মুখম করোতি বাচালম পঙ্গুম লংঘায়তে গিরিম
ইয়াত কৃপা তম অহম বন্দে শ্রী-গুরুম দীনা-তারণম
পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম
তারত হরি
জয়পতাকা স্বামী: আমি শুনেছি, আপনি ইতোমধ্যে পবিত্র নামের দশটি অপরাধের কথা শুনেছেন। এবং দীক্ষা অনুষ্ঠানের তাৎপর্যও শুনেছেন । আপনি ন্যূনতম ১৬ মালা জপ করার এবং চারটি বিধান অনুসরণ করার ব্রত নিয়েছেন। তাই, আমি শুধু একটি সংক্ষিপ্ত ভাষণ দেব।
কিছু লোক মনে করে যে দীক্ষা গ্রহণ করাই পথের শেষ! কিন্তু আসলে, এটিই শুরু! আপনি ভক্তিযোগের প্রক্রিয়া অনুসরণ করার জন্য একটি আনুষ্ঠানিক অঙ্গীকার করছেন । আমরা এইভাবে ব্রত গ্রহণ করি এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকি। বিভিন্ন প্রকারের যোগ আছে – ধ্যান-যোগ , কর্ম - যোগ , অষ্টাঙ্গ - যোগ । আমরা ভক্তিযোগ অনুসরণ করি । ভক্তিযোগই সর্বোচ্চ যোগ ! এবং এটি সবচেয়ে সূক্ষ্ম যোগও বটে! আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম আমরা কৃষ্ণকে উৎসর্গ করি! এবং আমরা ভক্তিযোগ অনুশীলনে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ । এই কলিযুগ দোষের সাগর। কলের দোষ-নিধে রাজন্ন অস্তি হ্যেকো মহান গুণঃ [ শ্রীমদ্ভাগবত ১২.৩.৫১] - একটিই ভালো গুণ আছে – সেটি হলো কৃষ্ণ-কীর্তন। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত-সঙ্গঃ পরং ব্রজেৎ – এই প্রক্রিয়া অনুশীলন করলে আপনি জন্ম ও মৃত্যু থেকে মুক্তি লাভ করে পরম গন্তব্যে পৌঁছান। তাই, আমরা প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, মন্ত্রসহ সমস্ত তিলক ধারণ করে আমাদের শরীরকে মন্দিররূপে উৎসর্গ করি । এবং আমাদের সমস্ত কার্যকলাপ কৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত! আমাদের অর্থও আংশিকভাবে কৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত! সুতরাং, আমরা যা কিছু করি , সবই কৃষ্ণভাবনাময়!
এই দীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে সূক্ষ্ম শরীরের পরিবর্তন ঘটে। আমরা হয়তো বাইরে থেকে এই পরিবর্তন দেখতে পাই না, কিন্তু ভেতরে পরিবর্তন আসে। ঠিক একইভাবে, এখন দীক্ষা নেওয়ার অর্থ হলো, আপনি চান আমি আপনাকে পথ দেখাই! শ্রীল প্রভুপাদ বলেছেন যে প্রত্যেক গুরুর উচিত তাঁর শিষ্যদের জন্ম ও মৃত্যু থেকে মুক্ত করা। এটা সম্ভব কারণ শ্রীল প্রভুপাদ আমাদের এমন একটি সুন্দর ব্যবস্থা দিয়েছেন! কিন্তু আপনাকে তা অনুসরণ করতে হবে! আপনি যদি অনুশীলন না করেন, আমি কী করতে পারি? আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই কৃষ্ণভাবনাময় হতে আগ্রহী! তাই, আমি এই দায়িত্ব নিচ্ছি। কিন্তু আমরা এও আশা করি যে বিভিন্ন ভক্ত পথে তাঁদের নির্দেশনা দেবেন। কখনও কখনও ভক্তরা আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি অমুককে আমার শিক্ষা - গুরু হিসেবে গ্রহণ করতে পারি ? আমাদের ব্যবস্থাটি হলো, আপনার একজন দীক্ষা - গুরু এবং অনেক শিক্ষা - গুরু থাকবেন । সুতরাং, আমি আশা করি প্রত্যেক শিষ্যের একাধিক শিক্ষা - গুরু থাকবেন ! এবং এটা স্বাভাবিক। কিন্তু শুধুমাত্র শিক্ষা - গুরুই দীক্ষা - গুরুর বিরুদ্ধে কথা বলবেন না । তিনি দীক্ষা - গুরুর নির্দেশের বিরুদ্ধে কোনো নির্দেশ দেবেন না । যেমন, যদি বাবা-মা ভক্ত হন, তাহলে হয়তো তাঁরাও শিক্ষা - গুরু হতে পারেন ! শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মাতা তাঁর মৃত্যুশয্যায় তাঁকে সারা বিশ্বে শ্রীচৈতন্যদেবের আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন! কিন্তু অন্য কোনো গুরুও হয়তো শিক্ষা - গুরু হতে পারেন – কে জানে! যে কোনো ভক্ত যিনি প্রাসঙ্গিক নির্দেশ দেন, তিনিই শিক্ষা - গুরু । তাঁদের মধ্যে কেউ কেউ বিশিষ্ট। তাই, আমি বলেছিলাম যে আমি সংক্ষেপে বলব। সুতরাং আমি এখানেই শেষ করব।
এখন আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনবার বলব । সকল ভক্ত তা শুনে পুনরাবৃত্তি করতে পারেন।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে/
হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ