Text Size

২০২১১১০৮ শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথি উপলক্ষে ইস্‌কন গ্যাংটক এবং আম্বালা ভক্তদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্য

8 Nov 2021|Duration: 02:35:17|Bengali|Prabhupāda Kathā|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ  

জয়পতাকা স্বামী:- আজ হচ্ছে শ্রীল প্রভুপাদের শুভ তিরোভাব তিথি। এবং তিনি বলেছেন যে যখন তিনি এই জগত ছেড়ে চলে যাবেন, তখন কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ তিনি তাঁর গ্রন্থ রেখে গেছেন। তার গ্রন্থের মধ্যে তার শিক্ষা আছে, এইভাবে মানুষেরা এখনো শ্রীল প্রভুপাদের সঙ্গ করতে পারে। এই জড় জগতে, শ্রীল প্রভুপাদ চিন্তিত ছিলেন যে ভক্তদের বদ্ধ দশা গ্রস্থ হওয়া উচিত নয়। যদি আমরা কৃষ্ণের কথা চিন্তা করি, যদি আমরা কৃষ্ণের জন্য কার্য করি, তাহলে স্বামী বা স্ত্রী যেই হোক, তাদের জীবন সার্থক হবে। শ্রীল প্রভুপাদ তার পুরুষ এবং মহিলা শিষ্যদের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন। তিনি চেয়েছিলেন প্রত্যেকে যাতে তাদের কৃষ্ণভাবনামৃত বিকশিত করে। তার শ্রীকৃষ্ণের শিক্ষা প্রচারিত করার দূরদর্শিতা ছিল। কুরুক্ষেত্র আম্বালার নিকটে অবস্থিত, তিনি চেয়েছিলেন সেখানে গীতার মহিমায় কোন স্মৃতিচিহ্ন রাখা উচিত। মায়াপুরে তিনি পূর্ব আচার্যদের সন্তুষ্টিবিধানের জন্য বৈদিক তারামণ্ডলী মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে তাঁর নাম সমগ্র বিশ্বের প্রতি নগরে ও গ্রামে কীর্তিত হবে, তাই শ্রীল প্রভুপাদ সেই কার্য করতে চেয়েছিলেন এবং তিনি জানতেন যে ভারত হচ্ছে সমগ্র বিশ্বের কেন্দ্র আর তাই তিনি ভারত থেকে ভগবদ্‌গীতা এবং শ্রীমদ্ভাগবতের শিক্ষা প্রচার করার জন্য সমগ্র বিশ্বে গিয়েছিলেন। তিনি আমেরিকার মানুষদের বলেছিলেন যে, “তোমরা বৃন্দাবন এবং মায়াপুর থেকে অনেক দূরবর্তী স্থানে বসবাস করছো।” আমেরিকানরা মনে করে যে তারা হচ্ছে এই সমগ্র বিশ্বের কেন্দ্র কিন্তু শ্রীল প্রভুপাদ তাদেরকে বলেছিলেন যে, “তোমরা বিশ্বের এক দূরস্থিত স্থানে বসবাস করছ। এইভাবে শ্রীল প্রভুপাদ হচ্ছেন প্রকৃত বিপ্লবী।” তিনি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলেন, তখন তারা বলেছিল যে, “আপনি একটি গরীব দেশ থেকে এসেছেন, আমরা ধনী দেশ। আপনি এখানে আমাদের থেকে কি নিতে এসেছেন?  শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে, “আমি এখানে তোমাদেরকে বিড়াল কুকুরের জীবন থেকে রক্ষা করতে এসেছি।” তিনি ছিলেন স্পষ্টভাষী প্রচারক এবং আজকে তার তিরোভাব তিথির এই পবিত্র দিনে আমাদের তাঁর শিক্ষা পালনের প্রতি উৎসর্গীকৃত হওয়া উচিত। পুরুষ হন বা মহিলা প্রত্যেকের উচিত সেই শিক্ষা অনুসরণ করা। বৃন্দাবনের পবিত্র ধামে আমাকে বক্তৃতা প্রদান করতে দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ!

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 17/7/2023
Verifyed by
Reviewed by

Lecture Suggetions