মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
সত্যরাজ গোবিন্দ দাস:- এখন কি আমরা কোথাও অচ্যুত শাক খুঁজে পেতে পারি?
জয়পতাকা স্বামী:- আমি ভাবছিলাম যে মায়াপুরে আমাদের একটি শাক দিয়ে উৎসব করা উচিত, যাতে আমরা বিভিন্ন ধরনের শাক প্রদর্শন করতে পারি। আমি জানিনা আমেরিকাতে কি কি শাক পাওয়া যায়। কিন্তু এখানে মায়াপুরে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। হেলেঞ্চা শাক পদ্মপুকুরের উপরে হয়। তোমাদের ওখানে আমেরিকাতে যেখানেই পদ্মপুকুর থাকবে, সেখানেই তোমরা হেলেঞ্চা শাক চাষ করতে পারো। রাশিয়াতেও!
লক্ষী রাধা দেবী দাসী:- আপনি সাম্প্রতিক একটি প্রবচনে উল্লেখ করেছেন যে পরিবারে যদি কোন শুদ্ধ ভক্ত থাকে, তাহলে চৌদ্দপুরুষ উদ্ধার প্রাপ্ত হয়। তাই যদি শিশুরা ভক্ত না হয়ে স্মার্ত ব্রাহ্মণ হয় যেমন অদ্বৈত আচার্যের পুত্রদের মতো, তাহলে তারাও কি মুক্তিপ্রাপ্ত হয়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবে?
জয়পতাকা স্বামী:- তোমাকে একজনকে শুদ্ধ ভক্ত বানাতে হবে। যদি তোমার দুই শিশু থাকে, তাহলে একজনকে শুদ্ধ ভক্ত কর।
মারিনা, ক্রাস্নোদার, রাশিয়া:- হরে কৃষ্ণ গুরুদেব! আমি কি সন্ন্যাসের প্রতিজ্ঞা নিতে পারি? আমি এই সম্পর্কে আপনাকে একটি চিঠি লিখেছি। আপনার শ্রীচরণপদ্মের করুণাসিন্ধু প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ!
জয়পতাকা স্বামী:- সন্ন্যাস মহিলাদের জন্য নয়। মহিলাদের সাধারণত তাদের পিতা, স্বামী এবং জ্যেষ্ঠ পুত্রের দ্বারা সুরক্ষিত থাকার কথা, যদি কোন মহিলা একা সন্ন্যাসী হয়ে ভ্রমণ করে, তাহলে সে হয়ত নির্যাতিত হতে পারে। তাই তাকে সর্বদা সুরক্ষিত থাকতে হবে।
দিব্যঙ্গি ললিতা দেবী দাসী:- আপনি কি কৃপা করে আমাদের বলতে পারবেন যে ইন্দ্রিয়তৃপ্তি সাধনের জন্য প্রসাদ গ্রহণ করার মনোভাবের পরিবর্তে, প্রসাদ গ্রহণের সময় কিভাবে যথাযথ মনোভাব রাখা যেতে পারে?
জয়পতাকা স্বামী:- শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি তা প্রদর্শন করেছেন। তিনি তাঁর প্রণাম নিবেদন করেছিলেন, মহাপ্রসাদ প্রদক্ষিণ করেছিলেন এবং গভীর শ্রদ্ধাসহকারে তা গ্রহণ করেছিলেন। আমি এর থেকে আর বেশি কি বলতে পারি?
তামিল প্রশ্ন:- বাঁধাকপি কি শাক? ধনেপাতা, পুদিনা পাতা, কারি পাতা কি শাক হিসেবে গণ্য করা হয়? এছাড়াও কিছু শাক কেবল বাংলায় পাওয়া যায়, তামিলনাড়ুতে তা পাওয়া যায় না। তাই সেগুলি চৈতন্য মহাপ্রভুকে কিভাবে নিবেদন করা যাবে?
জয়পতাকা স্বামী:- তুমি শাক চাষ করতে পারো। সেই বীজ নিতে পারো। আমি জানি না এটি শাক নাকি, তুমি হয়ত এটিকে শাকের মতো রন্ধন করতে পারো। তবে আমি জানি না বাঁধাকপিকে শাক হিসেবে গণ্য করা হয় নাকি। কারি পাতা হচ্ছে এক ধরনের মসলা এবং ধনেপাতা এগুলি হচ্ছে বিভিন্ন সবজির পাতা ও এইরকম হয়তো কিছু শাক তামিলনাড়ুতে আছে এবং সেখানে পটল ও কুমড়োর পাতা আছে। আমরা হয়তো ভক্তদের কে বিভিন্ন ধরনের সাঁকের একটি তালিকা প্রস্তুত করতে বলতে পারি এবং তাতে দেখতে পারি যে তামিল ভক্তদের জন্য তামিলনাড়ুতে কোন কোন শাক পাওয়া যায়।
মথুরা লীলেশ্বরী দেবী দাসী, গীতা নগরী, আমেরিকা:- হরে কৃষ্ণ গুরু মহারাজ! এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আমাদের শিশুদের গুরুকুল বা গৃহ বিদ্যালয় বা ভক্তদের দ্বারা পরিচালিত বিদ্যালয়ে ছাড়া অন্যান্য বিদ্যালয়ে পাঠানো উচিত কি না? যেই স্থানে কোন ভক্তদের দ্বারা পরিচালিত বিদ্যালয় বা গুরুকুল নেই, সেক্ষেত্রে আমাদের শিশুদের গৃহে কৃষ্ণভাবনামৃতের শিক্ষা দেওয়ার সাথে সাথে কর্মী দ্বারা পরিচালিত স্কুলে পাঠানো কি ঠিক হবে?
জয়পতাকা স্বামী:- আমার মনে হয় তোমাকে সেই বিদ্যালয়টি দেখতে হবে। দেখো যে সেখানকার পরিস্থিতি কি। আমার এক দক্ষিণ আমেরিকান শিষ্যার মেয়ে স্কুলে গিয়েছিল এবং দুর্ঘটনাক্রমে তার খাবার আমিষ খাবারের সাথে বদলি হয়ে গিয়েছিল। সে বিদ্যালয়ে গিয়ে অভিযোগ করেছিল, তখন ছিল কার্তিক বা দামোদর মাস। তাই সেই বিদ্যালয়ের কর্তৃপক্ষ বলেছিল যে আপনি সকল ছাত্র-ছাত্রীদের জন্য দ্বীপ নিবেদনের ব্যবস্থা করতে পারেন, তাই তারা সকল ছাত্র-ছাত্রীদের জন্য যশোদা দামোদরের প্রতি দ্বীপ নিবেদনের ব্যবস্থা করেছিল। অতএব তুমি দেখতে পারো যে এটি কি ধরনের বিদ্যালয়। এটি কোন সীমাবদ্ধ বিদ্যালয়ে নাকি! তবে এই বিষয়ে বলা কঠিন। আমি জানিনা তুমি একজন সন্ন্যাসীকে এই সব কিছু জিজ্ঞেস করছ কেন? তোমার গৃহস্থদের জিজ্ঞেস করা উচিত!
প্রশ্ন:- যেমন অচ্যুতনন্দ অদ্বৈত আচার্যের যোগ্য সন্তান ছিলেন ও তিনি চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছিলেন। অদ্বৈত আচার্যের কি অন্যান্য অযোগ্য সন্তান ছিল?
জয়পতাকা স্বামী:- তার ৬ পুত্র ছিল। ৩ জন ছিল ভক্ত এবং ৩ জন ছিল স্মার্ত।
Lecture Suggetions
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ