Text Size

২০২৩০৯২৮ নেত্র-উন্মীলনম্ উৎসব উপলক্ষে বক্তব্য

28 Sep 2023|Bengali|Inaugural Address|Bangalore, India

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
   হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- আজকে এটি হচ্ছে  নেত্র-উন্মীলনম্ উৎসব। নেত্র আনুষ্ঠানিকভাবে উন্মীলিত করা হয়। তারপর তাঁরা শ্রীল প্রভুপাদকে দর্শন করেন এবং পূজারীকে দর্শন করেন, এখন তারা মৃদঙ্গ, গঙ্গা, তুলসী, গ্রন্থ, খোল এবং করতাল দেখছেন এবং আপনাদের সকলকেও দেখছেন! আপনারা কি শ্রীবিগ্রহের সামনে থাকতে পেরে আনন্দিত অনুভব করছেন? এখন শ্রীবিগ্রহের প্রারম্ভিক পবিত্রীকৃত আমন্ত্রণ সুসম্পন্ন হয়েছে। আমরা দেখছি যে আমরা শ্রীবিগ্রহের ইন্দ্রিয় জাগরিত করতে চলেছি, পূর্বে তাঁরা ছিলেন মূর্তি, এখন তাঁরা সজীব। এটি হচ্ছে নেত্র-উন্মীলনম্, নস্য-হোম, বিভিন্ন অধিবাস এবং অবশেষে প্রাণ প্রতিষ্ঠা। অবশ্য এরপর অভিষেক হবে ও তারপর আরতি এবং ভোগ নিবেদন। আরো অনেক অনুষ্ঠান আছে কিন্তু আমি সেগুলি উল্লেখ করছি না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটি আমাদের ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার এক মহান সুযোগ। ঠিক যেমন কোথাও একটা পোস্ট বক্স রাখা থাকতে পারে, কিন্তু যদি সেই পোস্ট বক্স পোস্ট অফিসের দ্বারা উপস্থাপিত না হয়, তাহলে সেখানে তুমি কোন মেল রাখলে তা কোথাও যাবে না। সেই জন্য এই পন্থাটি হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করা এবং কৃষ্ণ, গৌরাঙ্গকে উপস্থিত হওয়ার জন্য প্রার্থনা করা। এখন আপনাদের সকল প্রার্থনা, আপনাদের সকল পূজার্চনা এবং আপনাদের সকল নিবেদন সরাসরিভাবে কৃষ্ণের কাছে পৌঁছাবে। এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমি বেশি বলব না কারণ অন্যান্য অনুষ্ঠান আছে। হরে কৃষ্ণ!

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions