প্রশ্ন:- এটি বলা হয়েছে যে নিত্যং ভাগবতসেবয়া — এটার মানে কি এই যে আমাদের প্রত্যেকদিন শ্রীমদ্ভাগবতম অধ্যয়ন করা উচিত অথবা আমরা শ্রীল প্রভুপাদের যে কোন গ্রন্থ অধ্যয়ন করতে পারি?
জয়পতাকা স্বামী:- তোমার শ্রীল প্রভুপাদের সমস্ত গ্রন্থ অধ্যয়ন করা উচিত এবং পড়া হয়ে গেলে, তুমি অন্য গ্রন্থগুলো একবার পড়তে পারো। কিন্তু শ্রীমদ্ভাগবতম তোমার প্রত্যেকদিন অধ্যয়ন করা উচিত। ভগবদ্গীতা প্রচারের জন্য দরকার, তবে ভাগবতম্ তোমাকে সম্বন্ধ, অভিধেয়, এবং প্রয়োজন স্তরে নিয়ে যাবে।
প্রশ্ন:- কিভাবে যথাযথভাবে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন সম্পর্কে বিচার করা যাবে। দয়া করে আলোকপাত করুন।
জয়পতাকা স্বামী:- সম্বন্ধ হলো আমাদের সম্পর্ক বোঝা যে আমরা হলাম ভগবান কৃষ্ণের দাস। অভিধেয় হল সেই সম্বন্ধে যুক্ত হওয়া এবং প্রয়োজন হল শুদ্ধ কৃষ্ণ প্রেম, জীবনের পরিপূর্ণতা প্রাপ্ত হওয়া।
প্রশ্ন:- আমরা দেখেছি আপনি শ্রীল প্রভুপাদের নির্দেশাবলীর প্রতি অত্যন্ত আসক্ত এবং নিত্যকালের জন্য শ্রীল প্রভুপাদের প্রতি ঋণী অনুভব করেন এবং তা পূর্ণ করার জন্য আপনার জীবন ও আত্মা উতসর্গ করতে প্রস্তুত। আমরা কিভাবে এই জগতকে উপভোগ করার বাসনা পরিত্যাগ করে এইরকম চেতনা এবং দৃঢ়নিষ্ঠতা লাভ করতে পারবো?
জয়পতাকা স্বামী:- দেখুন, আপনি যদি শ্রীমদ্ভাগবতম পড়েন, এটি আপনাকে জ্ঞান প্রদান করবে যে জড়জগৎ হলো এক ধরনের জঙ্গল এবং এখানকার আনন্দ হল ক্ষণস্থায়ী। তাই আমাদের উচিত সবকিছুর পাশাপাশি ভক্তিমূলক সেবা সম্পাদন করা। আমি ভাবছিলাম যে কিভাবে এই কলিযুগে এটি ধারণা করা হয়েছে যে বেশিরভাগ মানুষদের বিবাহিত হওয়া উচিত এবং এইভাবে তারা কৃষ্ণভাবনাময় থাকবে। আমরা দেখি যে মানুষেরা সাধারণত তাদের জাগতিক বাসনার প্রতি অত্যন্ত আসক্ত। কিন্তু আমরা উপলব্ধি করি যে এই জাগতিক বাসনাগুলি, এই জাগতিক বস্তুগুলি সব ক্ষণস্থায়ী। এবং যদি তারা ভক্তিমূলক সেবা করে, তাহলে তা ক্ষণস্থায়ী নয়। তাই ভক্তদের দরকার ভক্তিমূলক সেবা সম্পাদন করা এবং তাহলে জাগতিক জীবন আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ হবে না। যেহেতু এটা মায়াময় অথবা ক্ষণস্থায়ী, তাই আমরা আমাদের সমস্ত কার্যকলাপ এমনভাবে করতে চাই যাতে কৃষ্ণ প্রসন্ন হবেন। আমি চিন্তা করছিলাম যে যখন কারো সন্তান আছে, আমরা সেই সন্তানকে ভক্ত করতে চাই এবং কৃষ্ণভাবনাময় হয়ে আমাদের সমস্ত কার্যকলাপ সম্পাদন করার চেষ্টা করি। যেমন আমরা খেতে পছন্দ করি, আমরা কৃষ্ণকে ভোগ নিবেদন করি ও প্রসাদ পাই। আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবার গ্রহণ করা থেকে এটি ভিন্ন জিনিস। এবং আমাদের গৃহে আমাদের শ্রীবিগ্রহ আছে, আমরা শ্রীবিগ্রহ অর্চনা করি, আমরা প্রত্যেকদিন শ্রীমদ্ভাগবতম অধ্যয়ন করি এবং তারপর আমরা বুঝি কোনটি ক্ষণস্থায়ী আনন্দ এবং কোনটি আসল সুখ। আমরা চাই আসলে ভক্তরা যাতে এই আনন্দটি লাভ করতে পারেন। হয়তো ক্ষণিকের জন্য ক্ষণস্থায়ী আনন্দ গুরুত্বপূর্ণ কিন্তু ধীরে ধীরে একজন উন্নত স্বাদ বিকশিত করে। ঠিক যেমন, চৈতন্য মহাপ্রভু, তিনি কীর্তন করতেন এবং নৃত্য করতেন, কখনো কখনো গভীর ভাবেবিভোর হয়ে তিনি রোদন করতেন, তার রোম শিহরিত হত ও কৃষ্ণ প্রেমের বিভিন্ন লক্ষণগুলি প্রকাশিত হতো। তাই আমরা চাই সকল ভক্তবৃন্দ এইরকম কৃষ্ণপ্রেম অনুভব করুন, এটি হয়তো কিছু সময় নেবে কিন্তু তারপর স্বাভাবিকভাবেই জাগতিক ইচ্ছা খর্ব হবে।
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ