নিন্মোক্ত প্রশ্ন-উত্তর পর্বটি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ ১২ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ, শ্রীধাম মায়াপুর, ভারতে প্রদান করেছেন।
মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
প্রশ্ন:- হরে কৃষ্ণ গুরু মহারাজ। এটি বলা হয়েছে যে মৃত্যুর সময় কেউ ৪০ হাজার কাঁকড়াবিছা কামড়ানোর বেদনা অনুভব করে। ভক্তরাও কি সেই একই কষ্ট অনুভব করে?
— আপনার কন্যা
স্বর্ণ গোপিকা দেবী দাসী
দামোদর দেশ
জয়পতাকা স্বামী:- একদিন আমি দাঁতের ডাক্তারের দপ্তরে গিয়েছিলাম, সেই দাঁতের ডাক্তার বলেছিল যে সবথেকে বেদনাদায়ক হচ্ছে — মৃত্যু, শিশুকে জন্ম দেওয়া, মূত্রাশয়ে পাথর হওয়া এবং দাঁতের চিকিৎসা। তাই আপনাকে আমাদের এই ডাক্তারখানায় স্বাগতম! কিন্তু সম্ভবত ভক্তরা এই জগত অত্যন্ত আনন্দের সাথে পরিত্যাগ করতে পারে, কারণ তারা ভগবদ্ধামে ফিরে যায়। আমরা শুনেছি যে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মুখে হাসি নিয়ে দেহ ছেড়েছিলেন। হরিবোল!
প্রশ্ন:- এমনকি ২৫ বছরের অধিক সময় ধরে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করার পরেও, কেন কিছু দীক্ষিত ভক্তদের মধ্যে এখনও অন্য মানুষদের প্রতি ঘৃণা থাকে? তাদের শ্রবণং কীর্তনং কোথায় গেছে? এই ইচ্ছা দ্বেষ স্তর থেকে কিভাবে বেরিয়ে আসব? আমরা কি আমাদের সাধনায় কোন কিছু ছেড়ে যাচ্ছি?
— আপনার বিনয়ী শিষ্য
কেশব গৌর দাস
বেঙ্গালুরু
জয়পতাকা স্বামী:- আমি কেবল অন্যদের মধ্যে ভালো গুণ দেখি, আমি দেখি না তাদের মধ্যে ঘৃণা বা অন্য কিছু আছে নাকি। কিন্তু এমন কি যদি তারা এমন কিছু করে, তাহলেও আমাদের সেগুলি ভুলে যাওয়া উচিত। যাইহোক, কেউ হয়ত শ্রবনং কীর্তনং অপরাধযুক্তভাবে করে এবং তার ফলে এর ফল অত্যন্ত সীমিত। তাই আমাদের অপরাধশূন্যভাবে নাম জপ করা উচিত। এই কারণে দীক্ষা গ্রহণের সময় আমরা দশবিধ অপরাধ সম্পর্কে আলোচনা করি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের নিজেদেরকেই এই সমস্ত অপরাধ এড়িয়ে চলার কথা মনে করাতে হবে।
প্রশ্ন:- আমি বিনীতভাবে একটি বিষয় জানতে চাই যে এই পুরুষোত্তম মাসে কালকে থেকে পঞ্চরাত্রি ব্রত উদযাপন করার কথা বলা হয়েছে? আপনি কি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন? এটিকে কিভাবে পালন করতে হবে?
— আপনার পুত্র
চিদানন্দ নিমাই দাস
বেঙ্গালুরু
জয়পতাকা স্বামী:- আমরা জানি যে ভীষ্ম পঞ্চকের ক্ষেত্রে তিন দিনের উপবাসের কথা বলা হয়েছে, তা কেউ পঞ্চগব্য বা দ্বিতীয়ত ফলমূল খেয়ে বা তৃতীয়ত হবিষন্ন খেয়ে করতে পারে, যার মধ্যে ফলমূল দুগ্ধ জাতীয় খাবার এবং দানাশস্য অন্তর্ভুক্ত। কিন্তু আমি পড়ছিলাম যে কালকে হচ্ছে পরম একাদশী এবং সন্ধ্যে থেকে আমাদের মহা আনন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও নৃত্য করা উচিত এবং যদি সম্ভব হয় তাহলে পুরো রাত জেগে জপ করা উচিত। কিন্তু কমপক্ষে আমরা সন্ধ্যের সময় জপ করতে পারি। কিন্তু একাদশীর পরের পাঁচ দিনের যে উপবাসের কথা বলা হয়েছে, তাতে বলা হয়েছে যে নিজের ক্ষমতা অনুযায়ী উপবাস করতে। তুমি হয়ত এই পাঁচ দিনে কিছু একটা পরিত্যাগ করতে পার। এমন কিছু করো না যা তোমার সেবায় সম্পূর্ণ ব্যাঘাত আনবে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পুরুষোত্তম মাসের ব্রত কিভাবে ভঙ্গ করা যাবে, আমি শাস্ত্রে পড়েছি যে আমাদের সেই ব্রত ১৪তম দিনে ভঙ্গ করা উচিত। আমি এই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব।
প্রশ্ন:- আমি একটি দ্বিধায় আছি গুরু মহারাজ। আপনি অমৃতময় চৈতন্যলীলা পাঠ দেন ও আমি তা ট্রান্সক্রাইব করি, শুনি এবং তা না শুনে থাকতে পারিনা। একই সাথে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হচ্ছে এবং যদিও আমি সেটি আমার আইপ্যাডে লিখে রেখেছি, কিন্তু আমি এর তত স্বাদ গ্রহণ করতে পারছি না, কারণ একটির সাথে আরেকটি সময় এক হয়ে যাচ্ছে। আমি জানিনা আমি কি এইভাবে কোন অপরাধ করছি?
— আপনার তুচ্ছ আধ্যাত্মিক কন্যা
জয়রাসেশ্বরী দেবী দাসী
জয়পতাকা স্বামী:- আমার ক্লাস প্রায় একই সময় হয়, প্রায় সাতটার সময়। আজকে আমার একটু দেরি হয়েছে, কারণ ইস্ট ইন্ডিয়া ডিভিশনাল কাউন্সিল (EIDC)সাক্ষাৎকার ছিল। কিন্তু আমি জানি না কেন নবদ্বীপ ভার্চুয়াল পরিক্রমা এই একই সময় রাখা হয়েছে। আমি ও প্রত্যেকদিনের পরিক্রমার বার্তা আগে থেকে রেকর্ড করে রাখি। তাই তোমার যেটা পছন্দ, তুমি সেটাতেই যুক্ত হতে পার। এই পাঠ রেকর্ড করা থাকে। তাই তুমি পরে সেটা ডাউনলোডও করতে পার।
Lecture Suggetions
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন