মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
লক্ষ্মী রাধা দেবী দাসী:- যদি কোন ভক্ত অন্য ভক্তকে ক্ষমা করতে না চায় ও ভগবানের সেবায় সহযোগিতা করতে না চায়, তাহলে তার কি করা উচিত?
জয়পতাকা স্বামী:- এইরকম হয়েছিল যখন শচীমাতা অদ্বৈত আচার্যের শ্রীপাদপদ্মে অপরাধ করেছিলেন। অদ্বৈত আচার্য এটি মানতে চাইছিলেন না যে শচীমাতা তার প্রতি কোনো অপরাধ করতে পারেন, তখন তিনি শচীমায়ের মহিমা কীর্তন করতে শুরু করেন ও মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু শচীমাতাকে অদ্বৈত আচার্যের শ্রীচরণপদ্ম থেকে ধুলি নিতে বলেছিলেন আর সেইভাবে তিনি ক্ষমা প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু যদি কোন বৈষ্ণব তোমায় ক্ষমা না করেন, তাহলে কোনভাবে তার চরণধুলি পেতে চেষ্টা করো।
উমা দেবী:- যদি কোন বৈষ্ণব অন্য কোন ভক্ত সম্পর্কে কোন কিছু খারাপ বলতে চায় ও আমি যদি তা শুনতে না চাই, তাহলে তা কি সেই বৈষ্ণবের প্রতি অপরাধ হবে?
জয়পতাকা স্বামী:- যদি কেউ কোন বৈষ্ণব সম্পর্কে সমালোচনামূলক কথা বলে, তাহলে আমাদের সেই স্থান বা সেই বিষয়ে কথা বলা ছেড়ে দেওয়া উচিত। দয়া করে নিন্দা করবে না। যদি তুমি সেই স্থান বা সেই বিষয়ে কথা বলা ছেড়ে আসতে না পারো, তাহলে পরে তুমি সেই বৈষ্ণবের কাছ থেকে ক্ষমা পেতে পারো।
অন্তিম প্রভু:- আমরা কখনও কখনও এমন কিছু ব্যক্তির সঙ্গ করি যারা ভক্ত ও অভক্ত দুজনের বিষয়েই সমালোচনামূলক। তারা হয়ত আমাদের বন্ধু, প্রতিবেশী, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন। এই সমস্ত ব্যক্তিদের সাথে কিভাবে সঙ্গ করবো ও কিভাবে তাদেরকে কৃষ্ণভাবনামৃতে উৎসাহিত করতে পারব? দয়া করে বলুন।
জয়পতাকা স্বামী:- যদি তারা কোন বৈষ্ণবের নিন্দা করতে শুরু করে, তাহলে তুমি তাদেরকে এই লীলা সম্পর্কে বলতে পারো যে কিভাবে কোনো ভক্তের নিন্দা করা অত্যন্ত বিপজ্জনক। কারণ যেহেতু তারা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই তারা কোন বৈষ্ণবের সমালোচনা বা নিন্দা করলে তোমার সেই কথায় প্রতিবাদ করা উচিত।
অখিল, ইন্দোর, ভারত:- যেমন আপনি উল্লেখ করলেন যে বৈষ্ণব অপরাধ অত্যন্ত বিপজ্জনক এবং যেই বৈষ্ণবের প্রতি অপরাধ হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে বা তার সেবা করে সেই অপরাধ মুক্ত হতে হয়। তাই যদি আমরা না জানি যে কোন বৈষ্ণবের প্রতি অপরাধ হয়েছে, তাহলে আমাদের কি করণীয়?
জয়পতাকা স্বামী:- এটি হয়েছিল শ্রীল রূপ গোস্বামীর সাথে, তাঁরা শ্রীমদ্ভাগবতম পড়ছিলেন এবং ভাবে বিভোর হয়ে হাসছিলেন। সেই সময় এক বিকলাঙ্গ ভক্ত তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি ভেবেছিলেন যে তারা তাকে দেখে হাসছে। তাকে দেখে উপহাস করছে। তখন সেই সময় রূপ গোস্বামীর ভক্তিভাব বন্ধ হয়ে যায়, তিনি ভাবছিলেন কিভাবে কার প্রতি তার অপরাধ হয়েছে? তাই সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন, সনাতন গোস্বামী বলেছিলেন, “তুমি এক বড় মহাভোজের আয়োজন কর এবং সকল বৈষ্ণবদের নিমন্ত্রণ কর, তাতে যে বৈষ্ণব আসবেন না তুমি নিশ্চিতভাবে জানবে যে তার প্রতি তোমার অপরাধ হয়েছে। তাই আমি জানিনা এটা যুক্তিসিদ্ধ প্রশ্ন নাকি, তবে আমি দেখেছি যে কিছু ভক্তরা মন্দিরের বাইরে বিভিন্ন জুতা থেকে ধূলি নেয়। আমার মনে হয় সেইভাবে তারা সকল ভক্তদের শ্রীচরণপদ্মের ধূলি নিতে চায়।
লালিতাঙ্গী রাধা দেবী দাসী:- কোন বক্তব্য কোনো ভক্তের সাথে অমত হওয়া এবং তার সমালোচনা করা ও তার প্রতি অপরাধের এই তিনটি বিষয়কে আলাদা করে?
জয়পতাকা স্বামী:- যদি তোমার সিদ্ধান্ত কোনটি কৃষ্ণকে সবথেকে বেশি খুশি করবে তার উপর ভিত্তি করে হয়, তাহলে ঠিক আছে। আমাদের কোনো ব্যক্তিকে আক্রমণ করা বা তার সমালোচনা করার বিষয়ে জড়িত হওয়া উচিত নয়।
বাংলা প্রশ্ন:- অনেক সময় আমরা বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলি, আর সেই বৈষ্ণবের নিকট প্রত্যক্ষভাবে ক্ষমাও চাইতে পারি না কিন্তু খুব অনুতাপ হয়। এমতাবস্থায় অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার বা প্রায়শ্চিত্ত করার উপায় কি?
জয়পতাকা স্বামী:- যদি মনে করো একটা বৈষ্ণব অপরাধ হল, তখন ওই বৈষ্ণব থেকে ক্ষমা পেতে হয়। তাহলে অপরাধের ক্ষমা হয়ে যাবে। এরকম বলতে হয় যে আমি জানিনা জ্ঞাত অজ্ঞাতভাবে কত অপরাধ করে ফেলি, আমাকে ক্ষমা করুন। প্রভুপাদের কাছে শেষ দিনে দেখা করছিলেন ওনার সব গুরু ভাই, তিনি তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন যে প্রচার জন্য আমি হয়ত অনেক কিছু বলেছি, তো আমাকে ক্ষমা করুন।
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ