মুকম করোতি বাচালম পংগুম লংঘায়তে গিরিম
য়ত্-কৃপা তম অহম বন্দে শ্রী-গুরুম দিন-তারণম্
পরমানন্দম মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম
হরিঃ ওঁ তৎ সৎ!
জয়পতাকা স্বামী:- আমি দেখছি যে মায়াপুর চন্দ্রদ্বয় মন্দিরে বিশেষ ভক্তরা আছেন এবং আপনারা এসেছেন, আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুনলাম যে মায়াপুরে অনেক ভক্তিবৃক্ষ দল আছে এবং আপনারা সব দলের থেকে এই সম্মেলনে, সমবেত অনুষ্ঠানে এসেছেন। আমি আশা করছি যে আপনাদের মায়াপুর ভালো লাগবে এবং আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। এই নবদ্বীপ ধাম শ্রীমতি রাধারানী সৃষ্টি করেছেন, এখানে কৃষ্ণ বলেছেন যে নবদ্বীপ ধাম বৃন্দাবন ধামের থেকে অভিন্ন। আপনারা মায়াপুর নবদ্বীপ ধামে এসেছেন এবং এখানে আপনারা যাই সেবা করবেন তার ১০০০ গুন ফল পাবেন। হরিবোল! নামহট্ট এবং ভক্তিবৃক্ষ এগুলির পরিচালনা করছে, তা শুনে আমি খুবই খুশি হয়েছি।
চৈতন্য মহাপ্রভু ইচ্ছা করেছেন যে, “ভারত–ভূমিতে মনুষ্য–জন্ম হৈল যার। জন্ম সার্থক করি’ কর পর–উপকার॥” চৈতন্য মহাপ্রভু নদিয়া জেলার ছিলেন। এই শিক্ষা দিয়া সব নদীয়া ফিরছে নেচে গৌর নিতাই। আপনারা নদীয়া বা নবদ্বীপ থেকে আসছেন, তাই আমি খুবই খুশি।
এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবা করি। আজকে হচ্ছে ইন্দিরা একাদশী, আজ হচ্ছে হরিবাসর তিথি, আপনারা এই একাদশী তিথিতে এসেছেন এই কারণে আপনারা চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা পাবেন। আমি আশা করি যে আপনারা সকলেই চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের প্রসার করবেন। আমাদের পরম গুরু ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, “প্রান আছে যার সেই হেতু প্রচার” এখন সাধারণ মানুষ মনে করে যে তারা হচ্ছে এই দেহ এবং দেহের সন্তুষ্টি হচ্ছে তাদের লক্ষ্য। কিন্তু আমরা যদি কৃষ্ণ বা গৌরাঙ্গের প্রীতিবিধান করি, তাহলে আমরা সুখী হতে পারব, কারণ আমরা হচ্ছি কৃষ্ণের অংশ। তাই কৃষ্ণ যদি খুশি হন, তাহলে আমরা খুশি হব।
আমি মথুরেশ প্রভু, যিনি ভক্তিবৃক্ষ পরিচালনা করছেন, তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আশা করি যে স্বামী, স্ত্রী, মহিলা, পুরুষ সবাই কৃষ্ণ সেবা করবে।
আমি শ্রীল প্রভুপাদের ব্যাস পূজা তিথিতে চেন্নাইতে একটি নাটক দেখেছিলাম, যা কিছু ভক্তিবৃক্ষের ভক্তরা করেছিল। সেখানে একটি নাটক হয়েছিল যাতে ছোট মেয়ে ও ছেলে ছিল। দুজন ছিল যমদূত এবং যমরাজ ছিল। যমদূতরা যমরাজের কাছে অভিযোগ করছিল যে, “আমরা তাদেরকে যমালয়ে নিয়ে আসতে চাই, কিন্তু প্রত্যেকে হরিনাম করছে, তাই আমরা কাকে নিয়ে আসব? তাদের গৃহে মন্দির আছে এবং সব সময় তারা কৃষ্ণের নাম কীর্তন করছে। তাই আমাদের চাকরি এখন বিপদের মুখে। আমরা এটা করতে সক্ষম হচ্ছি না, তাদের সবার কৃষ্ণ প্রসাদ আছে এবং তাদের গৃহে শ্রীমদ্ভাগবত আছে, তাই আমরা কাউকেই নিয়ে আসতে পারছি না। আমি আশা করি এইভাবে যমদূতরা আমাদের গৃহে আসবে না এবং আমাদের গৃহে কৃষ্ণ নাম, কৃষ্ণ শিক্ষা এবং কৃষ্ণ প্রসাদ থাকবে।
আমি রাধা গোবিন্দ দাস, মথুরেশ দাসের প্রতি মানুষদের এই পথে নিয়ে আসার জন্য কৃতজ্ঞ। আমি এখন চৈতন্য লীলা ক্লাস দেবো, তাই আমি এখানে আমার কথা শেষ করব। হরিবোল! রাধা কৃষ্ণে মতি রস্তু!
Lecture Suggetions
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ