Text Size

২০২১০৯২৫ প্রশ্ন-উত্তর পর্ব

25 Sep 2021|Duration: 01:11:02|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

 ললিতাঙ্গী রাধা দেবী দাসী:- আমরা কখন রাধাকৃষ্ণ এবং গোপিদের লীলাসমূহ পড়তে পারি

জয়পতাকা স্বামী:- চৈতন্য-চরিতামৃতে রাসলীলার কিছু বর্ণনা প্রদান করা হয়েছে। কেউ যদি তা শুনে জড় জাগতিক কাম চিন্তায় বিচলিত হয়, তাহলে তারা রাধা কৃষ্ণের রাসলীলা শ্রবণের জন্য প্রস্তুত নয়। যদি পূর্ব আচার্যগণের কোন গ্রন্থ পড়া যাবে সেই বিষয়ে বলতে হয়, তাহলে দেখো সব গ্রন্থ এক নয়। শ্রীল প্রভুপাদ রূপ গোস্বামী কর্তৃক বিরোচিত ভক্তিরসামৃতসিন্ধু অনুবাদ করেছেন, সেটি পড়া সঠিক। এছাড়া উপদেশামৃত আমাদের পূর্ব আচার্যদের দ্বারা প্রদত্ত। চৈতন্য-চরিতামৃত আমাদের পূর্ব আচার্যদের দ্বারা প্রদত্ত। যেহেতু এতে রাধা কৃষ্ণের গুহ্য লীলাসমূহ প্রদান করা হয়েছে, তাই নতুন ভক্ত থাকাকালীন কারো এইসব গ্রন্থ অধ্যয়ন থেকে বিরত থাকা উচিত। তোমাকে প্রথমে শ্রীমদ্ভাগবতম পড়তে হবে, তারপর তুমি যদি বিক্ষুব্ধ না হও, তাহলে সেই গুহ্য লীলা অধ্যয়ন করতে পারো। 

শান্তগোপী দেবী দাসী (তামিল):- নবদ্বীপে বৃন্দাবনের কিছু লীলাস্থলী প্রকাশিত হয়েছে, যেমন রাধাকুণ্ড। একইভাবে, চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন পরিক্রমায় আমরা যেসব লীলাস্থলীর কথা জানতে পারি, সেগুলিও কি নবদ্বীপে বিরাজিত আছে? 

জয়পতাকা স্বামী :- শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধারানীকে বলেছিলেন যে বৃন্দাবনের দ্বাদশ বন নবদ্বীপ ধামে প্রকাশিত হবে। কিন্তু আমরা হয়তো তা জানতে পারি বা নাও জানতে পারি যে সেগুলি কোথায়। একইভাবে, বৃন্দাবনের বিভিন্ন লীলাস্থলী নবদ্বীপে প্রকাশিত হয়েছে এবং কৃষ্ণ বলেছেন যে সেই সব লীলাস্থান এখানে থাকবে, কিন্তু আমরা সেই সম্পর্কে জানি না। লীলাস্থলী আছে কিন্তু আমরা এখনো সেগুলি খুঁজে পাইনি।  

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 17/7/2023
Verifyed by
Reviewed by

Lecture Suggetions