Text Size

২০২৩০৯২০ প্রশ্ন-উত্তর পর্ব

20 Sep 2023|Duration: 00:34:24|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

 মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
 যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
 পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
 হরি ওঁ তৎ সৎ 

কৃষ্ণ চরণ দাসের প্রশ্ন:- আমরা আমাদের শারীরিক অসুস্থতাকে কিভাবে ভগবানের কৃপা হিসেবে উপলব্ধি করতে পারব

জয়পতাকা স্বামী:- যখন আমরা শারীরিকভাবে অসুস্থ হই, তখন তা কিভাবে ভগবানের অহৈতুকি কৃপা হিসেবে উপলব্ধি করব? কার্যকরীভাবে, তাত্বিকভাবে নয়। ভগবান আমাদেরকে এই সম্ভাব্য শিক্ষা দেন যে কোন না কোনভাবে আমরা শারীরিক অসুস্থতার শিকার হই। আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক — এই তিনটি হচ্ছে জড় জগতের অঙ্গ। কখনো কখনো আমাদের শরীর এবং মন আমাদের অসুস্থ করে দেয়, কখনো কখনো অন্য কোন জীব যেমন মশা বা মাছি আমাদেরকে অসুস্থ করে দেয়, কখনো কখনো গরম, শুষ্কতা বা অতি ক্ষরার এই জড় জাগতিক প্রতিবন্ধকতা আমাদের কষ্টের কারণ হয়। আমরা কিভাবে এটিকে দিব্য প্রতিধ্বনি হিসেবে উপলব্ধি করতে পারব? এই জড় জগতে কখনো কেউ নিত্যানন্দ গৌরাঙ্গ নাম জপ করে। নিত্যানন্দ!! গৌরাঙ্গ!! নিত্যানন্দ!! গৌরাঙ্গ!! নিত্যানন্দ!! গৌরাঙ্গ!! হরেকৃষ্ণ জপ করার পরিবর্তে, তারা গৌরাঙ্গ নিত্যানন্দ বলে এবং তা তারা তাদের মালায় জপ করে। এমনকি তারা ১৬ মালা করে। কিন্তু শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে মহামন্ত্র — হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে জপ মালায় জপ করতে হয়। তাই কোন ব্যক্তির হরে কৃষ্ণ মহামন্ত্র মালায় জপ করা উচিত। 

বাংলা প্রশ্ন:- কেউ যদি জীবনের কোন পর্যায়ে গুরু অবজ্ঞা করে থাকে, তবে সেই অপরাধ শোধন করার উপায় কি? তার কি আর কোন আশা আছে পুনরায় ভক্তি জীবন লাভের?

জয়পতাকা স্বামী:- এটা বাংলা ফেসবুক পেজ থেকে প্রশ্ন। এখানে অনেক জল্পনা-কল্পনা আছে, কিন্তু আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। কিছু মানুষেরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে এবং সেখান থেকেই এই সমস্ত প্রশ্ন আসে। কোন ব্যক্তির জপ মালায় জপ করা উচিত, যদি সে গুরুর প্রতি অপরাধ করে, তাহলে তার বিনীত মনোভাব নিয়ে গুরু এবং কৃষ্ণের থেকে ক্ষমা চাওয়া উচিত। কেউ যদি অত্যন্ত অপরাধমূলক হয়, তাহলে তার আধ্যাত্মিক গুরুদেবের থেকে বিনয়চিত্তে ক্ষমা চাওয়া উচিত। যেমন শ্রীমতি শচী দেবী, তিনি অদ্বৈত গোঁসাইয়ের প্রতি অপরাধ করেছিলেন, তাই চৈতন্য মহাপ্রভু তাকে অদ্বৈত গোঁসাইয়ের শ্রীচরণপদ্ম স্পর্শ করতে বলেছিলেন। এবং সেইভাবে তিনি ক্ষমা প্রাপ্ত হয়েছিলেন। হরে কৃষ্ণ! 

নিতাইয়ের প্রশ্ন:- প্রিয় আধ্যাত্মিক পিতা! প্রয়োজনের সময় আধ্যাত্মিক গুরুকে কিছু বলার আগে কি উপদেষ্টা ভক্ত বা বরিষ্ঠ বৈষ্ণবদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়

জয়পতাকা স্বামী:- তুমি সব সময় আধ্যাত্মিক গুরুদেবকে কিছু প্রশ্ন করতে পারো, এবং সেই জন্য তোমার অনুমতি নেওয়ার দরকার নেই। যতক্ষণ না তুমি এমন কোন প্রশ্ন করছ, যা স্বাভাবিক প্রশ্ন নয়। তাহলে তুমি বিনয়ীভাবে সেই প্রশ্ন করে নিতে পার, সর্তকতা হিসেবে।

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 7/10/23
Verifyed by
Reviewed by

Lecture Suggetions