সমস্ত গৌরব প্রহ্লাদ নরসিংহদেবের। আমরা নরসিংহপল্লীর এই পবিত্র স্থানে সকলকে স্বাগত জানাই। আপনারা এখন নবদ্বীপ ধাম থেকে কিছু দূরে পূর্বভাগে আছেন এবং এই হল সেই স্থান, যখন নরসিংহদেব নবদ্বীপ ধামের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি হলো তাঁর নিত্যধাম। এবং তিনি কলিযুগে আবির্ভূত হন সংকীর্তন আন্দোলনের প্রতিষ্ঠার জন্য। তিনি এই স্থানে নেমে আসেন এবং সমস্ত দেব ও দেবতাদের দ্বারা সেবিত হয়েছিলেন, যারা তাদের জন্য এখানে একটি কুটির নির্মাণ করেন এবং তাদের স্ত্রী সহ নরসিংহদেবের জন্য ভোজন প্রস্তুত করেছিলেন। এই কারণে এখানে সরোবরের পাশে এক বিস্তৃত ভূমি আছে যা দেব পল্লী নামে পরিচিত, দেবতাদের গ্রাম ও সেই জলাশয়টি মন্দাকিনী সরোবর নামে পরিচিত। ভগবান নৃসিংহদেব, তিনি আগে অভিগম্য ছিলেন না। কিন্তু এখানে নবদ্বীপ ধামে তিনি অত্যন্ত উপগম্য হয়ে ওঠেন এবং সমস্ত দেবতাগণ তারা এখানে তাঁর সেবা করেছিলেন, তাঁকে ভোগ নিবেদন করেছিলেন। এটি প্রকাশ করছে কিভাবে নবদ্বীপ ধাম হলো কৃপার ভূমি।
শ্রীচৈতন্য মহাপ্রভু, যখন তিনি বিষ্ণুর সহস্র নাম শ্রবণ করলেন, মুরারি গুপ্ত নরসিংহদেবের নাম উচ্চারণ করলেন, তিনি (চৈতন্য মহাপ্রভু) নরসিংহ দেবের ভাব গ্রহণ করেন। তিনি একটা লাঠি ছিনিয়ে নেন এবং রাস্তায় ছুটে বেরিয়ে যান, “অসুরেরা কোথায়? অসুরেরা কোথায়? আমি তাদের হত্যা করবো!” এবং মানুষেরা পালিয়ে যায় তারপর তাঁর অনেক খারাপ লেগেছিল, “হায় আমি লোকেদের ভয়ের কারণ হলাম!” শ্রীবাস তাকে বললেন, “আপনাকে দর্শন করে, তারা সবাই মুক্তি পেয়েছে!” চৈতন্য মহাপ্রভু নরসিংহদেবের ভাবে আসেন এবং এই নৃসিংহদেব আমাদের মন্দিরে স্থাণু নরসিংহ, তিনি অসুরদের খুঁজছেন। তিনি গৌরাঙ্গের ভাবে আবির্ভূত। এখানে নরসিংহ পল্লীর শ্রীবিগ্রহ হল উগ্র নরসিংহ। তাই, আমরা আশা করি যে নরসিংহ পল্লীতে আপনাদের অবস্থান উপভোগ করবেন। নরসিংহ পল্লী, এখানে নরসিংহ দেবের অনেক লীলা ও মহিমা আছে যা আপনি শ্রবণ করতে পারবেন।
আমি চাইবো যে সমস্ত ভক্তরা সতর্ক থাকুন। এখন বিভিন্ন শহর যেমন দিল্লি, মুম্বাই এবং নাগপুর ও বিভিন্ন জায়গায় তারা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ উপলব্ধি করছে। আমি শুনলাম কিছু শহরে তারা লকডাউন অবস্থায় আছে। তাই, ভক্তরা দয়া করে সকলে মাস্ক পড়বেন ও অন্যের প্রতি এবং নিজের প্রতিও দয়াশীল হন। একজন ঔপসর্গিক নাও হতে পারে কিন্তু তবুও ভাইরাস ছড়াতে পারে। তারা বলছে ভারতে, এখানে আটটি রাজ্যে, সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য। কিন্তু আমরা চাই আপনারা সকলে খুশি থাকুন এবং পরিক্রমা উপভোগ করুণ, মাস্ক পড়ায় কোন ক্ষতি নেই কিন্তু অনেক উপকার আছে হয়তো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নবদ্দীপ মন্ডল পরিক্রমা থাকার জন্য ও আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ!
জয়পতাকা স্বামী
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ