Text Size

২০২৩০৯২৯ ইসকন করমঙ্গল ভক্তদের দর্শনের সময় প্রদত্ত বক্তব্য

29 Sep 2023|Bengali|Evening Darśana|Bangalore, India

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- আমি মধ্যপ্রাচ্যে প্রচার শুরু করতে গিয়েছিলাম। সেখানে আমি শ্রীপাদ বিজয় বেণুগোপাল প্রভু এবং প্রেমপদ্মিনী মাতাজি, যারা আমাকে আমন্ত্রণ করেছেন, তাদের দেখেছি এবং তারা ভক্তি বৃক্ষে অত্যন্ত প্রগতিশীল। তারা মথুরাদেশে ভক্তিবৃক্ষ শুরু করেছেন, মধ্যপ্রাচ্যে কাউকে অনুষ্ঠান একটু হালকাভাবে করতে হয়। এবং আমি তা দেখে অত্যন্ত খুশি যে করমন্ডলে কত ভক্তরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এই হচ্ছে ভক্তিযোগের রহস্য! দেখুন এই মন্দিরে আমাদের নিত্যানন্দ নটোবর এবং গৌর সুন্দর প্রতিষ্ঠিত আছেন, এছাড়া এখানে রাধাবিনোদ আছেন, আগে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন ছিলেন। শ্রীবিগ্রহগণ এখানে এসেছেন, আপনারা এখানে আসতে পারেন এবং দর্শন গ্রহণ করতে পারেন ও ICC (ইসকন সাংস্কৃতিক কেন্দ্র)-তে আপনাদের সেবা পূজা নিবেদন করতে পারেন। আমি শুনলাম যে করমঙ্গলে আপনাদের জন্মাষ্টমী এবং বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে।

রহস্যটি হচ্ছে যে আমরা কৃষ্ণের সেবা এমনভাবে করতে চাই যাতে তিনি আমাদের হৃদয় বুঝতে পারেন। আমি উল্লেখ করছিলাম যে কিভাবে কৃষ্ণের তিন ধরনের সেবাপূজা হয় এবং একটি হচ্ছে নিষ্কাম ভক্তি, যেখানে কেউ কেবল ভগবানের প্রীতিবিধানের জন্য সেবা করে। তারপর আছে সকাম, যেখানে কেউ কিছু জাগতিক সুবিধা লাভের জন্য ভগবানের সেবা করে এবং আর আছে এমনি ভগবানের সেবা করা, কিন্তু সেই বিষয়ে তারা খুব একটা সুস্পষ্ট নয়। তাই, আমরা চাই মানুষেরা নিষ্কাম ভক্ত হোক, যাতে কৃষ্ণ আপনাকে নিত্য পারমার্থিক জগতে ফিরিয়ে নিয়ে যান, আজকে আমি শুনলাম যে দুজন শীষ্য — একজন মালেশিয়াতে, আর একজন মায়াপুরে তাদের দেহ ত্যাগ করেছে। তারা তাদের সিংহাসনের সামনে, তাদের শ্রীবিগ্রহের সামনে জপ করছিল এবং তখন শরীর ত্যাগ করেছে। আগে হোক বা পরে, আমাদেরকে দেহত্যাগ করতেই হবে। এটা নিশ্চিত! কিন্তু ভক্তরা তাদের শরীর ব্যথা বেদনা এবং অনুশোচনা ছাড়াই ত্যাগ করে, তারা আধ্যাত্মিক জগতে ফিরে যায়। তাই, যতক্ষণ আপনি এখানে আছেন, আমি আনন্দিত যে আপনি প্রচারের সুযোগ গ্রহণ করছেন, প্রেমপদ্মিনী ও বিজয় বেনুগোপাল প্রভুকে সাহায্য করছেন। ও আপনারা কৃষ্ণভাবনামৃতে এক অত্যন্ত ভালো মনভাব বিকশিত করছেন। হরিবোল! 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions