Text Size

২০২৩০৯১০ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য

10 Sep 2023|Duration: 00:27:58|Bengali|Festival Address

 মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- আমি শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথির জন্য কলকাতায় যেতে চাইছিলাম এবং সেই জন্য জন্মাষ্টমীও সেখানে হত। কিন্তু সুমিত্র কৃষ্ণ আমাকে মনে করিয়ে দিয়েছে যে এখন হচ্ছে এই মন্দিরের ১০ম বার্ষিকী। আমরা হয়ত কোন পরিকল্পনা করতে পারি, কিন্তু কৃষ্ণের তাঁর নিজের পরিকল্পনা আছে। আমরা আমাদের সম্প্রদায়ের আজকে জন্মাষ্টমী উদযাপন করছি, আর কৃষ্ণের ইচ্ছায় আমি তা এখানে উদযাপন করছি। আজ হচ্ছে ১০ম বার্ষিকী। ৫০০০ বছর আগে কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, যেখানে তাঁর মাতা দেবকী এবং পিতা বসুদেবকে রাখা হয়েছিল। আমরাও সবাই এই জড়জগতের কারাগারে বদ্ধ আছি, কিন্তু কৃষ্ণ তিনি হচ্ছেন সবকিছুর থেকে দিব্য। আমরা জন্ম নিতে বাধ্য হই, আমাদের কাছে কোন বেছে নেওয়ার সুযোগ থাকে না, কিন্তু কৃষ্ণ তিনি চতুর্ভুজ রুপে আবির্ভূত হন — শঙ্খ, চক্র, পদ্ম এবং গদা। এটি বলা হয়েছে যে তা ওঁনার তৃতীয় আবির্ভাব। প্রথম আবির্ভাব হচ্ছে স্বয়ম্ভূব মনুর সময় যে, বসুদেব এবং দেবকী ছিলেন পৃশ্নী এবং সুতপা। সেইসময় কৃষ্ণ পৃশ্নীগর্ভা রূপে এসেছিলেন। তাঁরা দশ হাজার বছর তপস্যা করেছিলেন এবং তাঁরা কৃষ্ণের মত সন্তান প্রাপ্ত হতে চেয়েছিলেন। কেউই ওঁনার মত হতে পারে না, সেই জন্য তিনি তিনবারের জন্য তাদের সন্তান হতে সহমতি দেন। দ্বিতীয় আবির্ভাবের ক্ষেত্রে তারা কশ্যপ এবং অদিতি রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি বামনদেব রূপে এসেছিলেন। তারপর এই তৃতীয় আবির্ভাব হয় এবং তিনি তাঁদেরকে নিশ্চিত করেছিলেন যে আমি তিনবার আবির্ভূত হয়েছি, আর এর পরবর্তীতে তোমরা ভগবদ্ধামে ফিরে যাবেন। আমরা চাই সকল ভক্তরা যাতে কৃষ্ণের কাছে ফিরে যায়। [শব্দ বিচ্ছেদ] বসুদেব শিশু কৃষ্ণকে যশোদার পাশে রেখে দেন এবং সেই শিশুকন্যাকে নিয়ে ফিরে আসেন ও নিজেকে বন্ধনযুক্ত করে দেন। বসুদেব গুণমহিমা কীর্তন করছিলেন যে কৃষ্ণ মহাবিষ্ণুরূপে প্রশ্বাস ত্যাগ করলে বহু বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। গর্ভদক্ষয়ী বিষ্ণু প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতর প্রবেশ করেন এবং ব্রহ্মার জন্ম হয়। প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি ক্ষীরদক্ষয়ী বিষ্ণু হিসেবে নিজেকে প্রকাশিত করেন। [হটাৎ আওয়াজ বন্ধ]

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 23/9/24
Verifyed by
Reviewed by

Lecture Suggetions