২০২১০৮০১ ভক্তিশাস্ত্রী কোর্সে উত্তীর্ণ জাপানী ভক্তদের উদ্দেশ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদত্ত বার্তা
নিন্মোক্ত প্রবচনটি শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ ১লা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দে জুমের মাধ্যমে শ্রীধাম মায়াপুর, ভারতে প্রদান করেছেন।
শ্রীল জয়পতাকা স্বামী : আমি শ্রীল প্রভুপাদকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি অত্যন্ত আনন্দিত যে ১৬ জন জাপানী ভক্ত তাদের ভক্তি শাস্ত্রী কোর্স সম্পন্ন করেছেন। শ্রীল প্রভুপাদের এটা ইচ্ছা ছিল যে আমরা যেন তার গ্রন্থ অধ্যয়ন করি। আমারও ভক্তি শাস্ত্রী ডিগ্রি আছে, আমি এখন ভক্তিবৈভব কোর্স করছি। আমি শুনেছি যে কেশবি দেবী দাসী ভক্তিবেদান্ত কোর্স সম্পন্ন করেছেন। আমরা আশা করি যে জাপানী ভক্তরা শ্রীমদ্ভাগবতম অধ্যয়ন চালিয়ে যাবেন। আমরা শ্রীমদ্ভাগবতের জন্য ভাদ্র পূর্ণিমা উৎসবের শুভ সূচনা করেছি। যাইহোক, আপনারা যারা ভক্তিশাস্ত্রী করলেন আমি তাদের সকলের জন্য খুবই আনন্দিত। রাধালীলা দেবী দাসী কি এই ভক্তিশাস্ত্রীর একজন শিক্ষার্থী ছিলেন? (হ্যাঁ), আপনারা সকলেই আমাদের অত্যন্ত প্রিয়। আমি জানি না ঠিক কি বলব, এটা একটা ঐতিহাসিক সাফল্য। আসলে, সকলে এখন টোকিওর ওপর নজর রেখেছে অলিম্পিক উপলক্ষে। কিন্তু ভক্তিশাস্ত্রী একটা স্বর্ণপদকের থেকেও অধিক গুরুত্বপূর্ণ। ভক্তিশাস্ত্রী করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হবেন, এটা এক মহৎ প্রাপ্তি। মানুষ প্রচন্ড পরিশ্রম করে কোন ক্রীড়াক্ষেত্র, সাঁতার বা অন্য কোন ক্ষেত্রে শ্রেষ্ঠতা লাভ করার জন্য, কিন্তু তাদের সেইসব প্রাপ্তি সত্ত্বেও তারা বারংবার জন্ম-মৃত্যুর চক্র অতিক্রম করতে পারে না। কিন্তু ভক্তিশাস্ত্রীর মাধ্যমে, ভগবদ্গীতা ও ভাগবত অধ্যয়নের মাধ্যমে আপনারা অবর্ণনীয় সুফল প্রাপ্ত হতে পারেন। এমনটা বলা হয়েছে যে—যদি এই সকল দিব্য গ্রন্থ আপনার কাছে থাকে, তাহলে পরমেশ্বর ভগবান আপনার গৃহ পরিদর্শনে আসেন। আর এখন এই সকল গ্রন্থ জাপানী ভাষাতেও উপলব্ধ, সেটাও আরেক চমৎকার সাফল্য। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে তাঁর গ্রন্থসমূহ যেন বিশ্বের সব ভাষায় উপলব্ধ হয়। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনের বিস্তারিত হবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আসলেই এই সকল গ্রন্থ অধ্যয়ন করছেন। আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনাদের এই মহান তপস্যায় আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে আমি তা করতে প্রস্তুত। আমি কেশবি দেবী দাসীর কাছে কৃতজ্ঞ যে উনি জাপানী ভাষায় এই শিক্ষা দান করছেন। আমি আশা করি উনি এটা অব্যাহত রাখবেন।
Lecture Suggetions
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ