মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন:- মহাপ্রসাদের ক্ষেত্রে, যেমন কালিদাস, তিনি সকল বৈষ্ণবগণের উচ্ছিষ্ট মহাপ্রসাদ পেয়েছিলেন, এবং তারপর তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, তাই আমরাও কি সকল বৈষ্ণবের উচ্ছিষ্ট মহাপ্রসাদ পেতে পারি?
জয়পতাকা স্বামী:- এর এইরকম কোন নিয়ম নেই, একবার কেউ একজন সকল অতিথিদের থেকে মহাপ্রসাদ নিচ্ছিল। শ্রীল প্রভুপাদ বললেন, আমি বলেছি ভক্তদের থেকে গ্রহণ করতে। যদি তুমি ভক্তিজীবনে আসা নতুন ব্যক্তিদের থেকেও গ্রহণ করো ও জড়জাগতিক হয়ে পড়ো, তাহলে তা মঙ্গলজনক নয়। তাই একটু নির্বাচনশীল হও!
প্রশ্ন:- এই জগতে কত মানুষেরা কষ্টের মধ্যে আছে, এবং তারা ঠিক জানে না কি করা যেতে পারে, তারা চিকিৎসকদের কাছে যায়, তারা বিভিন্ন ধরনের সাহায্য পেতে চেষ্টা করে, কারণ তারা জানে না তারা কিসের সম্মুখীন হচ্ছে। আমরা কিভাবে তাদেরকে কৃষ্ণের সাথে যুক্ত করতে পারবো?
জয়পতাকা স্বামী:- শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমন্ নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, “আমরা চার ধরনের মানুষদের মুক্তি প্রদান করার জন্য অবতীর্ণ হয়েছি, যারা সাধারণত মুক্তি পায় না” — এর মধ্যে এক প্রকার হলো যারা দুঃখিত। আপনি তাদের কাছে প্রচার করতে পারেন যে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে ভগবৎ ধামে ফিরিয়ে নিয়ে আসার জন্য অবতীর্ণ হয়েছিলেন, তাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করতে এসেছিলেন, যা তাদের কষ্ট নিবৃত্তি করবে।
শেষ প্রশ্ন।
প্রশ্ন:- গত সপ্তাহে ১৮ই মে আপনি আপনার পাঠে বলেছিলেন যে, আসলে আধ্যাত্মিক গুরুদেবের কাছে তিরস্কৃত হওয়া প্রশংসিত হওয়ার থেকেও উচ্চ আশীর্বাদ। প্রশংসিত হওয়া আসলে তত ভালো নয়। আপনি কি এই বিষয়ে আরো কিছু বলতে পারবেন?
জয়পতাকা স্বামী:- এটি কি আজকের শ্লোকের প্রশ্ন? প্রশ্ন বিশেষত আজকের শ্লোক থেকে হওয়া উচিত। যদি আজকের শ্লোকের ওপর কারোর কোন সংশয় বা প্রশ্ন থাকে তাহলে তা বলা যেতে পারে নয়তো এখানে যেকোনো প্রশ্ন করা হবে। তুমি এটা কোন শ্লোক থেকে প্রশ্ন করেছো? আমি তোমায় বকা দিলাম! হা! হা! এইতো আমি তোমার প্রশ্নের উত্তর দিলাম। হা! হা! এখন তুমি কেমন অনুভব করছো? হা! হা!
প্রশ্ন:- শুদ্ধ ভক্তের শ্রীচরণ ধূলি বিষয়ে, অনেক সময় আমাদেরকে শুদ্ধ ভক্তের শ্রীচরণ স্পর্শ করতে উৎসাহিত করা হয়। বিশেষত আমাদের গুরুদেবের, কিন্তু আবার আমরা অনেক সময় দেখি যে যখন গুরুমহারাজ জনসমাগম স্থানে যান, তখন অন্যান্য ব্যক্তিদের গুরু মহারাজের শ্রীপাদপদ্ম স্পর্শ করতে দেওয়া হয় না। তাই আপনি কি দয়া করে বলবেন যে কেন এমন ভেদাভেদ করা হয়? বা আমাদেরও কি এই বিষয়ে সতর্ক থাকা উচিত? গুরুমহারাজ দয়া করে এই বিষয়টি স্পষ্ট করে বলুন।
জয়পতাকা স্বামী:- যখন কেউ আপনার চরণ স্পর্শ করে, তখন তারা তাদের কর্ম আপনাকে দেয়, একবার বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পুলিশবাহিনী ও অন্যান্য বিভিন্নকিছুর দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি এসে শ্রীল প্রভুপাদের শ্রীচরণপদ্ম তার মাথায় রেখেছিলেন, ব্রহ্মানন্দ তাকে মুষ্ট্যাঘাত করতে চায়! শ্রীল প্রভুপাদ তাকে থামান এবং বলেন যে এটি তাদের সংস্কৃতি। স্বরাষ্ট্রমন্ত্রীকে মুষ্ট্যাঘাত করা হলে তা এক বিরাট কাণ্ড হতো! বিভিন্ন ধরনের পরিস্থিতি আছে এবং আমরা দেখি যে কিছু কিছু মানুষেরা তারা গুরুর শ্রীচরণ স্পর্শ করতে চায়, যখন কেউ শ্রীল প্রভুপাদের শ্রীচরণ স্পর্শ করত, তখন তিনি তাদের মাথায় স্পর্শ করতেন, অর্থাৎ তাদেরকে তাদের কর্ম ফিরিয়ে দিতেন। হা! তবে এর দ্বারা তারা আশীর্বাদও পাচ্ছিল। কিন্তু কখনো কখনো ভক্তরা মানুষদের যেভাবে বাধা দেয় তা হয়তো একটু অতিরিক্ত। আপনাকে পরিস্থিতি দেখতে হবে, আমি দেখেছি যে দক্ষিণ ভারত এবং বিভিন্ন স্থানে মহিলারা জল দেয় ও তাদের স্বামীরা শ্রীচরণ স্পর্শ করে। মহিলাদের সন্ন্যাসীদের স্পর্শ করা উচিত নয়, কিন্তু তাদের চরণে জল ঢালার অনুমতি দেওয়া হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তখন সেখানে এই প্রথাই ছিল যে স্ত্রী জল ঢালতেন এবং স্বামী শ্রীচরণ স্পর্শ করে সেবা করতেন।
ঠিক আছে, এখন অনেক দেরি হয়ে গেছে। হরে কৃষ্ণ!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ