মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
আমার প্রিয় গুরুভ্রাতা শ্রীল নিরঞ্জন স্বামী মহারাজ,
দয়া করে আমার বিনম্র প্রণাম গ্রহণ করো,
শ্রীল প্রভুপাদের জয় হোক!
তোমার ব্যাস পূজার এই সর্বাপেক্ষা মঙ্গলময় দিনে শ্রীল প্রভুপাদের প্রতি এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনে প্রতি তোমার এই দৃষ্টান্তমূলক সেবা প্রদানের জন্য আমি তোমাকে আমার আন্তরিক প্রশংসা নিবেদন করছি। তোমার ভক্তি, বিনম্রতা এবং কৃষ্ণভাবনামৃতে অক্লান্ত আত্ম-উৎসর্গ সমগ্র বিশ্বের ভক্তবৃন্দকে অনুপ্রাণিত করে চলেছে। তুমি যেখানেই যাও, সেখানেই শ্রীল প্রভুপাদের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে যাও, ভক্তদেরকে সহায়তা কর এবং তাদেরকে কৃষ্ণের সমীপে নিয়ে আসো। যখন তুমি মায়াপুরে থাক, তখন ভক্ত গোষ্ঠীর মধ্যে তোমার উপস্থিতির এক শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব পড়ে। তুমি সঙ্গ-র এক মধুর পরিবেশ সৃষ্টি করেছিলে, যেখানে ভক্তরা গিয়ে কৃষ্ণকথা স্বাদ আস্বাদন করতে পারত এবং তাদের আধ্যাত্মিকতার পুষ্টিসাধন করতে পারত। তোমার সরলতা, বিনম্রতা এবং অন্যান্যদের আন্তরিক যত্ন গ্রহণ প্রত্যেকের উপর গভীর প্রভাব ফেলেছে। যখন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে এবং আমার সাথে প্রসাদ গ্রহণ করেছিলে, তখন আমি খুবই আনন্দিত হয়েছিলাম। তোমার বিনয় এবং সরলতা সর্বদা আমার হৃদয় স্পর্শ করে! তোমার এই দিব্য গুণাবলি আমাকে শ্রীল প্রভুপাদের কথা মনে করায়, যিনি কৃষ্ণভাবনামৃতের ভিত্তি হিসেবে বিনম্রতার দৃষ্টান্তস্বরূপ। তোমার কীর্তন ভক্তি দ্বারা পরিপূর্ণ, যা প্রত্যেককে অনুপ্রাণিত করে এবং তুমি যেখানেই যাও, সেখানেই তুমি পবিত্র নামকে সংবহন করে নিয়ে যাও। তুমি ইউক্রেন এবং রাশিয়ার ভক্তদের সেবার জন্য এক অতুলনীয় প্রচেষ্টা করেছিলে, তাদেরকে দিকনির্দেশনা প্রদান করেছিলে এবং সেই কঠিন সময়ে এমনকি তাদেরকে আশার আলো দেখিয়েছিলে। তোমার দৃঢ়তা শ্রীল প্রভুপাদের মনোভাব প্রতিফলিত করে, যিনি বদ্ধ জীবদের রক্ষা করার জন্য অক্লান্তভাবে কার্যসম্পাদন করেছেন। একজন জি.বি.সি হিসেবে তুমি সততা এবং গভীর দায়িত্বপূর্ণভাবে তোমার দায়িত্ব সম্পাদন করছ ও সবসময় ইসকনের জন্য শ্রীল প্রভুপাদের এই আন্দোলনকে পূর্ণ করতে সচেষ্ট। ঐক্য বজায় রাখা এবং ভক্তদেরকে একসাথে সেবা করতে উৎসাহিত করার প্রতি তোমার যে প্রচেষ্টা, তা শ্রীল প্রভুপাদের এই আন্দোলনকে অধিক শক্তি সমন্বিত করেছে।
এই পবিত্র দিনে আমরা শ্রীল প্রভুপাদের কাছে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যেন তাঁরা তোমাকে চিরন্তন ভক্তি এবং শক্তি প্রদান করেন, যাতে তুমি তোমার এই অসাধারণ সেবা চালিয়ে যেতে পারো। তোমার জীবন শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনে শ্রদ্ধা, বিনয় এবং অপ্রতীহত আত্মোৎস্বর্গের এক মহিমান্বিত দৃষ্টান্ত।
তোমার সেবক,
জয়পতাকা স্বামী
দ্রষ্টব্য: এই চাদর এবং পবিত্র ভগবান বালাজির, এগুলি ভগবানের বিশেষ মহাপ্রসাদ এবং আমার অত্যন্ত প্রিয়, কারণ ভগবান বালাজি আমাদের ভক্তদেরকে রক্ষা করতে এসেছিলেন এবং এটি হচ্ছে তোমার সেবার একটি অংশ যেটি তুমি তোমার অঞ্চলে তোমার শিষ্যদের জন্য করেছিলে। তুমি সবথেকে সংকটকালীন সময়ে, সবথেকে দুরূহ স্থানে তোমার শিষ্যবর্গ এবং শুভাকাঙ্ক্ষীদের তোমার আশ্রয় প্রদান করতে থাকো, সেই জন্য আমি ভগবান বালাজির কাছে প্রার্থনা করি যে তিনি তোমাকে সর্বদা রক্ষা করুন!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address