Text Size

২০২১১১০৮ শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথি উপলক্ষে ইস্‌কন তিরুপতির উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্য

8 Nov 2021|Duration: 02:35:17|Bengali|Prabhupāda Kathā|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ  

জয়পতাকা স্বামী:- আমি শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথিতে এখানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। তিরুপতি এক পবিত্র স্থান, এটি ভূমণ্ডলের বৈকুন্ঠ। শ্রীল প্রভুপাদ বৃন্দাবন, আধ্যাত্মিক জগতের বৈকুন্ঠ সমগ্র ভূমণ্ডলে নিয়ে এসেছেন। আমি শুনেছি যে শ্রীল প্রভুপাদ তিরুপতিতেও গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি তিনি এই জগত ছেড়ে চলে যান তাহলেও দুঃখিত হওয়ার কোন কারণ নেই, কারণ তিনি সর্বদা তাঁর গ্রন্থের মাধ্যমে তার শিক্ষা রূপে আমাদের সাথে থাকবেন। তিনি আমাদের সাথে আছেন এবং আমরা এখনও তাঁর সঙ্গ করতে পারি। আমাদের এই সুযোগ গ্রহণ করা উচিত এবং শ্রীল প্রভুপাদের সকল গ্রন্থ পড়া উচিত। সেগুলির উচ্চ আধ্যাত্মিক মান আছে, বলা হয়েছে যে কেউ যদি শ্রীমদ্ভাগবতমের একটি অক্ষরও পড়ে, তাহলে সে মুক্তি লাভ করবে। শ্রীল প্রভুপাদের এই সকল গ্রন্থাবলী অত্যন্ত শক্তিশালী। যদি কেউ শ্রীল প্রভুপাদের শিক্ষা মেনে চলে, তাহলে তার জীবন সার্থক হবে। আমরা দেখেছি অনেক মানুষেরাই প্রভুপাদ তার গ্রন্থে যে শিক্ষা প্রদান করেছেন তা গ্রহণ করেছে ও এইভাবে মুক্তি লাভ করেছে। তিনি আমাদেরকে সর্বাপেক্ষা শক্তিশালী পন্থা প্রদান করেছেন। কলিযুগ অত্যন্ত শক্তিশালী এবং এই কলিযুগকে অতিক্রম করার জন্য সারা জীবন ধরে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করা অতি বিরল। অনেক মানুষই বাইরে থেকে তিরুপতি, তিরুমালাতে আসছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি। এইভাবে তারাও সার্থকতা অর্জন করতে পারবে, আমরা দেখেছি যে ধ্রুবের মাতা সুনীতি মুক্তি লাভ করেছিলেন। তিনি ছিলেন শিক্ষাগুরু, তিনি জীবনের উচ্চ লক্ষ্য খুঁজে পাওয়ার পথপ্রদর্শন করেছেন। বর্ত্মপ্রদর্শকগুরু — কখনো কখনো তাদের বলা হয় শিক্ষাগুরু। তাকে(সুনীতি) ভগবদ্ধামে ফিরিয়ে নেওয়া হয়েছিল। আপনারা সকলেও তিরুপতিতে আসা সকল যাত্রীদের শ্রীল প্রভুপাদের শিক্ষা, ভগবদ্‌গীতা, শ্রীমদ্ভাগবতম প্রদান করার চেষ্টা করুনতা এক মহৎ সেবা হবে। এবং আপনারা যদি এই গ্রন্থ অধ্যয়ন করেন, তাহলে আপনারা শ্রীল প্রভুপাদের সম্পর্কে জানতে পারবেন। শ্রবনের দ্বারা সাধুকে জানা যায়, দর্শনের দ্বারা নয়। 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 17/7/2023
Verifyed by
Reviewed by

Lecture Suggetions