবনামৃতের সাথে সংযুক্ত কিছু প্রার্থনা করুন।
আমরা আনন্দিত যে এত ভক্তরা আজকে এখানে আছেন! সবথেকে ভালো জিনিস যা আপনি করতে পারেন, তা হচ্ছে রাধা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা এবং নিতাই নটোবর ও গৌর সুন্দরের কাছে আত্মসমর্পণ করা। আমি দেখছিলাম যে কিভাবে শ্রীবিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর ভক্তরা কীর্তন করছিলেন এবং নৃত্য করছিলেন, তাই আমাদের শরীরকে ভগবানের সেবায় ব্যবহার করা, ভগবানের জন্য নৃত্য করা, ভগবানকে প্রসাদ নিবেদন করা, এটাই হচ্ছে জীবনের পরিপূর্ণতা। কেউ একজন জিজ্ঞেস করছিল যে আমরা কিভাবে সব সময় খুশি থাকতে পারব? সবকিছু কৃষ্ণের প্রতি নিবেদন করার মাধ্যমে স্বাভাবিকভাবেই কেউ আনন্দ অনুভব করবে। জাগতিক জিনিসের একটি শুরু আছে ও শেষ আছে, কিন্তু কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবার কোন সমাপ্তি নেই। আমরা এই দীক্ষা অনুষ্ঠান শুরু করতে চাই, আমি শুনলাম যে চৈতন্য মহাপ্রভু নবজাত শিশুদের নাম দিতেন, তিনি বিবাহিত জীবনের প্রতি অত্যন্ত ইতিবাচক ছিলেন। এইভাবে আমাদের গৃহস্থদের অনেক আচার্য সন্তান লাভের জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে, শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে তাঁর গুরু হচ্ছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। শ্রীবিগ্রহের সামনে প্রার্থনা করতে হবে, এইভাবে গৃহস্থদের প্রার্থনা করা উচিত কৃষ্ণভাবনাময়, সুস্বাস্থ্যবান, সুপুত্র যাতে লাভ হয়। কেউ পুত্র হোক বা পুত্রি যাই হোক। আমরা গতকাল ভক্তদের আনন্দমগ্ন হয়ে নৃত্য করতে দেখছিলাম।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে / হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address