Text Size

২০২৩০৯১৯ আগমনী বার্তা

19 Sep 2023|Duration: 00:18:29|Bengali|Arrival Address|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

 মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- আমি হাসপাতালে থাকছিলাম [শব্দ বিচ্ছেদ] ভূমণ্ডল [শব্দ বিচ্ছেদ] আমি মহাবিশ্বের বিভিন্ন সমতল ভূমি দেখতে পারছিলাম, কিছুক্ষণ পর আমি এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন শোভাযাত্রা দেখতে পারছিলাম এবং তারপর আমি এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন দৃশ্য দেখি। সেটা ছিল কিছুক্ষণ সময়ের জন্য, তারপর ধীরে ধীরে ব্রহ্মাণ্ডের বিভিন্ন দৃশ্য হয়, এইভাবে আমি এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন দৃশ্য দেখতে পারছিলাম। তারপর তারা বলল যে আমি অজিত গোপিনাথের মন্দিরে থাকতে পারি এবং ডাক্তারদের স্বাস্থ্য দল প্রত্যেক সপ্তাহে আমাকে দেখতেন। তারপর আমি মায়াপুরে ফিরে আসতে চাইছিলাম, বিশেষত রাধা অষ্টমীর জন্য। তাই অনেক দীর্ঘ সময় ধরে তারা সেই নিয়ে আলোচনা করেছিল, কিন্তু তারপর তারা বলল যে ঠিক আছে! কিন্তু তারা চান যে আমি যাতে নির্দিষ্ট কিছু পরীক্ষা করি, তবে সেই সমস্ত পরীক্ষাগুলি ধীরে ধীরে করা যাবে। তাই আমি এখানে গতকাল এসেছি। বিমান চলতে শুরু করে, সেই পথ দিয়ে চলতে থাকে, এবং তারপর থেমে যায় আর তারা বলছিলেন যে সেখানে বিমানে কিছু ত্রুটি আছে। সেই জন্য আমাদেরকে নেমে যেতে হয়েছিল ও অন্য বিমান ধরতে হয়েছিল, তাতে তিন ঘন্টা দেরি হয়। এই কারণে গতকাল রাতে আমার একটু ক্লান্তি ছিল এবং তারপর আমি রাধামাধব, পঞ্চতত্ত্ব, নরসিংহদেব, শ্রীল প্রভুপাদেরকে দর্শন করি ও এরপর ঘুমিয়ে পড়ি। তাই এটা সাধারণ দিনের তুলনায় বেশ ভিন্ন ছিল এবং আমি সুইমিংপুলে স্নান করেছি, কিছু প্রসাদ গ্রহণ করেছি ও তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আমি আসলে আশা করেছিলাম যে আমি আজ রাতে বিশ্রাম করার পর আমার শক্তি ফিরে পাব এবং কাল থেকে আমি ঠিকভাবে পাঠ দিতে পারব। হরে কৃষ্ণ!

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 23/9/24
Verifyed by
Reviewed by

Lecture Suggetions