মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
শ্রীল জয়পতাকা স্বামী: আমি জি.বি.সি-এর একটা মিটিং অংশগ্রহণ করছিলাম। তারপরে গোপতি কৃষ্ণ বলল আজকে নামহট্ট বীরভূম জেলার নামহট্ট সম্মেলন হচ্ছে। আজ বিশেষ দিন। আমি তো নামহট্ট অনেকবার প্রচার করেছিলাম বীরভূম জেলায়, রামপুরহাট, বিভিন্ন জায়গায় নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আমি ভেবেছি যে আমার ছাদে যে ক্লাসটা হত, সেই ক্লাসটা এখানে হয়ে যাবে। আমি আগে অসুস্থ ছিলাম দিল্লিতে থাকাকালীন সময়ে। এবং তারপরে এখানে আসতে পেরেছি। আমি সাধারণত বাইরে খুব একটা প্রবচন করি না। আপনারা এখানে উপস্থিত আছেন। আমি তাই আসতে চেয়েছি। আমাকে বলছিলেন এখন কিছু বৃষ্টি হচ্ছে। কিন্তু নামহট্ট হলে কোন বৃষ্টি হবে না।
এখানে নদীয়া জেলা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কিন্তু বীরভূম নিতাই-এর জন্মস্থান। বীরভূম অত্যন্ত তীর্থস্থান। চৈতন্য মহাপ্রভু এসেছেন, উনি হচ্ছেন কৃষ্ণের সবথেকে দয়ালু অবতার এবং ওঁনার সঙ্গে এসেছেন নিতাই। কৃষ্ণ বলরাম—গৌর নিতাই। নিত্যানন্দ চৈতন্যদেবের দয়া প্রকাশ করেছেন। জগাই মাধাই দুষ্টু ছিল, নিত্যানন্দ প্রভু তাদের উদ্ধার করেছেন। একটা ডাকাত দল নিতাইয়ের সমস্ত অলংকার চুরি করতে চেয়েছিল। তিন দিন ধরে তারা চেষ্টা করেছে, পারিনি। তারপর তিনদিন পরে তারা নিত্যানন্দের চরণে আত্মসমর্পণ করেছে। কিন্তু সেই সব ভক্তরা বলছেন নিত্যানন্দ প্রভুকে, “এরা ডাকাত এদের বিশ্বাস করা যায় না।” নিত্যানন্দ প্রভু ডাকাত দলের লিডারকে বললেন, “তোমার কি বলার আছে?” তখন স্বীকার করলেন, “আমরা এসেছিলাম নিত্যানন্দ প্রভুর ক্ষতি করার জন্য। অলংকার চুরি করা এটাই আমাদের ধর্ম। কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনি পরমেশ্বর ভগবান। তাই জন্য আমরা কিছু করতে পারলাম না। তাই আমরা আপনার শ্রীচরণে আত্মসমর্পণ করতে চাই।” ওই নিত্যানন্দ প্রভুর কত ক্ষমতা আছে।
নিত্যানন্দ প্রভু এসেছেন সেই বীরভূম থেকে। বীরভূম নামহট্ট ওঁনার কৃপা পেয়েছেন। আমরা আশা করি বীরভূমের নামহট্টে অনেক ভক্ত হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন—“পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম।” এখন নামহট্ট এই প্রচার করবে। আমরা তা আশা করি। চৈতন্যদেব প্রতি নগর গ্রাম প্রচার চেয়েছেন। এবং এটা নামহট্টের দ্বারা হতে পারে। অন্যান্য প্রদেশে এটা হয়েছে, ভারতবর্ষে অনেকে হিন্দু ধর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় এটা হয়নি। কেননা নামহট্টের সর্বত্র প্রচার চলছে। নিতাই গৌর এই প্রচার করছেন। নিতাই সবথেকে দয়ালু ঠাকুর। এবং আমরা হরেকৃষ্ণ মহামন্ত্র-এর আগে পঞ্চতত্ত্বের নাম জপ করি। (১৬:১৬)
যাইহোক কৃষ্ণ, ওঁনার কাছে আত্মসমর্পণ না করলে, উনি প্রেম দেন না। কিন্তু নিতাই গৌর এমনিতেই প্রেম দিচ্ছেন। রূপ গোস্বামী বললেন—মহাবদান্যায়—সব থেকে দয়ালু ঠাকুর। নিতাই গৌরের ধাম আপনাদের হৃদয়ে গ্রহণ করুন। পারমার্থিক জগতের নাম ও ব্যক্তির তফাৎ নেই। তো নিতাই গৌরের নাম বা ধাম সব সময় হৃদয়ে রাখা উচিত।
আশা করি আপনাদের নামহট্ট মেলা খুব ভালো হয়েছে। যথেষ্ট প্রসাদ পেয়েছেন? হরিনাম করেছেন? আপনাদের সবাইকে স্বাগত যারা এসছেন। কারো কোন যদি প্রশ্ন থাকে…
Lecture Suggetions
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ