Text Size

২০২১০৬০৩ প্রশ্ন-উত্তর পর্ব

3 Jun 2021|Duration: 00:06:16|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

ভাগ্যশ্রী সাহা:- গুরুমহারাজ এখানে পুণ্ডরিক বিদ্যানিধি তার ভুল বুঝতে পেরেছিলেন যখন ভগবান তাকে স্বপ্নে দণ্ড দেওয়ার লীলা করলেন তখন। আমি কত ভুল করি না চাওয়া সত্ত্বেও এবং আমি আমার এত ভুল কখনও বুঝতে পারিনা, তাহলে প্রতি মুহূর্তে আমার আপনার ও কৃষ্ণের প্রতি কিরকমভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত যাতে আপনারা আমায় অধম ভেবে ক্ষমা করেন? 

জয়পতাকা স্বামী:- আমার ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করা উচিত যে আমরা অসীম অপরাধ জ্ঞাত অজ্ঞাতভাবে করি, তার জন্য আমাকে ক্ষমা করুন। 

কেয়া রাণী, শ্যামদেশ:- কখনও কখনও আমরা শুনি যে অভক্তরা ভক্তদের বা আমাদের আন্দোলনের নিন্দা করে। কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে থাকি যখন আমরা তাদের সাথে থাকতে পারি না, সেই রকম পরিস্থিতিতে আমাদের কি করনীয়? যেহেতু তাদের শব্দ হয়তো অন্যদের উপর খারাপ বা অনেক বড় প্রভাব ফেলে। দয়া করে বলুন। 

জয়পতাকা স্বামী:- এই ক্ষেত্রে তিনটি বিকল্প আছে: যেমন সতী দেবী, তুমি তৎক্ষণাৎ নিজেকে ভস্মীভূত করে দিতে পারো, বা যদি সেটি সম্ভব না হয় তাহলে তুমি এর বিরোধ করতে পারো ও সেই ব্যক্তিকে পরাস্ত করতে পারো, অথবা যদি সেটিও সম্ভব না হয় তাহলে তুমি সেই স্থান ছেড়ে চলে যাও। 

শ্যাম মুরলী দাস:- আমরা জানি যে পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছেন বৃষভানু মহারাজের প্রকাশ, তাই তিনি হচ্ছেন জগন্নাথের পিতা। তাই তাকে চাপড় মারা বা দন্ড দেওয়া — এটা কি যথাযথ বা সঠিক?  

জয়পতাকা স্বামী:- এমনকি যদি আমরা শ্রীকৃষ্ণের অভিভাবকের পদ গ্রহণ করি, তবুও আমরা এটি সেবা রূপে করে থাকি। তাই পুণ্ডরিক বিদ্যানিধি ভক্তরূপে ছিলেন, তিনি অভিভাবক রূপে লীলা করেননি। যদিও তিনি পূর্ববর্তী লীলায় হয়তো অভিভাবক ছিলেন, কিন্তু এই লীলায় তিনি অভিভাবক নন। তাই ভগবানের তাকে তিরস্কার করার লীলাটি হচ্ছে এক বিশেষ কৃপা। 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 19/7/2023
Verifyed by
Reviewed by

Lecture Suggetions