Text Size

২০২৩০৫২৫ প্রশ্ন-উত্তর পর্ব

25 May 2023|Duration: 00:13:10|Bengali|Question and Answer Session|Dallas, USA

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

কোন প্রশ্ন আছে? আপনাদের এখানে মথুরেশ প্রভু এবং তার স্ত্রী আছেন, যারা বলিভিয়া ও পেরু অঞ্চলগুলির আঞ্চলিক কার্যদর্শী।  

প্রশ্ন:- কখনো কখনো আমরা দেখি যে ভক্তরা জোর করে আমাদের পাত থেকে প্রসাদ নেয় এবং জোর করে আমাদের চরণ স্পর্শ করতে চায়। এইরকম আচরণ করা কতটা সঠিক ও এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত

জয়পতাকা স্বামী:- শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদদের লীলায় সেখানে কখনো কখনো রামানন্দ রায় ও স্বরূপ দামোদর গোস্বামী, তারা একে অপরের শ্রীচরণপদ্ম স্পর্শ করার চেষ্টা করতেন। এবং তারা এমন পরিস্থিতির মুখোমুখি হতেন ও একে অপরের শ্রীপাদপদ্ম স্পর্শ করার জন্য এমন প্রতিযোগিতা করতেন। মহান ভক্ত হওয়ায় তারা অন্যদেরকে তাদের শ্রীচরণ স্পর্শ করতে দিতেন না, কিন্তু অন্যান্যরা তাদের শ্রীচরণ ধূলি নেওয়ার চেষ্টা করত। তাই এটি মনে হয় যেন এক পারমার্থিক প্রতিযোগিতা। এখনও পর্যন্ত এটিকে অলিম্পিক খেলায় নথিভুক্ত করা হয়নি, তবে হয়তো ভবিষ্যতে করা হবে, যখন এই সমগ্র জগৎ কৃষ্ণভাবনাময় হয়ে উঠবে!! এবং শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে মহাপ্রসাদের জন্য কোন নিয়মনীতি নেই, তিনি বলেছিলেন, “তুমি যদি চাও, তাহলে এমনকি তুমি আমার প্রসাদ পাওয়ার সময়ও তা আমার পাত থেকে চুরি করতে পারো, কিন্তু দয়া করে আমাকে প্রথমে প্রসাদ পাওয়া শেষ করতে দাও!” তাই কেউ যদি মহাপ্রসাদ নিতে চায়, তাহলে শ্রীল প্রভুপাদের ভাবে তাদের কাছে বিনীতভাবে বলুন যাতে তারা আপনাকে কৃপা করে, যাতে আপনি আগে আপনার প্রসাদ শেষ করতে পারেন, তাদেরকে আগে আপনাকে প্রসাদ পাওয়া শেষ করতে দিন! 

প্রশ্ন:- কেন আমাদেরকে মালায় জপ করার আগে পঞ্চতত্ত্ব মন্ত্র বলতে হয়

জয়পতাকা স্বামী:- আমরা শ্রীচৈতন্য মহাপ্রভু এবং পঞ্চতত্ত্বের কৃপায় হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছি, তাই আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করার আগে পঞ্চতত্ত্বের কৃপা আহ্বান করি, কারণ পঞ্চতত্ত্ব মন্ত্র কোন অপরাধ নেয় না তাই সেই জন্য আমরা প্রথমে পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করি। আফ্রিকাতে কিছু আদিবাসীরা দুধ পান করার পরিবর্তে, গাভীর ওলান কেটে সেই রক্ত পান করেছিল। যাই হোক, শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করে জপ করলে তা আরো বেশি প্রভাবশীল হবে, কারণ এর ফলে বড় কোন অপরাধ হবে না।

প্রশ্ন:- পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ না করলে শরীরে রক্ত ক্ষয় হবে –  আপনি কি এই সম্পর্কে বলছিলেন গুরুমহারাজ? (প্রশ্নটি স্পষ্ট নয়)  

জয়পতাকা স্বামী:- এই আদিবাসীরা গাভীর রক্ত পান করে অনেক বড় অপরাধ করছিল। দুধ হচ্ছে রক্তের রূপান্তর কিন্তু তা পান করা সঠিক। তবে রক্ত পান করা পাপময়। যেমন আমার মনে হয় যে শ্রীল প্রভুপাদ এটি বলেছিলেন কারণ আমরা পঞ্চতত্ব মন্ত্র উচ্চারণ করতে পারি, যেহেতু মানুষেরা অতি পাপী এবং পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে তারা সেই কৃপা পাবে, শরীরের রক্ত প্রবাহ বিষয়ে তিনি তা বলেননি। শ্রীকৃষ্ণ গোরক্ষের প্রতিমূর্তি আর তারা গাভী হত্যা করছিল, তাই আপনি যদি পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করেন, তাহলে তা যেহেতু অপরাধ গ্রহণ করে না, তাই তখন সেই মন্ত্র বেশি প্রভাবশালী হবে।  

প্রশ্ন:- কিছুদিন আগে আপনি আপনার পাঠে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীকৃষ্ণের প্রতি বিভিন্ন বিরহভাব বর্ণনা করছিলেন, আমরাও কি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি বিরহভাবে অষ্টসাত্ত্বিক বিকার উপলব্ধি করতে পারব, যেহেতু তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণের প্রতি প্রেমবশত তা উপলব্ধি করতে পারব? এমন ভাব কি উপলব্ধি করা যেতে পারে? দয়া করে আমাদেরকে বলুন। 

জয়পতাকা স্বামী:- একজন এমনকি শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু ও অন্যান্যের প্রতিও বিরহভাব উপলব্ধি করতে পারে। এমনকি আপনি ভক্তদের প্রতিও বিরহ অনুভব করতে পারেন। বিরহ অনুভব করা সম্ভব। শ্রীল প্রভুপাদ যখন কোন স্থান ছেড়ে যেতেন তখন শ্রীল প্রভুপাদের বিরহে ভক্তরা বেদনা অনুভব করত এবং অন্যান্যরা জপ করত ও হাসত। পরে যখন শ্রীল প্রভুপাদ সেই ভিডিও দেখেছিলেন, তখন তিনি বলেছিলেন যে, যে সমস্ত ভক্তরা হাসছে, তারা যারা বিরহ অনুভব করছে তাদের মতো উন্নত নয়। হরে কৃষ্ণ! আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ!

ডাক্তার বলেছেন যে আমার তাড়াতাড়ি বিশ্রাম নেওয়া উচিত, কিন্তু কোন না কোনভাবে প্রতি রাত্রে দেরি হয়ে যাচ্ছে। 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী (6/6/2023)
Verifyed by
Reviewed by

Lecture Suggetions