নিম্নোক্ত জুম অধিবেশনটি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ ২ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ, শ্রীধাম মায়াপুর, ভারতে প্রদান করেছেন। এই জুম অধিবেশনটি হয়েছে সনাতন ধাম ভক্তবৃন্দের সাথে।
মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎ কৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রীচৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
এই হচ্ছে পবিত্র পুরুষোত্তম মাস। এই মাসে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশেষ প্রার্থনা করে বলা উচিত—
গোবর্ধনধরং বন্দে গোপালং গোপরূপিণম্।
গোকুলোৎসবমীশানং গোবিন্দং গোপিকাপ্রিয়ম্॥
এই মন্ত্রটি দিনে বহুবার উচ্চারণ করা উচিত। এই অধিকমাস প্রতি ৩২ মাস অন্তর আসে, অর্থাৎ প্রায় তিন বছর। এটি কোনো পুণ্যকর্মের জন্য তেমন ভালো নয়, কিন্তু ভক্তির জন্য এই মাস অত্যন্ত উৎকৃষ্ট। এই মাস সব মাসের মধ্যে প্রধান রূপে বিবেচিত হয়। বছরের বারো মাসে যে ফল লাভ হয়, তা এই এই পুরুষোত্তম মাসে প্রাপ্ত ফলের ১৬ ভাগের ১ ভাগেরও সমান নয়। তাই এটি বিশেষভাবে নির্দেশিত যে সবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা; নিরামিষভোজী হওয়া, কৃষ্ণ-প্রসাদ গ্রহণ করা; রাধা ও কৃষ্ণকে প্রদীপ অর্পণ করা ও পবিত্র নদীতে স্নান করা উচিত। হয়ত সনাতন-দেশে তেমন বেশি পবিত্র নদী নেই, তাই আপনারা “গঙ্গা!” শব্দটি তিনবার উচ্চারণ করতে পারেন। এইভাবে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন। এই মাসটি যথাযথভাবে পালন করলে তিনি গোলোক বৃন্দাবনে ফিরে যেতে পারেন। সেই জন্যই আমাদের একটি ওয়েবসাইট আছে—www.purusottamamonth.com এছাড়াও এই মাসে ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আমরা একটি বিশেষ নবদ্বীপ পরিক্রমার আয়োজন করেছি।
তোমরা www.mayapuronlinefestival.com -এ বিনামূল্যে নিবন্ধন করতে পারো। এইভাবে আমরা সারা বিশ্বের মানুষকে সাহায্য করার চেষ্টা করছি, যাতে তারা পুরুষোত্তম মাসের আশীর্বাদ গ্রহণ করতে পারে।
মানবজীবনের উদ্দেশ্য হলো আমাদের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগ্রত করা। বিশ্বের সকল পবিত্র শাস্ত্রগ্রন্থে ভগবানের নামের মহিমা বর্ণিত হয়েছে। তাই আমরা সকলকে পবিত্র নাম জপ করার জন্য উৎসাহিত করছি। পূর্ববর্তী যুগগুলোতে যজ্ঞ, ধ্যান, হোম, মন্দির-উপাসনা প্রভৃতি বিভিন্ন প্রক্রিয়া ছিল। কিন্তু এই যুগে আমরা এইসব অনুশীলন করার জন্য যোগ্য নই। তাই ভগবান তাঁর পবিত্র নামরূপে অবতীর্ণ হয়েছেন। এবং আমরা যদি সেই পবিত্র নাম জপ করি, তাহলে আমরা পূর্ণ আশীর্বাদ লাভ করতে পারব। আমি দীর্ঘ সময় ধরে কথা বলতে চাই না, কারণ আমাদের সব ঘরে ঘরে যেতে হবে। মানুষ হিসেবে আমাদের নিজেদের জীবনকে স্বার্থক করা উচিত ও অন্যদেরও সাহায্য করা উচিত। সাধারণত মানুষ মনে করে জীবনের লক্ষ্য হলো ইন্দ্রিয়জাত সন্তুষ্টি লাভ করা। কিন্তু ইন্দ্রিয়গুলি কখনো সুখী থাকে, আবার কখনো দুঃখী থাকে। এই বিশ্বব্যাপী মহামারীর সময় অনেক মানুষ করোনা ভাইরাসের কারণে কষ্ট পাচ্ছে। অতএব, এটিই জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে—আমরা ভগবানের প্রতি নিজেদের সুপ্ত প্রেম জাগ্রত করতে চাই। অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা সব ভক্তরা ভক্তিযোগ অনুশীলন করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ