Text Size

২০২১০৬০৬ ভক্তি-বৈভবের প্রশ্ন-উত্তর পর্ব

6 Jun 2021|Duration: 01:29:50|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ 

বাংলা প্রশ্ন:- আমার প্রশ্ন হচ্ছে অনেক সময় পিতা-মাতার সাথে সন্তানের মনোমালিন্য হয় বা সন্তানের কোন আচরণে মা-বাবা কষ্ট পেয়ে থাকেন, কিন্তু একটা সময় মা-বাবা সন্তানকে ক্ষমা করে দেয়। যখন সন্তান মা-বাবাকে কষ্ট দেয় তখন কি তার বৈষ্ণব অপরাধ হয়ে যায়

জয়পতাকা স্বামী:- এই প্রশ্ন ঠিক এই শ্লোক অনুযায়ী নয়। মা-বাবা যদি বৈষ্ণব হয়, বৈষ্ণব অপরাধ হবে। যদি তারা বৈষ্ণব নাই, বৈষ্ণব অপরাধ নাই মা-বাবার অপরাধ। সে যদি মা-বাবা কৃষ্ণের সেবায় বাঁধা দেয়, সেটা কৃষ্ণ রক্ষা করবেন। 

স্প্যানীশ প্রশ্ন:- এই প্রথমবার আমি আপনার ক্লাসে এসেছি। আমি আপনার আশীর্বাদ পেতে চাই। আমি দীক্ষা নিতে চাই। আমাকে কৃপা করে গ্রহণ করুন। 

জয়পতাকা স্বামী:- ঠিক আছে! তুমি আমার অফিসে চিঠি লিখতে পারো। 

ভাগ্যশ্রী সাহা:- আমরা দেখি যে গৌরাঙ্গ লীলার সকল ভক্তগণই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পর্ষদ। আমার প্রশ্নটি হচ্ছে রাজা এত কৃপা পেয়েছিলেন এবং ভগবান তার সাথে এক মধুর লীলা করেছিলেন, তাই কৃষ্ণ লীলায় রাজা প্রতাপ রুদ্র কে ছিলেন?  

জয়পতাকা স্বামী:- রাজা প্রতাপরুদ্র কৃষ্ণ লীলায় কে ছিলেন তা জানার জন্য তোমাকে গৌরগণোদ্দেশ দীপিকা পড়তে হবে। এখন আমাদের কাছে সেই বইটি নেই।  

ত্রিলোকিনী সখী দেবী দাসী:- প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রের সাথে সাক্ষাৎ করেন নি, কিন্তু এখন আমরা দেখছি যে তিনি রাজাকে আলিঙ্গন করছেন আপনি কি কৃপা করে এই লীলার পিছনে অন্তর্বর্তী কারণ বলতে পারবেন? আপনার কৃপা জন্য ধন্যবাদ। 

জয়পতাকা স্বামী:- গৌরগণোদ্দেশ দীপিকাতে উল্লেখ আছে যে রাজা প্রতাপরুদ্র হচ্ছেন রাজা ইন্দ্রদুম্ন। অতএব চৈতন্যলীলায় রাজা ইন্দ্রদুম্ন কৃপা প্রাপ্ত হয়েছিলেন। 

এখন আমি আমার ভক্তিবৈভব নিবন্ধের অংশ হিসেবে একটি সংক্ষিপ্ত পাঠ দেব। তারপর আমি আমেরিকার ভক্তদের দর্শন করব। 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 21/7/2023
Verifyed by
Reviewed by

Lecture Suggetions