মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
জয়পতাকা স্বামী:- আমরা দামোদর ব্রত প্রারম্ভের ঘোষণা করে, বিশেষত এই মাসে ভগবান দামোদর এবং যশোদাকে প্রদীপ নিবেদনের কর্মসূচির প্রচারের জন্য অত্যন্ত আনন্দিত । আমরা দেখেছি যে সমগ্র বিশ্বে এটি এক অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান এবং সকল মানুষেরা যশোদা দামোদরকে প্রদীপ নিবেদনের মাধ্যমে তাদের আধ্যাত্মিক জীবনে এক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। মালয়েশিয়াতে তারা এই অনুষ্ঠানটি করেছিল ও হাজার হাজার মানুষেরা তাতে অংশগ্রহণ করেছিল। গত বছর আমার মনে হয় দীপাবলীর দিনে তারা দেশীয় রেকর্ড করেছিল, কিন্তু তা ছাড়া সমগ্র বিশ্বে তারা দামোদর পূজা করছে, এটি অত্যন্ত সহজ এক অনুষ্ঠান যে ভগবান ও তাঁর মাকে দ্বীপ নিবেদন করা। মানুষেরা এই অনুষ্ঠান খুব ভালোবাসে এবং তা করাও খুব সহজ, আর সেটি করার মাধ্যমে তারা বিশেষ আশীর্বাদ পায়। কেবল তাদের জন্য না, তাদের পূর্বপুরুষদের জন্য ও তাদের পরবর্তী প্রজন্মের জন্যও এবং এই বিষয়ে বিভিন্ন পুরাণে মহিমা বর্ণিত হয়েছে, এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা।
আমি খুব আনন্দিত যে ভক্তরা দামোদর পূজা প্রচারের শুভারম্ভ করবে, গোষ্ঠী উন্নয়ন মন্ত্রণালয় থেকে একটি অ্যাপ করা হয়েছে যাতে মানুষেরা তাদের এই অনুষ্ঠান তাদের ফোনে রেকর্ড করতে পারে, বেশিরভাগ মানুষেরই স্মার্টফোন আছে এবং তাতে রেকর্ড করা ও পরিসংখ্যা পাঠানো খুবই সহজ। আমরা দেখেছি যে এমনকি দক্ষিণ আমেরিকার কুয়েংকাতে লোকেরা যশোদা দামোদরের ছবিতে ছোট্ট মোমবাতি নিবেদন করছে, হয়ত তারা যীশুখ্রীষ্ট ও তাঁর মাতা ম্যারিকে মনে করছে। সে যাই হোক না কেন, আমরা তাদেরকে বলেছি যে ইনি কৃষ্ণ এবং যশোদা। তারা লাইন ধরে প্রদীপ নিবেদন করেছে। এইভাবে সকলে অজ্ঞাত সুকৃতি লাভ করছে, জ্ঞাত বা অজ্ঞাতভাবে সেই লাভ পাচ্ছে এবং আমি শুনেছি যে মালয়েশিয়াতে কোন এক স্টলে, দীপাবলির বাজারে দামোদর পূজা করা হয়েছে, বিভিন্ন গোষ্ঠীর মানুষেরা এসে তাতে অংশগ্রহণ করে প্রদীপ নিবেদন করেছে। আমি শুধু প্রত্যেককে উৎসাহিত করতে চাই, আমার মনে হয় এটি অতি গুরুত্বপূর্ণ এবং এর দ্বারা আপনি গোষ্ঠীর অন্যান্য সদস্যদেরকেও উৎসাহিত করতে পারবেন, আপনি নতুন ভক্ত গোষ্ঠী বানাতে পারবেন। তাই ভক্ত সংখ্যা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি করার জন্য, তাদেরকে কৃপা ও সৌভাগ্য প্রদান করার জন্য, এটি প্রচারের এক খুব প্রভাবশালী পন্থা। মহামারীর পরে এটিই হচ্ছে এই অন্ধকারে আলোকরশ্মি। আমি অনেক সময় ধরে কথা বলতে চাই না।
অবশ্য এই সময় আমি আমাদের বাংলাদেশের ভ্রাতা ভগিনীরা যারা সাম্প্রতিক বিভিন্ন আক্রমণ এবং দাঙ্গার শিকার হয়েছে, তাদের জন্য সংক্ষিপ্ত প্রার্থনা করতে চাই, কেউ কেউ হাসপাতালে আছে আর একজন তার দেহত্যাগ করেছে। এটি কিছু সন্ত্রাসবাদি দলের রাজনীতির কারণে হয়েছে। আমি হরেকৃষ্ণ মহামন্ত্র (হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে) বলতে চাই! আমি যত বেশি সম্ভব থাকার চেষ্টা করব। আমার বাংলাদেশ ভক্তদের জন্য বিশেষ প্রার্থনার সাক্ষাতকারে যেতে হবে। দামোদরের প্রচারের জন্য আমার শুভেচ্ছা ও আশীর্বাদ। যশোদা দামোদর মতি রস্তু!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন