মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
জয়পতাকা স্বামী:- এখন আমি কিছু প্রশ্নের উত্তর দেবো।
প্রশ্ন:- গুরুমহারাজ আপনি কী দয়া করে বক ব্রত এবং বৈদল ব্রত সম্পর্কে কিছু বিশ্লেষণ করবেন।
জয়পতাকা স্বামী:- বক, হাঁসেরা সব সময় নিচের দিকে তাকায় এবং কোয়্যাক, কোয়্যাক আমি অত্যন্ত বিনয়ী। এই সমগ্র বিশ্বে আমার মত বিনয়ী কেউ নেই। কিছু লাভ, পূজা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য। এটি হলো বক ব্রতের অনুকরণ। এবং বিড়াল ব্রত, সে কিছুটা প্রতারণাপূর্ণ, তিনি চান যেন যেকোনো প্রকারে মানুষেরা তাকে শ্রদ্ধা করুক।
প্রশ্ন:- আমাদের গৃহস্থ জীবনে আমরা কিভাবে একটি কৃষ্ণভাবনাময় সন্তান লাভ করতে পারি?
জয়পতাকা স্বামী:- আমি শ্রীমদ্ভাগবতমের ষষ্ঠ স্কন্দে রাজা চিত্রকেতু সম্পর্কে পড়ছিলাম, তিনি ছিলেন এ জগতের শাসক এবং তার অনেক পত্নী ছিল, কিন্তু প্রত্যেকেই ছিলেন বন্ধ্যা। তার কোন সন্তান ছিল না। তাই তিনি অনেক দুঃখিত ছিলেন। কিন্তু রাজার রাজত্ব দেখভাল করার জন্য একজন সন্তান দরকার ছিল। গৃহস্থদের জন্য সাধারণত ভাবনাটি হলো যে সন্তান শ্রাদ্ধ এবং অন্যান্য সংস্কার করে। তা মাতা-পিতাকে নরক থেকে বাঁচায়। তিনি অঙ্গিরা মুনির আশীর্বাদে একটি সন্তান লাভ করেন। অঙ্গিরা মুনি তাকে বলেছিলেন যে এই সন্তান আপনাকে দুঃখ এবং আনন্দ দেবে। তাই যখন শিশু জন্মগ্রহণ করেন তখন তিনি অনেক খুশি ছিলেন, কি দারুণ! তিনি গাভী এবং স্বর্ণ বিতরণ করেন! কী অপূর্ব! ১ কিলো স্বর্ণ কত রিঙ্গিত? ১ আউন্স হল প্রায় ১৮০০ ডলার। ৮০০০০০০ রিঙ্গিত। তিনি কিলো কিলো স্বর্ণ বিতরণ করছিলেন। তিনি অত্যন্ত প্রসন্ন ছিলেন কারণ তার একটি পুত্র সন্তান ছিল। পুত্রসন্তান প্রদান করার জন্য তিনি রানীকে অনেক স্নেহ করেছিলেন। অন্যান্য রানীরা ঈর্ষান্বিত হয়। আমরা রাজার থেকে আর কোনো ভালোবাসা পাচ্ছি না। এই পুত্রের কারণে। তাই তারা শিশুপুত্রকে বিষ দেয় এবং মেরে ফেলে। তারপর সেই রাজা অত্যন্ত দুঃখিত হন। অঙ্গিরা মুনি ও নারদ মুনি আসেন এবং রাজার সঙ্গে বাক্যালাপ করেন। তাকে বললেন এই জড়জগত হলো একটি স্বপ্নের মত। আমাদের বিভিন্ন সম্পর্ক থাকতে পারে যেমন স্ত্রী, সন্তান, দেশ, এবং এইসব জিনিস, কিন্তু যখন জীবন শেষ হয় তখন সবকিছু শেষ হয়ে যায়। এটি আসলে একটি স্বপ্নের মতো আপনি এটিকে অনুভব করেন কিন্তু যখন আপনি জেগে উঠবেন তখন আপনি তা পিছনে ফেলে এসেছেন। গৃহস্থরা, তাদের উচিত একজন কৃষ্ণভাবনাময় সন্তান কামনা করা। শ্রীল প্রভুপাদ বলেছেন যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন একজন গৃহস্থ। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মত একটি সন্তানলাভ করেছিলেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন আমাদের এমন অনেক সন্তান দরকার। এবং তিনি চাইতেন তার সকল গৃহস্থ ভক্তরা যাতে পরমহংস হয় এবং কৃষ্ণভক্তদের তাদের সন্তানরূপে লাভ করে। আমরা শ্রী বিগ্রহের কাছে কৃষ্ণভাবনাময়, দীর্ঘজীবি, সুস্থ সুপুত্র কামনা করতে পারি। শুধু একটি সন্তান লাভ করা লক্ষ্য নয়, কৃষ্ণ ভাবনাময়, সুস্থ ও দীর্ঘজীবি সুপুত্র লাভ করা হলো শ্রেষ্ঠতর। কয়েকটি একাদশী আছে যাকে বলা হয় পুত্রদা একাদশী, মানুষেরা সেই একাদশ পালনের মাধ্যম, নির্জলা থেকে পুরো রাত্রি জাগরন করলে, তারা সন্তান লাভ করেন।
প্রশ্ন:- ভক্তরা কি অঙ্গ বা রক্ত দান করতে পারে? তারা কি সেই এসব অভক্তদের থেকে গ্রহণ করতে পারে?
জয়পতাকা স্বামী:- আপনি কি বলছেন, কেন নয়? শ্রীমদ্ভাগবতমে বর্ণনা আছে একজন ব্রাহ্মণ ছিলেন, তাকে তার অস্থি প্রদান করার কথা বলা হয়েছিল। আপনি যদি আপনার সব অস্থি দান করেন, তাহলে আপনি মারা যাবেন! কিন্তু তিনি তা করেছিলেন। সাধারণত সবার ক্ষেত্রে, লোকেরা বলে যখন আমি মারা যাব, আমি আমার অঙ্গ প্রদান করব। আমার ডায়লসিস চলছিল। আমার লিভারে সিরোসিস হয়েছিল। একটি গাড়ি দুর্ঘটনায় এক দম্পতি মারা গিয়েছিলেন। আমি জানিনা কে তবে আমার তাদের একজনের লিভার এবং কিডনি আছে। আমরা আত্মা আমরা এই দেহ নই। একবার আত্মা এই দেহ ত্যাগ করলে দেহ মৃত হয়। তাহলে যদি এই দেহ অন্য কারো ব্যবহারে লাগে, তাহলে কেন নয়।
Lecture Suggetions
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ