Text Size

২০২৩০৭১৭ ভারতের তিরূপতিতে আগমনী বার্তা

17 Jul 2017|Bengali|Public Address|Tirupati, India

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
 
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
 
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
 
হরি ওঁ তৎ সৎ

আগমনী বার্তা — তিরুপতি, ভারত শ্রী শ্রীমৎ জয়পতক স্বামী মহারাজ কর্তৃক প্রদত্ত ভাষণ। 

জয়পতাকা স্বামী:- বাগুনারা (আপনারা সবাই কেমন আছেন?) 

হরিবোল! আমি এখানে তিরুপতি মন্দিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত, এখানে ইসকনের একটি শাখা রয়েছে যা হল তিরুপতি পাহাড়ের উপর তিরুমালাতে ভেঙ্কটেশ্বর গোবিন্দ জি মন্দির। এই স্থানটি হল ভূমণ্ডলের বৈকুন্ঠ। শ্রীচৈতন্য মহাপ্রভু ব্যক্তিগতভাবে এখানে এসেছিলেন এবং তাঁর একটি চরমপদ্ম তিরুমালা পাহাড়ে প্রতিষ্ঠিত। শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন এই কলিযুগের যুগ অবতার এবং শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে আরেক কলি যুগে ভেঙ্কটেশ্বর শ্রীনিবাস ছিলেন যুগ অবতার। ভগবদ্‌গীতাতে কৃষ্ণ বলেছেন — “সম্ভবামি যুগে যুগে” তাই, শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে এই কলিযুগে আমাদের হরে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত। বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে — "হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা।।" হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারবেন। যজ্ঞ, পূজা, ধ্যানের মাধ্যমে এটি অনুশীলন করা সহজ নয়, তবে কলিযুগে প্রত্যেকে হরে কৃষ্ণ জপ করতে পারেন। আমি আপনাদের সকলকে হরে কৃষ্ণ জপ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। এটি ভগবানের প্রতি আপনাদের প্রেম এবং ভালোবাসা প্রকাশ করে। ভগবান বালাজির লীলা খুব সুন্দর। কৃষ্ণের লীলা দ্বাপর যুগে উপলব্ধ। অতএব, শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বাপেক্ষা কৃপাময় রূপে অবতরিত হন। তিনি হলেন কৃষ্ণ, যিনি রাধারানীর ভাব গ্রহণ করেছেন, তাই তাঁর ভাব হল বিপ্রলম্ভা বা বিরহ। সেইভাবে আমাদের হরে কৃষ্ণ জপ করা উচিত, এইভাবে আমাদের জীবন সার্থক হবে। আমাকে সাউথ ইন্ডিয়ান ডিভিশনাল কাউন্সিলে অংশগ্রহণ করতে হবে। কৃষ্ণ যদি চান, তাহলে আমি এখানে আবারো দীক্ষা প্রদান করব (করতালি) তবে আমি...... কাঠমান্ডু থেকে এসেছি, আমাকে এখন বিশ্রাম নিতে হবে। আমার শরীর সম্পূর্ণ সুস্থ নয়, আপনাদের সাথে আবার দেখা হবে, আমি আশা করি যে ভগবান আমাকে এখানে প্রত্যেকদিন দর্শন করতে আসার ও ভক্তদের সাথে বাক্যালাপ করার শক্তি প্রদান করবেন। হরে কৃষ্ণ! ধন্যবাদ! 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী
Verifyed by
Reviewed by

Lecture Suggetions