শ্রী কৃষ্ণ চৈতন্য গ্রন্থ সংকলন
নিম্নলিখিতটি হল শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থ সংকলন, যা পরম পূজ্য জয়পতাকা স্বামী মহারাজ ২০২১ সালের ১লা জুন ভারতের শ্রীধাম মায়াপুরে প্রদান করেছিলেন।
মুখম করোতি ভ্যাচালম পংগুম লংঘায়তে গিরিম
ইয়াত-কৃপা তম অহম বন্দে শ্রী-গুরুম দীনা-তারমণম
পরমানন্দম মাধবংশশ্রীত্য চৈতন্য
Hariḥ oṁ tat sat!
আজ আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থের নিম্নলিখিত অধ্যায়ের সংকলন নিয়ে আলোচনা চালিয়ে যাব :
ওড়না-ষষ্ঠী উৎসব পালন করতে গিয়ে পুণ্ডরীক বিদ্যানিধির মনে সন্দেহ জন্মায়।
‘ভগবানের বৃন্দাবন গমন প্রচেষ্টা’ শীর্ষক অধ্যায়ের অধীনে
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.85
সমুদ্র-তীরে যমেশ্বরে বিদ্যানিধিকে বাস-প্রদান—
বিদ্যানিধি রাখী' প্রভু আপন নিকাটে
বাস দিলা যমেশ্বরে—সমুদ্রের তাটে
জয়পতাকা স্বামী : ভগবান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে পুণ্ডরীক বিদ্যানিধিকে নিজের কাছে রেখেছিলেন এবং সমুদ্রতীরে যমেশ্বরে তাঁকে বাসস্থান দিয়েছিলেন ।
তাৎপর্য (শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্তৃক): পুণ্ডরীক বিদ্যানিধিকে যমেশ্বর-টোটায় (একটি উদ্যানে) বাসস্থান দেওয়া হয়েছিল। তিনি সেখানে বাস করতেন এবং শ্রী গৌরসুন্দরের সঙ্গে প্রচুর সময় কাটাতেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.86
বিদ্যানিধির সংগে একত্র জগন্নাথ-দর্শনা-
নীলাচলে রহিয়া দেখানা জগন্নাথ
দামোদর-স্বরুপের বড প্রেম-পত্র
জয়পতাকা স্বামী : তো, পুণ্ডরীক বিদ্যানিধি নীলাচলে বাস করতেন এবং নিয়মিত ভগবান জগন্নাথের দর্শন করতে যেতেন । তিনি স্বরূপ দামোদরের অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি একজন স্নেহশীল বন্ধু ছিলেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.87
দুই-জানে জগন্নাথ দেখেন এক-সংগে
অন্যথাকেনা শ্রী-কৃষ্ণ-রস-কথা-রঙ্গে
জয়পতাকা স্বামী : সুতরাং, পুণ্ডরীক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর দাস একসঙ্গে ভগবান জগন্নাথের দর্শনে যেতেন এবং তারপর তাঁরা ভগবান কৃষ্ণ বিষয়ক আলোচনা উপভোগ করতেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.88
ওড়না-ষষ্ঠী-যাত্রা শ্রী-জগন্নাথের মাণ্ডুয়া-বাসনা-পরিধান-
যত্র আসি' বাজিলা 'ওড়না-ষষ্ঠী নাম
নয়া-বস্ত্র পরে জগন্নাথ ভগবান
জয়পতাকা স্বামী : শীঘ্রই ওড়না-ষষ্ঠী নামক উৎসবের সময় উপস্থিত হল। এই উপলক্ষে ভগবান জগন্নাথ নতুন বস্ত্র পরিধান করেন।
তাৎপর্য (শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্তৃক): যেহেতু শ্রীধাম পুরীতে ভগবান জগন্নাথ অগ্রহায়ণ মাসের (নভেম্বর-ডিসেম্বর) শুক্লপক্ষের ষষ্ঠ দিনে নতুন শীতের পোশাক পরিধান করেন, তাই এই উৎসবকে ওড়না-ষষ্ঠী (ওড়না মানে “পরিধান করা” এবং ষষ্ঠী মানে “ষষ্ঠ দিন”), অর্থাৎ ভগবান জগন্নাথকে পোশাক পরানোর উৎসব বলা হয় । ভগবান জগন্নাথ শীতের পোশাক পরিধান করেন বলেই উৎসবটির এই নামকরণ হয়েছে। এই উৎসব মাঘ মাসের (জানুয়ারি-ফেব্রুয়ারি) শুক্লপক্ষের চতুর্থ দিন পর্যন্ত চলে।
জয়পতাকা স্বামী : সুতরাং অগ্রহায়ণ হলো কার্তিক মাস বা দামোদর মাস। এবং মাঘ হলো ফাল্গুন মাসে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আগের মাস। মাঘ মাসেই শ্রী নিত্যানন্দ আবির্ভূত হন। তাই অগ্রহায়ণ থেকে মাঘ মাস মূলত শীতের মাসগুলো।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.89
সে দিনা মাণ্ডুয়া-বস্ত্র পরেনা ঈশ্বরে
তানা ইচ্ছা সে-মাতা দাসে করে
জয়পতাকা স্বামী : এই দিনে, ভগবান জগন্নাথের ইচ্ছানুসারে, তাঁর সেবকেরা তাঁকে নতুন মাড় দেওয়া বস্ত্র পরিধান করান। এটি তাঁরই ইচ্ছা, তাই প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা তাঁকে বস্ত্র পরিধান করান। ভগবান জগন্নাথের পূজা পদ্ধতি স্বতন্ত্র এবং অন্যান্য স্থানের সাধারণ রীতি অনুসরণ করে না। সাধারণত ভগবান ধৌত বস্ত্র পরিধান করেন এবং অন্যান্য মন্দিরে ধৌত না করে তাঁকে নতুন মাড় দেওয়া বস্ত্র দেওয়া হয় না । কিন্তু জগন্নাথ পুরীর রীতি হলো যে, ওড়না-ষষ্ঠীর দিনে ভগবানকে মাড় দেওয়া বস্ত্র প্রদান করা হয় ।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.90
ভক্ত-গণসহ গৌরসুন্দরের ওড়না-ষষ্ঠী-যাত্রা-দর্শন—
শ্রী-গৌরসুন্দরো লাই' সর্বভক্ত-গণ
আইলা দেখিতে যত্রশ্রী-বস্ত্র-ওধন
জয়পতাকা স্বামী : ভগবান শ্রী গৌরসুন্দর তাঁর সমস্ত ভক্তদের নিয়ে ভগবান জগন্নাথের ওড়না-ষষ্ঠী উৎসব, অর্থাৎ শীতের পোশাক পরিধানের উৎসব দেখতে গেলেন ।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.91
ষষ্ঠী হাইতে মকর পর্যন্ত উৎসব-
মৃদঙ্গ, মুহারি, শঙ্খ, দুন্দুভি, কাহালা
ধাক, দগড়, কাড় বাজায়ে বিষাল
মৃদঙ্গ, মুহরী, শঙ্খ, ঢোল, কাহাল, ঢাক, দাগড়া ও কড়া উচ্চস্বরে বাজানো হচ্ছিল ।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.92
সে দিনে নানা বস্ত্র পরেনা অনন্ত
ষষ্ঠী হাইতে লাগি' রাহে মকর-পর্যন্ত
সেই দিনে ভগবান জগন্নাথ বিভিন্ন পোশাক পরিধান করেন। এই উৎসব অগ্রহায়ণ মাসের (নভেম্বর-ডিসেম্বর) শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে মাঘ মাসের (জানুয়ারি-ফেব্রুয়ারি) শেষ পর্যন্ত চলে।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.93
স্বয়ং উপাস্য হাইয়াও উপাসনা শিক্ষা দিভরা জন্যা প্রভুর উপাসক-লীলা—
বস্ত্র লাগি' হাইতে লাগিলা রাত্রি-শেষে
ভক্ত-গোষ্ঠী-সাহা প্রভু দেখি' প্রেমে ভাসে
রাতভর বস্ত্র নিবেদন চলতে থাকে। ভগবান চৈতন্যদেব যখন তাঁর ভক্তদের সঙ্গে এই উৎসব দেখছিলেন, তখন তিনি পরমানন্দময় প্রেমের তরঙ্গে ভেসে যাচ্ছিলেন।
তাৎপর্য (শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্তৃক): ‘লাগি হয়তে লাগিলা’ কথাটির অর্থ হলো “ভগবান জগন্নাথের দেহে বস্ত্র অর্পণ করা”। নীলাচলে ‘লাগি হয়া ’ (“অর্পণ করা”) কথাটি এখনও ‘চন্দনের লাগি হয়া’ এবং ‘পুষ্পের লাগি হয়া’-এর মতো বাক্যাংশে ব্যবহৃত হয় ।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.94
আপানেই উপাসক, উপাস্য আপনে
কে বুঝে তাহানা মন, তানা কৃপা লতা
ভগবান চৈতন্যদেব নিজেই উপাসক এবং উপাস্য ছিলেন। কিন্তু তাঁর করুণা ছাড়া কে তাঁর মনের কথা বুঝতে পারত?
জয়পতাকা স্বামী : যেহেতু শ্রীচৈতন্যদেব জগন্নাথ থেকে অভিন্ন ছিলেন, তাই শ্রীচৈতন্যদেব রূপে তিনি জগন্নাথের উপাসক ছিলেন এবং জগন্নাথ রূপে তিনি উপাস্য ছিলেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.95
ই প্রভু দারু-রূপ বৃষ যোগাসনে
ন্যাসী-রূপে ভক্তি-যোগ করেনা আপনে
জয়পতাকা স্বামী : ভগবান জগন্নাথ কাষ্ঠরূপে তিনি সিংহাসনে আসীন ছিলেন এবং সন্ন্যাসী রূপে তিনি স্বয়ং ভক্তিযোগ সাধনা করছিলেন।
তাৎপর্য (শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্তৃক): শ্রী গৌরসুন্দর তাঁর বিগ্রহ রূপে ভগবান জগন্নাথ ছিলেন এবং তাঁর সন্ন্যাস রূপে তিনি ভক্তের ভাব গ্রহণ করে মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করতেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.96
ওড়না-ষষ্ঠী-যাত্রার বর্ণনা—
পাট-নেতা—শুক্ল, পিতা, নীল নানা বর্ণে
দিব্য বস্ত্র দেনা, মুক্তা রচিত সুবর্ণে
জয়পতাকা স্বামী : পাট ও রেশমের বস্ত্র এবং সাদা, হলুদ, নীল ইত্যাদি বিভিন্ন রঙের মিহি কাপড় , যা মুক্তা ও খাঁটি সোনা দিয়ে সজ্জিত ছিল , ভগবানের বিগ্রহ রূপকে নিবেদন করা হয়েছিল।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.97
বস্ত্র লাগি' হাইলে দেনা পুষ্প-অলঙ্কার
পুস্পের কঙ্কণ, শ্রী-কিরীট পুস্পহারা
জয়পতাকা স্বামী : ভগবান জগন্নাথকে বিভিন্ন নতুন পোশাক পরানোর পর, তাঁকে ফুলের অলঙ্কার, ফুলের চুড়ি, ফুলের মুকুট এবং ফুলের মালা দিয়ে সজ্জিত করা হয়েছিল।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.98
গন্ধ, পুষ্প, ধুপ, দীপা শোদশোপাচারে
পূজা করি' ভোগ দিল বিবিধ-প্রকারে
এরপর ভগবান জগন্নাথকে চন্দনের মণ্ড, ফুল, ধূপ ও ঘিয়ের প্রদীপের মতো ষোলটি সামগ্রী দিয়ে পূজা করা হয়েছিল। তারপর তাঁকে নানা প্রকার খাদ্যদ্রব্য নিবেদন করা হয় ।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.99
প্রভুরা ভক্ত-গোষ্ঠীসহ বাসয়া প্রতিবর্তন-
তবে প্রভু যত্রা দেখি' সর্ব-গোষ্ঠি-সংগে
আইলা বাসয়া প্রেমানন্দ সুখ-রঙ্গে
অনুবাদ : ভগবান চৈতন্য মহাপ্রভু তাঁর সকল সঙ্গীদের সঙ্গে এই উৎসব দর্শন করার পর, ভাবাবিষ্ট প্রেমে মগ্ন হয়ে নিজ আবাসে ফিরে গেলেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.100
বৈষ্ণব-গণকে বিদায় দিয়া বিরালে অবস্থান-
ভাসায়া বিদ্যা কৈলা বৈষ্ণব-সবরে
বিরালে রহিলা নিজানন্দে একেশ্বরে
জয়পতাকা স্বামী : তিনি তাঁর বাসভবন থেকে সমস্ত বৈষ্ণবদের নিজ নিজ গৃহে পাঠিয়ে দিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু একাকী নিজ ভাবাবিষ্ট অবস্থায় থাকলেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.101
বিদ্যানিধি ও স্বরুপ-দামোদরের একত্র অবস্থান ও পরস্পর মনোভাব বিনিময়—
ইয়াংরা ইয়ে বাসয়া সবে করিলা গামনা
বিদ্যানিধি দামোদর-সংগে অনুষ্কাণ
জয়পতাকা স্বামী : পুণ্ডরীক বিদ্যানিধি ও স্বরূপ দামোদর ছাড়া বাকি সকল ভক্ত নিজ নিজ বাসস্থানে ফিরে গেলেন; তাঁরা কিছুকাল একত্রে থাকলেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.102
কোনে দুংহারে ইয়াতেকা মনঃ
কথানিষ্কপতে দুংহে কাহে দুংহারে সর্বথা
জয়পতাকা স্বামী : তাঁরা সর্বদা বিনা দ্বিধায় একে অপরের মনের কথা প্রকাশ করতেন এবং এভাবেই পরস্পরের সঙ্গে আলোচনা করতেন।
চৈতন্য-ভাগবত অন্ত্য-খণ্ড 10.103
জগন্নাথের শ্রী-অঙ্গে 'মাদযুক্ত-বস্ত্র'-দর্শনে বিদ্যানিধিরা সন্দেহ-
মান্ডুইয়া-বাসনা ইয়ে ধরিলা জগন্নাথে
সন্দেহ জন্মিলা বিদ্যানিধিরা ইহাতে
জয়পতাকা স্বামী : ভগবান জগন্নাথকে মাড় দেওয়া নতুন বস্ত্র পরিহিত দেখে পুণ্ডরীক বিদ্যানিধির মনে এই বিষয়ে কিছু সন্দেহ জাগল। যেহেতু সাধারণত পূজারীরা বিগ্রহকে নতুন মাড় দেওয়া বস্ত্র পরান না, কারণ এই ধরনের নতুন মাড় দেওয়া বস্ত্রকে পবিত্র বলে মনে করা হয় না, তাই পূজারীরা সাধারণত ভগবানের বিগ্রহকে পরানোর আগে নতুন বস্ত্রটি ধুয়ে নেন । কিন্তু ভগবান জগন্নাথের ক্ষেত্রে, তাঁরা ভগবানকে মাড় দেওয়া বস্ত্রটিই অর্পণ করেছিলেন। এই কারণে পুণ্ডরীক বিদ্যানিধি, যিনি অত্যন্ত জ্ঞানী, তাঁর মনে কিছু সন্দেহ জাগল এবং তিনি তা স্বরূপ দামোদরের কাছে প্রকাশ করলেন। কারণ স্বরূপ দামোদরের কাছে দ্বিধা ছাড়াই নিজের মনের কথা প্রকাশ করা তাঁর অভ্যাস ছিল ।
এভাবেই সমাপ্ত হলো ‘:’ শীর্ষক অধ্যায়টি:
ওড়না-ষষ্ঠী উৎসব পালন করতে গিয়ে পুণ্ডরীক বিদ্যানিধির মনে সন্দেহ জন্মায়।‘ভগবানের বৃন্দাবন গমন প্রচেষ্টা’ শীর্ষক অধ্যায়ের অধীনে
Lecture Suggetions
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ