Text Size

২০২১১০০৩ প্রশ্ন-উত্তর পর্ব

3 Oct 2021|Duration: 01:08:31|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

অরুণকান্তি গৌরাঙ্গ দাস (বাংলা):- শাস্ত্রে বর্ণনা আছে সেই শিষ্য সব থেকে উন্নত যে নিজের সমস্যার কথা গুরুদেবকে বলে না, তাহলে শিষ্য কি কোন সমস্যার সমাধানের জন্য আপনার কাছে প্রশ্ন করতে পারবে না

জয়পতাকা স্বামী:- গুরু হচ্ছেন আধ্যাত্মিক প্রশ্নের উত্তর প্রদানের জন্য। পারমার্থিক প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু শিষ্য যদি কোনো জাগতিক উপদেশ চায় যে কোন শেয়ার বাজার ক্রয় করা উচিত, কোন ঘোড়াটি পণ রাখা উচিত, কোন লটারির টিকিট ক্রয় করা উচিত, এই সমস্ত বিষয়গুলি গুরুর দেখার বিষয় নয় এবং এর দ্বারা আমাদের নিয়ম ভঙ্গও হয়।  তাই তোমার যদি কোন পারমার্থিক প্রশ্ন থাকে, তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো। তোমাকে তোমার কার্য এমনভাবে করতে হবে, যাতে তা কৃষ্ণভাবনাময় হয়। 

চন্দন হাজারিকা:- শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীমতি রাধারানীর ভাব গ্রহণকারী স্বয়ং কৃষ্ণ, তাহলে তিনি কিভাবে কংশ বধ করার সময়ের যে ভাবরস সেটি অনুভব করতে পারছেন

জয়পতাকা স্বামী:- তিনি সবথেকে বেশি রাধা এবং কৃষ্ণের লীলা পছন্দ করেন, কিন্তু আমরা দেখি যে গদাধর প্রভু হচ্ছেন রাধারানীর অবতার, তিনি ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজের লীলা পড়তেন ও তাতে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দ অনুভব করতেন। তাই যা কিছু কৃষ্ণলীলার দ্বারা প্রকাশিত হয়েছে, স্বাভাবিকভাবেই সেগুলি শ্রীচৈতন্য মহাপ্রভু  পছন্দ করতেন। 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী (26/6/2023)
Verifyed by
Reviewed by

Lecture Suggetions