Text Size

২০২১১০১৪ শ্রীল প্রভুপাদ আসছেন – সম্প্রদায় সম্মেলনে বার্তা

14 Oct 2021|Bengali|Public Address|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।।
নমস্তে স্বারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে।
নির্বিশেষ-শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- 

সম্প্রদায়বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মতাঃ।
সাধনৌঘৈর্ন সিধ্যন্তি কোটীকল্পশতৈরতি।।
অতঃ কলৌ ভবিষ্যন্তি চত্বারঃ সম্প্রদায়িনঃ।
শ্রী-ব্রহ্ম-রুদ্র-সনকা বৈষ্ণব্য ক্ষিতিপাবনাঃ।।
চৎবরশ তে কলৌ ভাব্যহী উত্কলে ।
পুরুষোত্তমততঃ কলৌ ভবিষ্যন্তি ।।

আমি বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের নেত্রীদের বক্তৃতা প্রদানের জন্য ধন্যবাদ জানাতে চাই। বিশেষত পদ্ম পুরানে বলা হয়েছে যে, কোন মন্ত্র যদি এই চার সম্প্রদায় থেকে গৃহীত না হয় — শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় অর্থাৎ রামানুজা সম্প্রদায়, মাধ্বাচার্য সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায় ও বল্লভাচার্য সম্প্রদায়, তাই এই চার সম্প্রদায়কে এই অনুষ্ঠানে আনা হয়েছে, শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে তিনি প্রত্যেক সম্প্রদায় থেকে দুটি বিষয় গ্রহণ করেছেন, মাধব থেকে জ্ঞানতত্ত্ব এবং মায়াবাদীদের নির্বিশেষবাদ কেবল অদ্বৈত তত্ত্ব খণ্ডন বিষয়টি গ্রহণ করেছেন, আর শ্রীকৃষ্ণের বিগ্রহ হচ্ছে নিত্য। রামানুজ সম্প্রদায় থেকে তিনি দুটি অংশ গ্রহণ করেছেন — ভক্তি কর্ম ও জ্ঞান দ্বারা দূষিত নয়, এবং ভাব হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণের প্রতি সর্বোচ্চ নির্ভরতা। নিম্বার্ক আচার্যের থেকে তিনি যে দুটি বিষয় গ্রহণ করেছেন, তা হল কৃষ্ণের সাথে শ্রীমতি রাধারানীর শরণ গ্রহণ ও গোপীভাবের সর্বোচ্চ ভাব গ্রহণ। 

আমরা হচ্ছি ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়ের, যার অর্থ ব্রহ্মা থেকে নারদ, ব্যাস এবং মাধ্ব হয়ে এই পরম্পরা মাধ্ব থেকে জয়তীর্থ এবং মাধবেন্দ্র পুরী পর্যন্ত এসেছে এরপর মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরি ও চৈতন্য মহাপ্রভু । প্রত্যেক সম্প্রদায়ের ব্রহ্ম সূত্র, বিশিষ্ট অদ্বৈত, শুদ্ধ অদ্বৈত, দ্বৈত দৈত্য, শুদ্ধ অদ্বৈতের উপর নির্দিষ্ট টিকা আছে, চৈতন্য মহাপ্রভু অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব প্রকাশ করেছেন। তারা প্রশংসা করছিলেন যে সমগ্র বিশ্বে বৈষ্ণব তত্ত্ব প্রচার করা কত কঠিন আর সেটি সম্পূর্ণ হয়েছে কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক এবং তারা তার প্রশংসা করেছে যে কিভাবে সমগ্র বিশ্বের বিভিন্ন অংশে হরে কৃষ্ণ এবং হরে রাম এই পবিত্র নাম শ্রবণ হচ্ছে, শ্রীচৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার পবিত্র নাম সমগ্র বিশ্বের প্রতি নগর ও গ্রামে কীর্তিত হবে  ও উচ্চারিত হবে। শ্রী সম্প্রদায়ের অন্ডাল, পবিত্র নাম জপ করছিলেন। আমার মনে হয় সকল সম্প্রদায়ে কোন না কোনভাবে তারা তা করে, হরিনাম জপ করে। তাই তাদের সকলকে একত্রিত করে তাদের থেকে এই সুন্দর বর্ণনা শ্রবণ করা অত্যন্ত শুভ। আমরা শ্রবণ করেছি শ্রীরামান দিকশিতালু গারু, চেন্নাই থেকে জেয়ার স্বামী ও প্রফেসর বসুধা নারায়ণাণের থেকে। রুদ্র সম্প্রদায় থেকে আমরা দারকেশ লালাজি মহারাজ এবং শ্রী শ্রীমৎ ব্রজরাজাজি মহারাজের থেকে, নিম্বার্ক সম্প্রদায় থেকে আমরা শুনেছি শ্যাম শরণ দেবাজী মহারাজ ও ডক্টর ব্রহ্মচারী শরণের থেকে। মাধব সম্প্রদায় থেকে আমরা পূজ্যশ্রী বিশ্বপ্রিয় তীর্থ স্বামী, যিনি বর্তমানে আদ্যারূ মঠের পেরিয়ারু স্বামী এবং এছাড়াও আমরা পেজাবর মঠের পূজ্যশ্রী বিশ্বপ্রসন্ন তীর্থের থেকে শ্রবণ করেছি, ইনস্টিটিউট অফ বৈষ্ণব স্টাডিজ-এর কৃষ্ণ অভিষেক ঘোষের থেকেও শ্রবণ করেছি, তিনি আমাদের ব্রহ্ম-মাধব-গৌড়ীয় সম্প্রদায়ের। আমরা এই সকল ভক্তদের থেকে শ্রবণ করতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এই সকল মহান বৈষ্ণব, বৈষ্ণবীদের এবং গৌরাঙ্গ দাস যিনি এই সবকিছু নজর রেখেছিলেন, তাকে ধন্যবাদ জানাই। আমি এখন শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামীকে কিছু বলার অনুরোধ করছি।  হরে কৃষ্ণ! 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী (27/6/2023)
Verifyed by
Reviewed by

Lecture Suggetions