পাঠের পর শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের প্রশ্ন উত্তর পর্ব, ১৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ইস্কন ডালাস, আমেরিকা।
মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
কোন প্রশ্ন আছে?
প্রশ্ন:- আপনি উচ্ছিষ্ট প্রসাদের বিষয় বলছিলেন, গুরুদেবের শিষ্যদেরই কি কেবল তাঁর উচ্ছিষ্ট পাওয়ার অনুমতি আছে? নাকি প্রত্যেকে তা পাওয়া পেতে পারে?
জয়পতাকা স্বামী:- সাধারণত বৈষ্ণবের উচ্ছিষ্ট রাখার কথা নয় কিন্তু গুরু হয়তো তার কিছু উচ্ছিষ্ট তার শিষ্যদের জন্য রাখতে পারেন। কিন্তু মহা প্রসাদের ক্ষেত্রে কোন নিয়ম নেই। শ্রীল প্রভুপাদ তমাল কৃষ্ণ গোস্বামীকে একটি গোলাপ জামুন দিয়েছিলেন। তিনি তা নিজের পাতে রেখে দিয়েছিলেন ও তার দিকে তাকিয়েছিলেন, তিনি অত্যন্ত গর্ব বোধ করছিলেন এবং ভাবছিলেন যে আমি শ্রীল প্রভুপাদের গোলাপ জামুন পেয়েছি, চমৎকার! চমৎকার! গোলাপ জামুন!! চমৎকার! কেউ একজন সেটি নিয়ে খেয়ে নেয়! তিনি বললেন, “তুমি আমার গোলাপ জামুন নিয়ে নিলে?” এবং তমাল কৃষ্ণ গোস্বামী অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন। শ্রীল প্রভুপাদ বললেন আসলে মহাপ্রসাদের বিষয়ে কোনো নিয়ম নেই, তাই এমনকি যদি তুমি আমার পাত থেকেও তা তুলে নাও, তাহলে আমি কি বা করতে পারি, কিন্তু দয়া করে আমাকে প্রথমে প্রসাদ পাওয়া সমাপ্ত করতে দাও!
***
প্রশ্ন:- ভারতে অনেক মন্দির আছে যেমন জগন্নাথ পুরী, তারা বিদেশীদের মন্দিরে প্রবেশ করতে দেয় না কারণ তারা চণ্ডাল এবং ম্লেচ্ছ। এই শ্লোকে যেমন বলা হয়েছে, সেই মতো আমরা তাদের কিভাবে মন পরিবর্তিত করতে পারব?
জয়পতাকা স্বামী:- জগন্নাথপুরী ও এর সাথে সম্পর্কিত মন্দিরগুলিতে এই নিষেধাজ্ঞা আছে। কোন কোন ভক্তরা সেখানে গিয়ে অন্যান্য মন্দির করেছেন। কিছু কিছু মন্দির যেমন গুরুবায়ুর, সেখানে তুমি যদি রীতি অনুসারে হিন্দুত্ব গ্রহণ করো, যেমন কালিকটে যাবে, সেখানে ৩৫ টাকা দেবে ও একটি যজ্ঞ করবে, তাহলে তুমি সার্টিফিকেট পাবে। তবে আমি যজ্ঞ করিনি, কিন্তু কেউ একজন আমাকে সার্টিফিকেট এনে দিয়েছিল, কিন্তু আমার তার প্রয়োজন হয়নি, কারণ এর আগে আমি অনেকবার গুরুবায়ুর গিয়েছি। যেমন বারানসিতে শিব বিশ্বনাথের শ্রীবিগ্রহ আছে, সেখানে সকলকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সাধারণত ভক্তদের অন্যান্য সব জায়গায় যেতে দেওয়া হয়, কেবল পুরী এবং সাক্ষীগোপাল ছাড়া। আসলে ১৯৭০ খ্রিস্টাব্দে আমি সাক্ষী গোপাল দর্শন করেছিলাম, তারপর সেখানে আরো কঠোর নিয়মকানুন হয়। শ্রীল প্রভুপাদ আমাকে বলেছিলেন যে কোনভাবে ভক্তদের প্রবেশের জন্য অনুমতি পেতে, কিন্তু আমি এখনও তা করতে পারিনি, আমরা চেষ্টা করছি এবং আমরা কিছু উপহার, কিছু বই দিয়েছিলাম। পুরীর রাজা, যিনি বংশপরম্পরাগত রাজা, তিনি বলেছিলেন শঙ্করাচার্যের কাছে যেতে, যেহেতু তিনি প্রধান কর্তৃপক্ষ। ব্রাহ্মণেরা তার কথা শোনে না কারণ রাজা হচ্ছেন ক্ষত্রিয়। কিন্তু এখন পুরীর শংকরাচার্য ভক্তদের প্রতি সুবিধাপূর্ণ নন। কনিষ্ঠরা তার থেকে একটু বেশি সুবিধাপূর্ণ। আমি ১৯৭০ এর দশকে পূর্ববর্তী শংকরাচার্যের কাছে গিয়ে অনুমতি পেতে চেষ্টা করেছিলাম, এবং তিনি বলেছিলেন, “এক কিলো ঘি গরম করুন এবং তা পান করুন!” আমি বললাম, “আমি তাহলে মারা যাবো” তিনি বললেন, “হ্যাঁ! তারপরে আপনি হিন্দু হয়ে জন্মগ্রহণ করবেন এবং তাহলে তারা আপনাকে মন্দিরে প্রবেশ করতে দেবে!” যাই হোক আমরা এই বিষয়ে কাজ করছি, সেখানে জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে সম্বন্ধিত আরো বিভিন্ন স্থান আছে। তিরুপতিতে যেতে হলে, যদি আমাদের মন্দিরের ভক্তরা ব্যবস্থা করে, তাহলে তুমি সেখানে যেতে পারবে, নয়তো যদি এমনি কেউ সেখানে যেতে চায়, তাহলে তাদেরকে একটি ঘোষণাপত্রে সই করতে হয় যে তারা বালাজিকে ভগবান হিসেবে গ্রহণ করে। ভক্তদের জন্য তা সমস্যার নয়।
আজকে আমাদের রাধা জীবন প্রভুর জন্মদিন।
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address