গঙ্গা-সাগর মেলা বার্তা 2023 শ্রী মায়াপুর ধামা, ভারতে 8ই জানুয়ারী 2023 সালে পরম পবিত্র জয়পতাকা স্বামী মহারাজা
গঙ্গা-সাগরের জয় হোক! কপিল মুনির জয় হোক! এই গঙ্গা-সাগর একটি পবিত্র স্থান। এখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এবং রাজা ভগীরথ তাঁর পূর্বপুরুষদের রক্ষা করার জন্য গঙ্গাকে নামিয়ে এনেছিলেন। তাঁর পূর্বপুরুষেরা কপিল মুনিকে অপমান করেছিলেন। ফলে তাঁরা ভস্মীভূত হয়ে গিয়েছিলেন। এবং তাঁদের রক্ষা করার উপায় ছিল গঙ্গার জল নামিয়ে আনা , এবং সেই গঙ্গার জল ভস্মের উপর পড়লে তাঁরা মুক্তি পাবেন। কপিল মুনি হলেন নারায়ণের অবতার । এবং বৈকুণ্ঠলোকে তাঁর আধ্যাত্মিক জগৎ রয়েছে। তাঁর মাতা দেবহূতি দেহত্যাগের সময় আধ্যাত্মিক জগতে ফিরে গিয়েছিলেন। এবং শ্রীমদ্ভাগবতে মাতা দেবহূতি ও কপিল মুনির প্রশ্নোত্তর লিপিবদ্ধ আছে। সেটাই আধ্যাত্মিক সাংখ্য দর্শনের সারমর্ম । তাই, মকর-সংক্রান্তির সময় লোকেরা গঙ্গা-সাগরে এই পবিত্র দিনটি পালন করতে আসেন। এবং এই পবিত্র স্থানে ইসকন একটি মন্দির নির্মাণ করছে। বার্ষিক মকর-সংক্রান্তি উৎসবের সময় তারা প্রসাদ বিতরণ করে। এবং তারা চায় এই স্থানটি বিশ্বের মানুষের কাছে পরিচিত ও মহিমান্বিত হোক। এখানে কপিল মুনি নিত্য বিরাজ করেন। আর তাই এই পবিত্র স্থানে আপনি কপিল মুনির দর্শন পেতে পারেন, যিনি হলেন... দেবহূতি এবং কর্দম মুনি হলেন কপিল মুনির মাতা ও পিতা। এবং কপিল মুনি সাংখ্য দর্শন প্রদান করেছেন, যা আমাদের বলে যে, কীভাবে এই জড় দেহ সৃষ্টি হয়েছে, ইত্যাদি। এবং তিনি এই ঈশ্বরতাত্ত্বিক ধারণাও উপস্থাপন করেছেন যে, পরমেশ্বর ভগবানই হলেন এর উৎস। আমরা অত্যন্ত আনন্দিত যে গঙ্গা-সাগরে ইসকনের কেন্দ্রস্থল নির্মিত হচ্ছে। আমরা আশা করি যে, কৃষ্ণ-প্রসাদ গ্রহণ করে গঙ্গা-সাগর দর্শনের মাধ্যমে সকল মানুষ উপকৃত হবেন । এই পবিত্র স্থানটি বহু লক্ষ বছর পূর্বে নির্মিত হয়েছিল। আমরা আশা করি যে কলিযুগের মানুষেরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন: হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে/ হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে । এই মহামন্ত্রটিই কলিযুগের বিশেষ যজ্ঞ । তাই, গঙ্গা-সাগরে স্নান করার সময় বা অন্য কোনো কাজ করার সময় অনুগ্রহ করে কৃষ্ণের পবিত্র নাম জপ করুন। এই পবিত্র নাম জপ করার ফলে সমস্ত কিছু অত্যন্ত পবিত্র ও শুদ্ধ হয়ে যায়। তাই আমি খুব আনন্দিত যে মানুষেরা তীর্থযাত্রা করছেন এবং এই পবিত্র স্থানটি পরিদর্শন করছেন। তীর্থস্থান দর্শন এবং হরে কৃষ্ণ জপ করার মাধ্যমে আমাদের মানব জীবন সফল হয়। তীর্থস্থান দর্শনকালে আমরা ভক্তদের কথা শোনার চেষ্টা করি। আমরা আমাদের মানব জীবনের উদ্দেশ্য বুঝতে পারি। মানব জীবন জন্ম, মৃত্যু, বার্ধক্য এবং রোগ থেকে মুক্ত হওয়ার জন্যই তৈরি। মানুষ হয়তো মানব জীবনের এই প্রাথমিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে না। তারা তবুও বারবার জন্ম-জন্মান্তর গ্রহণ করে চলেছে। আমাদের কপিল মুনি, শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে আত্মসমর্পণ করা উচিত। এইভাবে, প্রণাম নিবেদন করে, শ্রীনাম জপ করে আমরা সকল সাফল্য লাভ করতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে/ হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে । শ্রী শ্রী এ. সি. ভক্তিবদন্ত স্বামী প্রভুপাদ, তিনি গঙ্গাকে সমগ্র বিশ্বে বিখ্যাত করেছিলেন। তিনি সনাতন ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন এবং এর মাধ্যমে ভক্তিযোগের প্রক্রিয়াটি জনপ্রিয় হয়েছিল। ‘ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ ’ এমন একটি বই যা অনেক যুবককে অনুপ্রাণিত করেছিল। আমার মনে হয়, আপনি এখানে (গঙ্গা-সাগরে) এর একটি কপি পেতে পারেন। এছাড়াও আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা এই পবিত্র স্থানটিকে বিখ্যাত করার জন্য বিনিয়োগ করেছে এবং তীর্থযাত্রীদের স্বাগত জানাতে বিভিন্ন উন্নতি সাধন করেছে। আমি রাজ্য সরকারকে তাদের দূরদৃষ্টি এবং সেবা-ভাবনার জন্য ধন্যবাদ জানাতে চাই ।
হরে কৃষ্ণ।
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ