প্রশ্ন:- কেন এই শ্লোকগুলিতে চৈতন্য মহাপ্রভুকে প্রচ্ছন্ন সন্ন্যাসী বলে অভিহিত করা হয়েছে?
জয়পতাকা স্বামী:- তিনি আসলে ভগবান ছিলেন, তিনি সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং কৃষ্ণ যিনি সন্ন্যাসীর ভূমিকায় লীলা করছিলেন আর পুরো এক পাত্র মাখনদুগ্ধ পান করেছিলেন। সে ছেলেটি বলল আমার পয়সা কোথায়? এবং তারপর তিনি আর সেই পাত্রটি তুলতে পারলেন না যা স্বর্ণ এবং রত্নে পরিপূর্ণ ছিল, তিনি সেই সন্ন্যাসীর পিছনে দৌড়ালেন আর তাঁর শ্রীপাদপদ্ম স্পর্শ করলেন এবং কৃষ্ণপ্রেম লাভ করলেন! হরিবোল! আপনারা কতজন কৃষ্ণ-প্রেম পেতে চান?
অনুষা পাশম, বৈষ্ণবী ফোরাম, হায়দ্রাবাদ:- আমি স্নাতকোত্তরে শীর্ষস্থানীয় কলেজে ভর্তি হওয়ার জন্য ভারতীয় স্তরের পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি যাতে আমি উপার্জন করতে পারি, কৃষ্ণের সেবার জন্য এবং আমি আপনার সেবা করতে চাই গুরুমহারাজ, শ্রীল প্রভুপাদের নির্দেশাবলী পূর্ণ করতে আপনাকে সাহায্য করব। জড়জাগতিক শিক্ষার দ্বারা আমি আমার বাবার ব্যবসা বিকশিত করতে পারব এবং ভালোভাবে সেবা করার জন্য অর্থ সংগ্রহ করতে পারব। আমার পড়াশোনা শেষ করতে তিন বছর লাগবে এবং আমাকে হোস্টেলে থাকতে হবে যেখানে খাবারে পিঁয়াজ এবং রসুন দেওয়া হয়। আমি দীক্ষা নিতে চাই। আমার কি তিন বছর অপেক্ষা করা উচিত নাকি এই বছরের পর দীক্ষা নেওয়া উচিত যেহেতু দীক্ষার প্রয়োজনীয়তা পূর্ণ করতে আমার এক বছর সময় লাগবে। আমি বিভ্রান্ত, এই মুহূর্তে কী করলে ভালো হবে? দয়া করে আমাকে পথ দেখান।
জয়পতাকা স্বামী:- পরীক্ষা দাও, যখনই তুমি তাতে যোগ্য হবে তখনই দীক্ষা নাও, কিন্তু পিঁয়াজ এবং রসুন খাওয়া থেকে বিরত থাকো।
মঙ্গলবতী চিত্রা দেবী দাসী:- গ্রন্থ অধ্যয়ন সম্বন্ধে, যদি একজন ভক্ত তার নিত্যলীলায় প্রবিষ্ট দীক্ষাগুরু তাকে অভিশাপ দিয়েছেন বলে নিশ্চিত হয়ে কিছুটা মানসিক আঘাত অনুভব করে, তিনি মনে করে যে বই পড়ার মাধ্যমে, তাকে সেই অভিশাপ সম্বন্ধে মনে করিয়ে দেওয়া হচ্ছে। তিনি নিশ্চিত যে তার গুরু কর্তৃক তাকে নরকে যাওয়ার অভিশাপ দেওয়া হয়েছে কারণ তিনি তার গুরুর প্রচার পরিকল্পনা অনুযায়ী সেবা করেননি। তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন এবং নরকে যাবেন এই সংস্কার বা ভাবনা অথবা নিশ্চয় থেকে কি করে বের হতে পারবেন?
জয়পতাকা স্বামী:- শ্রীল প্রভুপাদ হলেন সকল গুরুদের গুরু এবং তিনি বলেছেন সমস্ত গ্রন্থ অধ্যয়ন করতে। তাই , ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবতম, চৈতন্য চরিতামৃত, গ্রন্থ অধ্যায়নের মাধ্যমে, তিনি নরকের যাবেন না। অবশ্য, ভগবদ্গীতার নবম অধ্যায় একজনকে অভিশাপ থেকে দূরে থাকতে সাহায্য করে। এবং এছাড়াও, অনেক একাদশী ব্রত একজনকে অভিশাপ মুক্ত হতে সাহায্য করে। একজন ছিলেন আমার মনে হয় কুবের একজনকে অসুর হয়ে যাওয়ার অভিশাপ দেন কারণ তিনি কিছু অপরাধ করেছিলেন। তারপর সে একাদশী পালন করে বা তার স্ত্রী একাদশী পালন করেছিলেন এবং তাকে সেই ফল দান করেন আর তাই তিনি সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন।
মাধব কৃষ্ণ দাস:- ইস্কনে একজন দীক্ষিত ভক্তের জন্য কি তিন প্যাচের কন্ঠি মালা পড়া বাধ্যতামুলক নাকি শুধু এক প্যাচই যথেষ্ট?
জয়পতাকা স্বামী:- দীক্ষিত ভক্তদের সর্বনিন্ম ২ এবং সর্বাধিক ৫ পড়া উচিত, এটাই আমি শুনেছি।
রসপ্রিয় গোপিকা দেবী দাসী:- ফলশ্রুতিতে বলা হয়েছে যে যখন আমরা এই সব লীলাগুলি শুনবো তখন আমরা দুঃখ থেকে মুক্তি পাবো। কিন্তু আমি দেখতে পারছি যে আমি এখনো অনেক দুঃখিত আছি। এটা কি এই কারণে যে আমি লীলাগুলি সঠিক চিন্তাধারা বা সেই মনোভাব দিয়ে শ্রবণ করছিনা তাই?
জয়পতাকা স্বামী:- হয়তো তুমি শুনছো না, এটাই আমি বলতে পারি। তুমি তোমার সমস্যা নিয়ে চিন্তা করছো, কিন্তু শ্রবণ করছ না।
জয়পতাকা স্বামী তামিল ফেসবুক পেজ থেকে প্রশ্ন:- আমরা যখন বাঙালি ভক্তদের দেখি, তারা স্বাভাবিকভাবেই আপনার, গৌরাঙ্গের প্রতি আসক্ত এবং সহজেই অত্যন্ত স্বাভাবিকভাবে এবং ধারাবাহিকভাবে অনেক সেবা সম্পাদন করেন। আমাদের পক্ষে কি কোন সময়ে এরকম মনোভাব গড়ে তোলা, একই সময় ধারাবাহিকভাবে প্রেমময়ী ভক্তিমূলক সেবা নিবেদন করা সম্ভব হবে?
জয়পতাকা স্বামী:- কেন নয়?
শ্রবণ কুমার মন্ডল [বাংলা]:- আমি প্রচার করতে এবং ভক্তদের যত্ন নিতে চাই। আমি কিভাবে তা করতে পারব?
জয়পতাকা স্বামী:- তিনি প্রচার করতে এবং ভক্তদের যত্ন নিতে চান। তাহলে তিনি ভক্ত প্রযত্ন বিভাগের সঙ্গে কথা বলতে পারে এবং তিনি প্রচার করতে চান - তিনি শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামীর সাথে কথা বলতে পারেন বা নামহট্ট প্রচার করতে পারেন অথবা ভক্তিবৃক্ষ বা গীতা কোর্স, সংকীর্তন, এলাকা ভিত্তিক প্রচার। তাই প্রচার করার জন্য অনেক সুযোগ আছে।
ঠিক আছে!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ